বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

খুঁটি হেলে পড়ে চার উপজেলায় বিদ্যুৎ বিচ্ছিন্ন

খুঁটি হেলে পড়ে চার উপজেলায় বিদ্যুৎ বিচ্ছিন্ন

টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে বান্দরবানের ৩৩ কেভি বিদ্যুৎ সঞ্চালন মূল লাইনের একটি খুঁটি হেলে পড়ায় জেলার চারটি উপজেলা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

আজ সোমবার (৬ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে বান্দরবান-কেরানিহাট সড়কের রেইচা সড়কের এ ঘটনায় বান্দরবান সদর, রোয়াংছড়ি, রুমা ও থানচি উপজেলায় বিদ্যুৎ সরবরাহ সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।

একই সঙ্গে মোবাইল নেটওয়ার্ক ও ইন্টারনেট সেবায়ও চরম বিঘ্ন সৃষ্টি হয়েছে। অনেক এলাকায় মোবাইল ফোনে চার্জ না থাকায় যোগাযোগ ব্যবস্থাও দুর্বল হয়ে পড়েছে।

বান্দরবান বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সৈয়দ আমির হোসেন জানিয়েছেন, ভারী বৃষ্টিতে বান্দরবান কেরানীহাট সড়কের রেইচা এলাকায় মাটি নরম হয়ে মূল বিদ্যুৎ লাইন ৩৩ কেভি সঞ্চালন লাইনের একটি খুঁটি রাস্তার ওপর হেলে পড়েছে।

এতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়েছে। আমরা যথাসাধ্য চেষ্টা করছি দ্রুত বিদুৎ সরবরাহ সচল করার জন্য। খুঁটি হেলে পড়ায় বান্দরবান শহরের বড় বাসগুলো চট্টগ্রাম-ঢাকার উদ্দেশ্যে যেতে পারছে না। তবে ওই সড়ক দিয়ে ছোট ছোট গাড়ি যেতে পারছে।

তিনি আরও জানান, রাত ১১টা থেকে ১২টার মধ্যে বিদ্যুৎ সরবরাহ সচল করার জন্য আমরা চেষ্টা করছি।

আরও

সব করেও খুলনায় ডেঙ্গু সংক্রমণ পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি- কেসিসি প্রশাসক

সারা দেশ

সব করেও খুলনায় ডেঙ্গু সংক্রমণ পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি- কেসিসি প্রশাসক

খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, ডেঙ্গু সংক্রমণ নিয়ন্ত্রণে কেসিসি’র ধারাবাহিক কার্যক্রম অব্যাহত...

২০২৬-০৯-৩০ ১৭:০২

গাইবান্ধায় হাঁস ধরতে গিয়ে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

সারা দেশ

গাইবান্ধায় হাঁস ধরতে গিয়ে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় হাঁস ধরতে গিয়ে পুকুরের পানিতে ডুবে আফরিন খাতুন(৫) ও মিম আক্তার(৪) নামের দুই শিশুর মৃত্যু...

২০২৬-০৯-৩০ ১৭:০১

মেহেরপুরে কৃষি জমিতে বিজিবি ব্যাটালিয়ন স্থাপনের প্রতিবাদে কৃষকদের মানববন্ধন

সারা দেশ

মেহেরপুরে কৃষি জমিতে বিজিবি ব্যাটালিয়ন স্থাপনের প্রতিবাদে কৃষকদের মানববন্ধন

চাঁদবিলের তিন ফসলি কৃষিজমিতে বিজিবি ব্যাটালিয়ন ক্যাম্প স্থাপনের পরিকল্পনা বন্ধের দাবিতে মেহেরপুরে মানববন্ধন ও অবস্থান কর...

২০২৬-০৯-৩০ ১৫:৫৭

সাইবার সন্ত্রাস প্রতিরোধে তারেক রহমান সরকারের দৃঢ় ও সাহসী পদক্ষেপ

সারা দেশ

সাইবার সন্ত্রাস প্রতিরোধে তারেক রহমান সরকারের দৃঢ় ও সাহসী পদক্ষেপ

ডিজিটাল প্রযুক্তির বিস্তারের সঙ্গে মানুষের জীবনযাত্রা যেমন সহজ হয়েছে, তেমনি সাইবার অপরাধও দিন দিন ভয়াবহ রূপ নিচ্ছে। সামা...

২০২৬-০৯-৩০ ১৫:৫৬

বিএনপিকে হেয় করতে সারের সংকটের আন্দোলন: প্রতিমন্ত্রী

সারা দেশ

বিএনপিকে হেয় করতে সারের সংকটের আন্দোলন: প্রতিমন্ত্রী

সারাদেশে যেসব এলাকায় বিএনপির সদস্যরা নির্বাচিত হয়েছেন, সেসব এলাকায় সারের সংকট নিয়ে কোনো আন্দোলন হয়নি বলে মন্তব্য করেছেন...

২০২৬-০৯-৩০ ১৫:৫৫

চাঁদা না পেয়ে বসতবাড়িতে হামলা-ভাঙচুর, থানায় এজাহার দায়ের

সারা দেশ

চাঁদা না পেয়ে বসতবাড়িতে হামলা-ভাঙচুর, থানায় এজাহার দায়ের

রাজবাড়ীর পাংশা উপজেলার মৌরাট ঋষিপাড়ার বাসিন্দা সুশীল চন্দ্র ঋষির (৭০) বাসত বাড়িতে হামলা,ডাকাতির চেষ্টা ও চাঁদা দাবী ঘটন...

২০২৬-০৯-৩০ ১৫:৫২