সারা দেশ
টাঙ্গাইলের সখীপুর উপজেলার বহেড়াতৈল ইউনিয়নের কালিয়ান উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল হালিম মিয়া সুদীর্ঘ ৩৬ বছর শিক্ষকতা জীবনের স্বীকৃতি স্বরূপ বিদ্যালয়ের সহকর্মীদের ও শিক্ষার্থীদের ব্যতিক্রমী ভালোবাসায় সিক্ত হয়েছেন। আজ মঙ্গলবার বিদ্যালয়ের মিলনায়তনে আয়োজিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি ফজলুল হকের সভাপতিত্বে বক্তব্য দেন বিদ্যালয়ের সাবেক সভাপতি কামরুজ্জামান কামরুল, কাউলজানি নউশেরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছানোয়ার হোসেন, সাবেক শিক্ষক ওমর আলী, মোতাহের আলী , হায়দার আলী, সহকারী শিক্ষক শিক্ষক রফিকুল ইসলাম প্রমুখ। সহকারী শিক্ষক হালিম মিয়ার শিক্ষকতা পেশার কর্মময় অবসরকালীন জীবনের এই বিদায়লগ্নে কালিয়ান উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ তাঁকে একটি জিপগাড়ীতে এবং মোটরসাইকেল বহর নিয়ে তাঁকে শালগ্রামপুরে অবস্থিত নিজ বাড়িতে পৌঁছে দেওয়া হয়েছে। বিজ্ঞানের সহকারী শিক্ষক হিসেবে তিনি স্কুলের শিক্ষার্থীদের কাছে জনপ্রিয় একজন শিক্ষক ছিলেন। কালিয়ান উচ্চ বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা স্যারের বিদায়ের মুহূর্তে অশ্রুসিক্ত ও আবেগ আপ্লুত হয়ে পড়েন।
২০২৬-০৬-১৬ ২০:৫৯
সারা দেশ
টাঙ্গাইলের সখীপুরে বিদ্যুতায়িত হয়ে খলিলুর রহমান (৪০) নামের এক স্কুল শিক্ষকের মৃত্যু হয়েছে।
২০২৬-০৬-১২ ১৮:০০
সারা দেশ
টাঙ্গাইলের সখীপুরে দুই মাদ্রাসা শিক্ষিকা নিজেদের জীবনবাজি রেখে জ্বলন্ত আগুনের হাত থেকে বাঁচালেন ২৮ শিশু প্রাণ।
২০২৬-০৬-১০ ২০:৩৮
সারা দেশ
গত শুক্রবার (৫ জুন) সখীপুর পৌর এলাকার জেলখানা মোড়ের পশ্চিম পাশে মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত লাইফ সাপোর্টে থাকা সৌদি আরব প্রবাসী শাহেদ আজ রবিবার ভোরে ইন্তেকাল করেছেন। শাহেদের বাবাও সৌদি আরব প্রবাসী। ঢাকার উত্তরা জেনারেল হাসপাতালে গত দুইদিন লাইফ সাপোর্টে থাকার পর আজ ভোরে ইন্তেকাল করেছেন তিনি। সে মাস খানেক আগে সৌদি আরব থেকে ছুটিতে বাড়িতে এসেছিলেন। শাহেদের গ্রামের বাড়ি উপজেলার প্রতিমাবংকী গ্রামে। তার বাবা সৌদি প্রবাসী রফিকুল ইসলাম।
২০২৬-০৬-০৭ ১৩:০১
সারা দেশ
দক্ষিণ কুতুবপুরের শ্রীপুরপাড়া এলাকায় অবস্থিত সেকান্দর আলী পাঠাগারের সৌজন্যে আজ শুক্রবার সকালে ওই গ্রামের প্রায় ৫০ জনেরও অধিক শিশু কিশোরকে বই উপহার দেওয়া হয়েছে। পাঠাগারে আগত শিশু-কিশোররা বিনামূল্যে বই উপহার পেয়ে খুবই আনন্দিত হয়েছেন।
২০২৬-০৫-৩০ ০৯:২৩
সারা দেশ
টাঙ্গাইলের সখীপুরে আজ শনিবার উপজেলা মিলনায়তনে ২০২৪-২৫ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় সখীপুর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দরিদ্র শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ, দরিদ্র বেকার নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ, কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ, প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ এবং দরিদ্র মহিলাদের মাঝে গবাদি পশু বিতরণ করা হয়।
২০২৬-০৫-০২ ১৪:৪২
সারা দেশ
টাঙ্গাইলের সখীপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন করা হয়েছে।
২০২৬-০৪-২৮ ১৭:১৮
সারা দেশ
টাঙ্গাইলের সখীপুর উপজেলার কাকড়াজান ইউনিয়নের বারোমন্ডলের চালা এলাকায় রাস্তার পাশের ঝোপঝাড় থেকে জীবিত অবস্থায় আজ শনিবার একটি নবজাতক কন্যা শিশুকে উদ্ধার করেন স্থানীয়রা।
২০২৬-০৪-১১ ১৪:৫১