সোমবার, ৩১ আগস্ট ২০২৬ ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

আন্তর্জাতিক

ফোনে কথা বলতে বলতে শিশুর ওপর দিয়ে গাড়ি চালিয়ে দিলেন নারী

ফোনে কথা বলতে বলতে শিশুর ওপর দিয়ে গাড়ি চালিয়ে দিলেন নারী

ভারতের মুম্বাইয়ে ফোনে কথা বলতে বলতে অন্যমনস্ক হয়ে ৮ বছর বয়সী এক শিশুর ওপর দিয়ে এক নারী গাড়ি চালিয়ে দিয়েছেন। দুর্ঘটনায় ওই শিশুর মৃত্যু হয়। পরবর্তীতে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে।

রোববার (৩০ আগস্ট) বিকেলে মুম্বাইয়ের বান্দ্রার জন ব্যাপটিস্ট রোডে এ দুর্ঘটনা ঘটে। খবর এনডিটিভির।

এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, মেঘা রাওয়াল (৪৫) নামের ওই নারী অতিরিক্ত গতিতে তার গাড়িটি চালাচ্ছিলেন। তিনি বান্দ্রার বাসিন্দা।

গাড়ির আঘাতের পর আট বছর বয়সী ওই শিশু গুরুতর আহত হয়। উদ্ধার করে স্থানীয় হলি ফ্যামিলি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ভারতীয় ন্যায়সংহিতার ১০৫, ২৮১ ও ১২৫ ধারা এবং মোটরযান আইনের ১৮৪ ধারায় অভিযুক্ত নারীর বিরুদ্ধে মামলা হয়েছে। পুলিশ জানিয়েছে এ ঘটনায় অধিকতর তদন্ত চলমান।

আরও

ইসরায়েলবিরোধী মত প্রকাশ করায় বিদেশি শিক্ষার্থীদের বহিষ্কার করা যাবে না : মার্কিন আদালত

আন্তর্জাতিক

ইসরায়েলবিরোধী মত প্রকাশ করায় বিদেশি শিক্ষার্থীদের বহিষ্কার করা যাবে না : মার্কিন আদালত

ইসরায়েলের গাজা অভিযান নিয়ে সমালোচনা করা বা ফিলিস্তিনিদের পক্ষে কথা বলার কারণে যুক্তরাষ্ট্রে থাকা বিদেশি শিক্ষার্থীদের...

২০২৬-০৮-৩০ ০১:৪১

মার্কিন নিষেধাজ্ঞায় ইরানের অর্থনীতিতে তীব্র চাপ: পেজেশকিয়ান

আন্তর্জাতিক

মার্কিন নিষেধাজ্ঞায় ইরানের অর্থনীতিতে তীব্র চাপ: পেজেশকিয়ান

মার্কিন অর্থনৈতিক নিষেধাজ্ঞা ইরানের অর্থনীতিতে তীব্র চাপ সৃষ্টি করছে বলে স্বীকার করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকি...

২০২৬-০৮-২৯ ২১:২৪

হাইকোর্টের নির্দেশ অমান্য: মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে হেস্টিংস থানায় মামলা

আন্তর্জাতিক

হাইকোর্টের নির্দেশ অমান্য: মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে হেস্টিংস থানায় মামলা

কলকাতা হাইকোর্টের আদেশ অমান্য করে সমাবেশ পরিচালনা করার অভিযোগে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী ম...

২০২৬-০৮-২৯ ২১:০৩

বন্যায় ভেসে আসা ব্যাংকের সিন্দুক ভেঙে টাকা লুট: নেপালে আটক ২৯, উদ্ধার ৯২ লাখ রুপি

আন্তর্জাতিক

বন্যায় ভেসে আসা ব্যাংকের সিন্দুক ভেঙে টাকা লুট: নেপালে আটক ২৯, উদ্ধার ৯২ লাখ রুপি

ভয়াবহ বন্যায় নেপালের বিভিন্ন অঞ্চল যখন বিপর্যস্ত, তখন নদীর স্রোতে ভেসে আসা একটি ব্যাংকের সিন্দুক ঘিরে চাঞ্চল্যকর ঘটনা...

২০২৬-০৮-২৯ ২০:৫৮

নিউ ইয়র্কে আরএসএস প্রধানের অনুষ্ঠান ঘিরে তোলপাড়, বিরোধিতায় মেয়র

আন্তর্জাতিক

নিউ ইয়র্কে আরএসএস প্রধানের অনুষ্ঠান ঘিরে তোলপাড়, বিরোধিতায় মেয়র

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে ভারতের হিন্দুত্ববাদী সংগঠন আরএসএস-এর প্রধান মোহন ভাগবতের একটি অনুষ্ঠান ঘিরে চরম হট্টগোল ও...

২০২৬-০৮-২৯ ২০:৫৫

৩৪ বছর বয়সে মারা গেলেন বিশ্বের সবচেয়ে কম বয়সী রাজা

আন্তর্জাতিক

৩৪ বছর বয়সে মারা গেলেন বিশ্বের সবচেয়ে কম বয়সী রাজা

বিশ্বের সবচেয়ে কম বয়সী রাজা হিসেবে পরিচিত ওয়ো নাইম্বা কাবাম্বা ইগুরু রুকিদি চতুর্থ আর নেই। উগান্ডার তোরো রাজ্যের এই রাজ...

২০২৬-০৮-২৯ ২০:২২