রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

আন্তর্জাতিক

রুশ ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ৩৭, জর্জিয়ায় পালিয়েছে লক্ষাধিক রাশিয়ান!

রুশ ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ৩৭, জর্জিয়ায় পালিয়েছে লক্ষাধিক রাশিয়ান!

ইউক্রেনের রাজধানী কিয়েভের কাছে একটি ডিপোতে রাতভর ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এতে ব্যাপক অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনায় অন্তত ৩৭ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এদিকে, শিয়ায় নতুন করে সামরিক বাহিনীতে নিয়োগের গুঞ্জনের পর গত এক সপ্তাহে ১ লাখ ১৩ হাজারের বেশি রুশ নাগরিক ভার্খনি লারস সীমান্ত চেকপয়েন্ট দিয়ে জর্জিয়ায় প্রবেশ করেছেন বলে জানিয়েছে সংবাদমাধ্যম পলিটিকো। প্রতিবেদনে আরও বলা হয় গত ২০ আগস্ট ২০ হাজারের বেশি রুশ নাগরিক রাশিয়ায় যায়।

দ্য কিয়েভ পোস্টের তথ্য মতে, রুশ হামলার শিকার ডিপোটি ইউক্রেনের রাজধানীর পশ্চিম উপকণ্ঠের কাছে অবস্থিত। ওই ডিপোটিতে ‘বিস্ফোরক বস্তু’ সংরক্ষণ করা হয়েছিল বলে জানিয়েছে ইউক্রেনের প্রসিকিউটররা। সেখানে গোলাবারুদও মজুত ছিল বলে ইঙ্গিত দিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জেলেনস্কি লেখেন, যারা এমন ঘটনা ঘটতে দিয়েছেন, তাদেরকে এই সিদ্ধান্ত গ্রহণের জন্য জবাবদিহিতার আওতায় আনতে হবে। আবাসিক এলাকা বা মানুষের বাড়িঘরের কাছে গোলাবারুদ সংরক্ষণ করা যায় না।

সম্প্রতি রাশিয়া ও ইউক্রেন পাল্টাপাল্টি দূরপাল্লার হামলা আরও জোরদার করেছে। এতে বিভিন্ন স্থানে অগ্নিকাণ্ডের পাশাপাশি বেসামরিক মানুষের হতাহতের সংখ্যাও বেড়েছে। ২০২২ সালে রাশিয়ার পূর্ণাঙ্গ আগ্রাসন শুরুর পর বেসামরিক হতাহতের সংখ্যা এখন সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।

এছাড়া রাজধানীর পশ্চিম উপকণ্ঠের আকাশে কালো ধোঁয়ার বিশাল কুণ্ডলী উঠতে দেখেছেন এএফপির সাংবাদিকরা। কর্মকর্তারা জানিয়েছেন, ওই এলাকা থেকে কয়েক শ মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে।

আরও

নিউ ইয়র্কে আরএসএস প্রধানের অনুষ্ঠান ঘিরে তোলপাড়, বিরোধিতায় মেয়র

আন্তর্জাতিক

নিউ ইয়র্কে আরএসএস প্রধানের অনুষ্ঠান ঘিরে তোলপাড়, বিরোধিতায় মেয়র

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে ভারতের হিন্দুত্ববাদী সংগঠন আরএসএস-এর প্রধান মোহন ভাগবতের একটি অনুষ্ঠান ঘিরে চরম হট্টগোল ও...

২০২৬-০৮-২৯ ২০:৫৫

৩৪ বছর বয়সে মারা গেলেন বিশ্বের সবচেয়ে কম বয়সী রাজা

আন্তর্জাতিক

৩৪ বছর বয়সে মারা গেলেন বিশ্বের সবচেয়ে কম বয়সী রাজা

বিশ্বের সবচেয়ে কম বয়সী রাজা হিসেবে পরিচিত ওয়ো নাইম্বা কাবাম্বা ইগুরু রুকিদি চতুর্থ আর নেই। উগান্ডার তোরো রাজ্যের এই রাজ...

২০২৬-০৮-২৯ ২০:২২

টিপিএওর পর সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্র কিনল চীনের সিএনওওসি

আন্তর্জাতিক

টিপিএওর পর সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্র কিনল চীনের সিএনওওসি

টার্কিশ পেট্রোলিয়াম করপোরেশনের (টিপিএও) পর এবার বাংলাদেশের সাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আন্তর্জাতিক দরপত্র কিনেছে চীনের র...

২০২৬-০৮-২৯ ১৮:৩৮

ফেডের কড়াকড়ির ইঙ্গিত, যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে পতন

আন্তর্জাতিক

ফেডের কড়াকড়ির ইঙ্গিত, যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে পতন

উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে অগ্রাধিকার দেওয়ার ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের প্রধান কেভিন ওয়ারশ। শুক্র...

২০২৬-০৮-২৯ ১৮:৩৩

৯/১১ হামলার মূলহোতা খালিদের গুরুত্বপূর্ণ স্বীকারোক্তি বাতিল

আন্তর্জাতিক

৯/১১ হামলার মূলহোতা খালিদের গুরুত্বপূর্ণ স্বীকারোক্তি বাতিল

২০০১ সালের ১১ সেপ্টেম্বরের (৯/১১) সন্ত্রাসী হামলার মূল পরিকল্পনাকারী হিসেবে অভিযুক্ত খালিদ শেখ মোহাম্মদের দুই দশক আগের এ...

২০২৬-০৮-২৯ ১৮:৩১

ইউক্রেনে প্রতি মাসে ৬ হাজার সেনা হারাচ্ছে রাশিয়া

আন্তর্জাতিক

ইউক্রেনে প্রতি মাসে ৬ হাজার সেনা হারাচ্ছে রাশিয়া

ইউক্রেন যুদ্ধে প্রতি মাসে গড়ে ১০ হাজার করে সেনা হারাচ্ছে রাশিয়া। পশ্চিমা কর্মকর্তাদের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জান...

২০২৬-০৮-২৯ ১০:১১