বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬ ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

কিশোরগঞ্জে কাভার্ড ভ্যান-ট্রাক্টরের সংঘর্ষে প্রাণ গেল কৃষকের

কিশোরগঞ্জে কাভার্ড ভ্যান-ট্রাক্টরের সংঘর্ষে প্রাণ গেল কৃষকের

কিশোরগঞ্জের কটিয়াদীতে কাভার্ড ভ্যান ও হালচাষের ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মজলু মিয়া (৬৫) নামে এক কৃষক নিহত হয়েছেন। এছাড়াও হাফসা বেগম নামে এক সিএনজির যাত্রী আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেল ৫টার দিকে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কের কটিয়াদী পৌরসভার দড়ি-চরিয়াকোনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মজলু মিয়া দড়ি-চরিয়াকোনা এলাকার মৃত আশরাফ আলীর ছেলে এবং আহত হাফসা বেগম (৩২) পার্শ্ববর্তী নরসিংদীর বেলাব উপজেলার লতিফপুর এলাকার সানি রেজুয়ান আহমদের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভৈরবগামী একটি দ্রুতগতির কাভার্ড ভ্যান বিপরীত দিক থেকে আসা একটি হালচাষের ট্রাক্টরকে সজোরে ধাক্কা দেয়। এতে ট্রাক্টরটি দুমড়ে-মুচড়ে যায়। এ সময় কাভার্ড ভ্যানের পেছনে থাকা একটি সিএনজিচালিত অটোরিকশার নারী যাত্রী হাফসা বেগম আহত হন। একই সময়ে রাস্তার পাশে নিজ বাড়ির সামনে থাকা কৃষক মজলু মিয়াকে কাভার্ড ভ্যানটি চাপা দিলে তার দুই পা কোমরের নিচের অংশ থেকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে মজলু মিয়ার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।

স্থানীয় বাসিন্দা মো. সুজন মিয়া জানান, মজলু মিয়া জমি থেকে নেপিয়ার ঘাস কেটে বাড়িতে ফিরেছিলেন। বাড়ির সামনে পৌঁছানোর পরই দুর্ঘটনার শিকার হন। এতে তার দুই পা কোমরের নিচের অংশ থেকে প্রায় বিচ্ছিন্ন হয়ে যাওয়ার তার মৃত্যু হয়।

কটিয়াদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম মেহেদী মাসুদ বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। একজনের অবস্থা আশঙ্কাজনক জেনেছি। দুর্ঘটনায় জড়িত কাভার্ড ভ্যানটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরও

সব করেও খুলনায় ডেঙ্গু সংক্রমণ পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি- কেসিসি প্রশাসক

সারা দেশ

সব করেও খুলনায় ডেঙ্গু সংক্রমণ পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি- কেসিসি প্রশাসক

খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, ডেঙ্গু সংক্রমণ নিয়ন্ত্রণে কেসিসি’র ধারাবাহিক কার্যক্রম অব্যাহত...

২০২৬-০৯-৩০ ১৭:০২

গাইবান্ধায় হাঁস ধরতে গিয়ে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

সারা দেশ

গাইবান্ধায় হাঁস ধরতে গিয়ে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় হাঁস ধরতে গিয়ে পুকুরের পানিতে ডুবে আফরিন খাতুন(৫) ও মিম আক্তার(৪) নামের দুই শিশুর মৃত্যু...

২০২৬-০৯-৩০ ১৭:০১

মেহেরপুরে কৃষি জমিতে বিজিবি ব্যাটালিয়ন স্থাপনের প্রতিবাদে কৃষকদের মানববন্ধন

সারা দেশ

মেহেরপুরে কৃষি জমিতে বিজিবি ব্যাটালিয়ন স্থাপনের প্রতিবাদে কৃষকদের মানববন্ধন

চাঁদবিলের তিন ফসলি কৃষিজমিতে বিজিবি ব্যাটালিয়ন ক্যাম্প স্থাপনের পরিকল্পনা বন্ধের দাবিতে মেহেরপুরে মানববন্ধন ও অবস্থান কর...

২০২৬-০৯-৩০ ১৫:৫৭

সাইবার সন্ত্রাস প্রতিরোধে তারেক রহমান সরকারের দৃঢ় ও সাহসী পদক্ষেপ

সারা দেশ

সাইবার সন্ত্রাস প্রতিরোধে তারেক রহমান সরকারের দৃঢ় ও সাহসী পদক্ষেপ

ডিজিটাল প্রযুক্তির বিস্তারের সঙ্গে মানুষের জীবনযাত্রা যেমন সহজ হয়েছে, তেমনি সাইবার অপরাধও দিন দিন ভয়াবহ রূপ নিচ্ছে। সামা...

২০২৬-০৯-৩০ ১৫:৫৬

বিএনপিকে হেয় করতে সারের সংকটের আন্দোলন: প্রতিমন্ত্রী

সারা দেশ

বিএনপিকে হেয় করতে সারের সংকটের আন্দোলন: প্রতিমন্ত্রী

সারাদেশে যেসব এলাকায় বিএনপির সদস্যরা নির্বাচিত হয়েছেন, সেসব এলাকায় সারের সংকট নিয়ে কোনো আন্দোলন হয়নি বলে মন্তব্য করেছেন...

২০২৬-০৯-৩০ ১৫:৫৫

চাঁদা না পেয়ে বসতবাড়িতে হামলা-ভাঙচুর, থানায় এজাহার দায়ের

সারা দেশ

চাঁদা না পেয়ে বসতবাড়িতে হামলা-ভাঙচুর, থানায় এজাহার দায়ের

রাজবাড়ীর পাংশা উপজেলার মৌরাট ঋষিপাড়ার বাসিন্দা সুশীল চন্দ্র ঋষির (৭০) বাসত বাড়িতে হামলা,ডাকাতির চেষ্টা ও চাঁদা দাবী ঘটন...

২০২৬-০৯-৩০ ১৫:৫২