সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

সখীপুরে সড়ক দুর্ঘটনায় আহত সৌদি প্রবাসীর লাইফ সাপোর্টে মৃত্যু

সখীপুরে সড়ক দুর্ঘটনায় আহত সৌদি প্রবাসীর লাইফ সাপোর্টে মৃত্যু

গত শুক্রবার (৫ জুন) সখীপুর পৌর এলাকার জেলখানা মোড়ের পশ্চিম পাশে মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত লাইফ সাপোর্টে থাকা সৌদি আরব প্রবাসী শাহেদ আজ রবিবার ভোরে ইন্তেকাল করেছেন। শাহেদের বাবাও সৌদি আরব প্রবাসী। ঢাকার উত্তরা জেনারেল হাসপাতালে গত দুইদিন লাইফ সাপোর্টে থাকার পর আজ ভোরে ইন্তেকাল করেছেন তিনি। সে মাস খানেক আগে সৌদি আরব থেকে ছুটিতে বাড়িতে এসেছিলেন। শাহেদের গ্রামের বাড়ি উপজেলার প্রতিমাবংকী গ্রামে। তার বাবা সৌদি প্রবাসী রফিকুল ইসলাম।

উল্লেখ্য, সৌদি প্রবাসী শাহেদ গত শুক্রবার সকাল ১১টার দিকে সখীপুর পৌর এলাকার জেলখানা মোড়ের পশ্চিম পাশে সিএনজির সঙ্গে মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হন। পরে তাকে প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী উদ্ধার করে প্রথমে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। শাহেদের মাথার এক পাশ আঘাতপ্রাপ্ত হয় এবং প্রচুর পরিমাণে রক্তক্ষরণ হয়। সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দেন। ধীরে ধীরে শাহেদের অবস্থার অবনতি হলে কর্তব্যরত  চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করেন। শাহেদের পরিবারের লোকজন উন্নত চিকিৎসার জন্য শাহেদকে ঢাকা উত্তরা জেনারেল হাসপাতালে নিয়ে যায় এবং সেখানে তার অবস্থার আরও অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়।

পারিবারিক সূত্রে জানা যায়, সৌদি আরব প্রবাসী শাহেদের মরদেহ আজ ঢাকার ওই হাসপাতাল থেকে নিজ বাড়ীতে আনা হবে এবং জানাযা নামাজ পড়িয়ে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। সৌদি প্রবাসী শাহেদের মৃত্যুতে তার পরিবার, আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধব, প্রবাসী সহকর্মী ও এলাকাবাসী  মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

আরও

সোনারগাঁয়ে নিষিদ্ধ কসমেটিকস বিক্রি, দুই মামলায় ২৫ হাজার টাকা জরিমানা

সারা দেশ

সোনারগাঁয়ে নিষিদ্ধ কসমেটিকস বিক্রি, দুই মামলায় ২৫ হাজার টাকা জরিমানা

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুরে অননুমোদিত ও নিষিদ্ধ প্রসাধনী বিক্রি এবং পণ্যের মোড়কে আমদানিকারকের নাম-ঠিকানাসহ প্রয়োজন...

২০২৬-১০-১১ ১৯:১৪

আমি চাই দেশে ২শত টিরও বেশি বিমান থাকবে- বিমানমন্ত্রী মিল্লাত

সারা দেশ

আমি চাই দেশে ২শত টিরও বেশি বিমান থাকবে- বিমানমন্ত্রী মিল্লাত

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের মতো এত দেশপ্রে...

২০২৬-১০-১১ ১৯:১৩

সিরাজদিখানে আড়াই লাখ টাকার চায়না দুয়ারী জাল বিনষ্ট

সারা দেশ

সিরাজদিখানে আড়াই লাখ টাকার চায়না দুয়ারী জাল বিনষ্ট

মুন্সীগঞ্জের সিরাজদিখানে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় অভিযান চালিয়ে প্রায় আড়াই লাখ টাকা মূল্যের ৪০টি চায়না দুয়ারী জাল ও একট...

২০২৬-১০-১১ ১৯:১১

সোনারগাঁয়ে পরিবেশ রক্ষায় যুব সংস্থার ব্যতিক্রমী উদ্যোগ

সারা দেশ

সোনারগাঁয়ে পরিবেশ রক্ষায় যুব সংস্থার ব্যতিক্রমী উদ্যোগ

পরিবেশ দূষণ কমাতে পরিত্যক্ত প্লাস্টিক ও অন্যান্য বর্জ্যের বিনিময়ে পরিবেশবান্ধব গাছ উপহার দিয়ে ব্যতিক্রমী সচেতনতামূলক কর্...

২০২৬-১০-১১ ১৯:০৮

জামায়াত ইসলামী এবং আওয়ামী লীগ ৯৬ বন্ধু তাদের ভালোবাসা দেখেছি- রাশেদ খান

সারা দেশ

জামায়াত ইসলামী এবং আওয়ামী লীগ ৯৬ বন্ধু তাদের ভালোবাসা দেখেছি- রাশেদ খান

বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী রাশেদ খান বলেছেন, পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ দিল্লিতে বসে আ...

২০২৬-১০-১১ ১৯:০৭