বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

পূর্ব শত্রুতার জেরে যুবক খুন

পূর্ব শত্রুতার জেরে যুবক খুন

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার থানার সিলামে পূর্ব শত্রুতার জেরে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৮ জুলাই) রাত সাড়ে দশটার দিকে সিলাম ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের মুক্তারপুর গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত যুবক মুক্তারপুর গ্রামের মৃত ছৈদ মিয়ার ছেলে বাতির আলী।

সূত্র জানায়, মঙ্গলবার রাতে পূর্ব পরিকল্পিতভাবে ঘর থেকে ডেকে এনে মুক্তারপুর গ্রামের নিহত বাতির আলীর পার্শ্ববর্তী বাসিন্দা আবুল, লিটন ও তাদের পিতা আবদুল মানিকসহ  আরও কয়েকজন মিলে বাতির আলীকে বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র দিয়ে বেদড়ক পিটিয়ে মৃত ভেবে নিহতের বাড়ির পাশে রেখে আসে।  ঐ সময় স্থানীয় একজন মহিলা বিষয়টি দেখে শোর চিৎকারে করলে আসপাশের লোকজন এবং তার পরিবারের সদস্যরাসহ নিহতের ফুফু সিলাম ইউনিয়নের ১,২,৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য সাবিনা আক্তার আসমাসহ স্থানীয়রা মিলে বাতির আলীকে চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ডাক্তারগণ তাকে মৃত ঘোষণা করেন। এ খবর পেয়ে রাত আড়াইটার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন এসএমপি’র মোগলাবাজার থানার অফিসার ইনচার্জ। তবে এ ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি। 

সিলাম ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য সাবিনা আক্তার আসমা বলেন, পূর্ব পরিকল্পিতভাবে বাতিরকে হত্যা করা হয়েছে। তিনি এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তির দাবি জানান।

তিনি আরও জানান, নিহতের মৃতদেহ ময়না তদন্ত শেষে দাফন-কাপনের পর এ ব্যাপারে পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দেওয়া হবে।

মোগলাবাজার থানা পুলিশ সূত্র জানায়, সিলাম মুক্তারপুরে মারপিটের অভিযোগ বাতির আলী নামক যুবক নিহতের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। নিহতের মৃতদেহ ময়না তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে। আর এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে পুলিশী অভিযান অব্যাহত আছে ।

আরও

সব করেও খুলনায় ডেঙ্গু সংক্রমণ পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি- কেসিসি প্রশাসক

সারা দেশ

সব করেও খুলনায় ডেঙ্গু সংক্রমণ পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি- কেসিসি প্রশাসক

খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, ডেঙ্গু সংক্রমণ নিয়ন্ত্রণে কেসিসি’র ধারাবাহিক কার্যক্রম অব্যাহত...

২০২৬-০৯-৩০ ১৭:০২

গাইবান্ধায় হাঁস ধরতে গিয়ে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

সারা দেশ

গাইবান্ধায় হাঁস ধরতে গিয়ে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় হাঁস ধরতে গিয়ে পুকুরের পানিতে ডুবে আফরিন খাতুন(৫) ও মিম আক্তার(৪) নামের দুই শিশুর মৃত্যু...

২০২৬-০৯-৩০ ১৭:০১

মেহেরপুরে কৃষি জমিতে বিজিবি ব্যাটালিয়ন স্থাপনের প্রতিবাদে কৃষকদের মানববন্ধন

সারা দেশ

মেহেরপুরে কৃষি জমিতে বিজিবি ব্যাটালিয়ন স্থাপনের প্রতিবাদে কৃষকদের মানববন্ধন

চাঁদবিলের তিন ফসলি কৃষিজমিতে বিজিবি ব্যাটালিয়ন ক্যাম্প স্থাপনের পরিকল্পনা বন্ধের দাবিতে মেহেরপুরে মানববন্ধন ও অবস্থান কর...

২০২৬-০৯-৩০ ১৫:৫৭

সাইবার সন্ত্রাস প্রতিরোধে তারেক রহমান সরকারের দৃঢ় ও সাহসী পদক্ষেপ

সারা দেশ

সাইবার সন্ত্রাস প্রতিরোধে তারেক রহমান সরকারের দৃঢ় ও সাহসী পদক্ষেপ

ডিজিটাল প্রযুক্তির বিস্তারের সঙ্গে মানুষের জীবনযাত্রা যেমন সহজ হয়েছে, তেমনি সাইবার অপরাধও দিন দিন ভয়াবহ রূপ নিচ্ছে। সামা...

২০২৬-০৯-৩০ ১৫:৫৬

বিএনপিকে হেয় করতে সারের সংকটের আন্দোলন: প্রতিমন্ত্রী

সারা দেশ

বিএনপিকে হেয় করতে সারের সংকটের আন্দোলন: প্রতিমন্ত্রী

সারাদেশে যেসব এলাকায় বিএনপির সদস্যরা নির্বাচিত হয়েছেন, সেসব এলাকায় সারের সংকট নিয়ে কোনো আন্দোলন হয়নি বলে মন্তব্য করেছেন...

২০২৬-০৯-৩০ ১৫:৫৫

চাঁদা না পেয়ে বসতবাড়িতে হামলা-ভাঙচুর, থানায় এজাহার দায়ের

সারা দেশ

চাঁদা না পেয়ে বসতবাড়িতে হামলা-ভাঙচুর, থানায় এজাহার দায়ের

রাজবাড়ীর পাংশা উপজেলার মৌরাট ঋষিপাড়ার বাসিন্দা সুশীল চন্দ্র ঋষির (৭০) বাসত বাড়িতে হামলা,ডাকাতির চেষ্টা ও চাঁদা দাবী ঘটন...

২০২৬-০৯-৩০ ১৫:৫২