বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬ ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

খাগড়াছড়িতে বন্যাদুর্গতদের ক্ষুদ্র ঋণের কিস্তি ৩ মাস স্থগিত

খাগড়াছড়িতে বন্যাদুর্গতদের ক্ষুদ্র ঋণের কিস্তি ৩ মাস স্থগিত

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত খাগড়াছড়ির মানুষের আর্থিক চাপ কমাতে আগামী তিন মাস সব ধরনের ক্ষুদ্র ঋণের কিস্তি আদায় স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জেলা পরিষদের উদ্যোগে ক্ষুদ্র ঋণ কার্যক্রম পরিচালনাকারী এনজিওগুলোর সঙ্গে সমন্বয় সভার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বুধবার (২২ জুলাই) বিকেলে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের কথা জানান জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা।

সংবাদ সম্মেলনে জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. ইলিয়াস মেহেদী এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শেখ জাবের আহমেদ উপস্থিত ছিলেন।

এর আগে জেলার বিভিন্ন ক্ষুদ্র ঋণ কার্যক্রম পরিচালনাকারী এনজিও প্রতিনিধিদের সঙ্গে জেলা পরিষদের এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে মানবিক বিবেচনায় আগামী তিন মাস ক্ষুদ্র ঋণের কিস্তি আদায় বন্ধ রাখার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।

সংবাদ সম্মেলনে শেফালিকা ত্রিপুরা বলেন, সাম্প্রতিক বন্যায় জেলার বহু পরিবার ঘরবাড়ি, কৃষিজমি, ব্যবসা-বাণিজ্য ও জীবিকার উৎস হারিয়ে চরম দুর্ভোগে পড়েছে। এ অবস্থায় ক্ষুদ্র ঋণের কিস্তির চাপ তাদের দুর্ভোগ আরও বাড়িয়ে তুলবে। তাই ক্ষতিগ্রস্ত মানুষকে ঘুরে দাঁড়ানোর সুযোগ করে দিতে আগামী তিন মাস সব ধরনের ক্ষুদ্র ঋণের কিস্তি আদায় স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, জেলার সব এনজিওকে বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়িয়ে ত্রাণ ও মানবিক সহায়তা কার্যক্রম জোরদার করার আহ্বান জানানো হয়েছে।

একইসঙ্গে কোনো প্রতিষ্ঠান এ সিদ্ধান্ত অমান্য করে জোরপূর্বক কিস্তি আদায়ের চেষ্টা করলে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও কঠোর হুঁশিয়ারি দেন তিনি।

আরও

সব করেও খুলনায় ডেঙ্গু সংক্রমণ পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি- কেসিসি প্রশাসক

সারা দেশ

সব করেও খুলনায় ডেঙ্গু সংক্রমণ পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি- কেসিসি প্রশাসক

খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, ডেঙ্গু সংক্রমণ নিয়ন্ত্রণে কেসিসি’র ধারাবাহিক কার্যক্রম অব্যাহত...

২০২৬-০৯-৩০ ১৭:০২

গাইবান্ধায় হাঁস ধরতে গিয়ে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

সারা দেশ

গাইবান্ধায় হাঁস ধরতে গিয়ে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় হাঁস ধরতে গিয়ে পুকুরের পানিতে ডুবে আফরিন খাতুন(৫) ও মিম আক্তার(৪) নামের দুই শিশুর মৃত্যু...

২০২৬-০৯-৩০ ১৭:০১

মেহেরপুরে কৃষি জমিতে বিজিবি ব্যাটালিয়ন স্থাপনের প্রতিবাদে কৃষকদের মানববন্ধন

সারা দেশ

মেহেরপুরে কৃষি জমিতে বিজিবি ব্যাটালিয়ন স্থাপনের প্রতিবাদে কৃষকদের মানববন্ধন

চাঁদবিলের তিন ফসলি কৃষিজমিতে বিজিবি ব্যাটালিয়ন ক্যাম্প স্থাপনের পরিকল্পনা বন্ধের দাবিতে মেহেরপুরে মানববন্ধন ও অবস্থান কর...

২০২৬-০৯-৩০ ১৫:৫৭

সাইবার সন্ত্রাস প্রতিরোধে তারেক রহমান সরকারের দৃঢ় ও সাহসী পদক্ষেপ

সারা দেশ

সাইবার সন্ত্রাস প্রতিরোধে তারেক রহমান সরকারের দৃঢ় ও সাহসী পদক্ষেপ

ডিজিটাল প্রযুক্তির বিস্তারের সঙ্গে মানুষের জীবনযাত্রা যেমন সহজ হয়েছে, তেমনি সাইবার অপরাধও দিন দিন ভয়াবহ রূপ নিচ্ছে। সামা...

২০২৬-০৯-৩০ ১৫:৫৬

বিএনপিকে হেয় করতে সারের সংকটের আন্দোলন: প্রতিমন্ত্রী

সারা দেশ

বিএনপিকে হেয় করতে সারের সংকটের আন্দোলন: প্রতিমন্ত্রী

সারাদেশে যেসব এলাকায় বিএনপির সদস্যরা নির্বাচিত হয়েছেন, সেসব এলাকায় সারের সংকট নিয়ে কোনো আন্দোলন হয়নি বলে মন্তব্য করেছেন...

২০২৬-০৯-৩০ ১৫:৫৫

চাঁদা না পেয়ে বসতবাড়িতে হামলা-ভাঙচুর, থানায় এজাহার দায়ের

সারা দেশ

চাঁদা না পেয়ে বসতবাড়িতে হামলা-ভাঙচুর, থানায় এজাহার দায়ের

রাজবাড়ীর পাংশা উপজেলার মৌরাট ঋষিপাড়ার বাসিন্দা সুশীল চন্দ্র ঋষির (৭০) বাসত বাড়িতে হামলা,ডাকাতির চেষ্টা ও চাঁদা দাবী ঘটন...

২০২৬-০৯-৩০ ১৫:৫২