বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬ ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

পরীক্ষা খারাপ হওয়ায় পরীক্ষার্থীর আত্মহত্যা!

পরীক্ষা খারাপ হওয়ায় পরীক্ষার্থীর আত্মহত্যা!

ভোলা সদর উপজেলায় এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে, যা প্রাথমিকভাবে আত্মহত্যা বলে জানিয়েছে পুলিশ। নিহত তৈয়বা জাহান চৈতি (১৬) শহরের মাছুমা খানম বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিলেন।

সোমবার (৪ মে) সকালে সদর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের অফিসার পাড়ায় একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। চৈতি পুলিশ কনস্টেবল মো. শাহাবুদ্দিন ফকিরের মেয়ে। তাদের গ্রামের বাড়ি বরিশালের গৌরনদী উপজেলায়।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সাম্প্রতিক ইংরেজি পরীক্ষায় সন্তোষজনক ফল না হওয়ায় চৈতি বেশ কিছুদিন ধরে মানসিকভাবে উদ্বিগ্ন ছিলেন। ঘটনার সময় তার বাবা বাইরে ছিলেন এবং মা ঘরের কাজে ব্যস্ত ছিলেন। পরে পরিবারের সদস্যরা তাকে অচেতন অবস্থায় দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

পরে বিকেলে দাফনের জন্য মরদেহ গ্রামের বাড়িতে নেওয়া হয়।

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মনিরুল ইসলাম ঘটনাটি নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা হিসেবে ধারণা করা হচ্ছে এবং এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি।

তিনি আরও বলেন, ‘পরীক্ষার ফল যাই হোক, জীবনের চেয়ে গুরুত্বপূর্ণ কিছু নয়। সন্তানদের মানসিকভাবে শক্ত রাখা এবং পাশে থাকা পরিবার ও সমাজের দায়িত্ব।’

আরও

সব করেও খুলনায় ডেঙ্গু সংক্রমণ পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি- কেসিসি প্রশাসক

সারা দেশ

সব করেও খুলনায় ডেঙ্গু সংক্রমণ পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি- কেসিসি প্রশাসক

খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, ডেঙ্গু সংক্রমণ নিয়ন্ত্রণে কেসিসি’র ধারাবাহিক কার্যক্রম অব্যাহত...

২০২৬-০৯-৩০ ১৭:০২

গাইবান্ধায় হাঁস ধরতে গিয়ে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

সারা দেশ

গাইবান্ধায় হাঁস ধরতে গিয়ে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় হাঁস ধরতে গিয়ে পুকুরের পানিতে ডুবে আফরিন খাতুন(৫) ও মিম আক্তার(৪) নামের দুই শিশুর মৃত্যু...

২০২৬-০৯-৩০ ১৭:০১

মেহেরপুরে কৃষি জমিতে বিজিবি ব্যাটালিয়ন স্থাপনের প্রতিবাদে কৃষকদের মানববন্ধন

সারা দেশ

মেহেরপুরে কৃষি জমিতে বিজিবি ব্যাটালিয়ন স্থাপনের প্রতিবাদে কৃষকদের মানববন্ধন

চাঁদবিলের তিন ফসলি কৃষিজমিতে বিজিবি ব্যাটালিয়ন ক্যাম্প স্থাপনের পরিকল্পনা বন্ধের দাবিতে মেহেরপুরে মানববন্ধন ও অবস্থান কর...

২০২৬-০৯-৩০ ১৫:৫৭

সাইবার সন্ত্রাস প্রতিরোধে তারেক রহমান সরকারের দৃঢ় ও সাহসী পদক্ষেপ

সারা দেশ

সাইবার সন্ত্রাস প্রতিরোধে তারেক রহমান সরকারের দৃঢ় ও সাহসী পদক্ষেপ

ডিজিটাল প্রযুক্তির বিস্তারের সঙ্গে মানুষের জীবনযাত্রা যেমন সহজ হয়েছে, তেমনি সাইবার অপরাধও দিন দিন ভয়াবহ রূপ নিচ্ছে। সামা...

২০২৬-০৯-৩০ ১৫:৫৬

বিএনপিকে হেয় করতে সারের সংকটের আন্দোলন: প্রতিমন্ত্রী

সারা দেশ

বিএনপিকে হেয় করতে সারের সংকটের আন্দোলন: প্রতিমন্ত্রী

সারাদেশে যেসব এলাকায় বিএনপির সদস্যরা নির্বাচিত হয়েছেন, সেসব এলাকায় সারের সংকট নিয়ে কোনো আন্দোলন হয়নি বলে মন্তব্য করেছেন...

২০২৬-০৯-৩০ ১৫:৫৫

চাঁদা না পেয়ে বসতবাড়িতে হামলা-ভাঙচুর, থানায় এজাহার দায়ের

সারা দেশ

চাঁদা না পেয়ে বসতবাড়িতে হামলা-ভাঙচুর, থানায় এজাহার দায়ের

রাজবাড়ীর পাংশা উপজেলার মৌরাট ঋষিপাড়ার বাসিন্দা সুশীল চন্দ্র ঋষির (৭০) বাসত বাড়িতে হামলা,ডাকাতির চেষ্টা ও চাঁদা দাবী ঘটন...

২০২৬-০৯-৩০ ১৫:৫২