বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬ ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

জামালপুরে এক রাতেই ৮ স্থানে পুশইনের চেষ্টা ব্যর্থ

জামালপুরে এক রাতেই ৮ স্থানে পুশইনের চেষ্টা ব্যর্থ

জামালপুর-কুড়িগ্রাম সীমান্ত এলাকায় এক রাতে আটটি পৃথক বিওপি এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ট্রাকযোগে শতাধিক মানুষকে বাংলাদেশে পুশইনের চেষ্টা ব্যর্থ করেছে বিজিবি ও স্থানীয়রা।

মঙ্গলবার (০৯ জুন) রাত ১২ টা থেকে জামালপুর-৩৫ ব্যাটালিয়নের আওতাধীন সীমান্ত এলাকায় এসব ঘটনা ঘটেছে বলে জানিয়েছে বিজিবি। কুড়িগ্রামের রৌমারি ও রাজীবপুর এবং জামালপুরের দেওয়ানগঞ্জ ও বকশিগঞ্জ উপজেলা এলাকায় এই ঘটনাগুলো ঘটে৷

বিজিবি সূত্রে জানা যায়, রাত ১২ টা থেকে দাঁতভাঙা বিওপি’র ১০৫৪ নম্বর সীমান্ত পিলার এলাকায়, মুল্লারচর সীমান্ত পিলার ১০৬২-এর পাশে কুচুনিমারা এলাকায়, ইজলামারি বিওপি’র ১০৬৭ নম্বর পিলারের বিপরীতে মানকারচর এলাকায়, খেয়ারচর বিওপি’র ১০৬৯ নম্বর পিলারের বিপরীতে সদরটিলা এলাকায়, পাথরেরচর বিওপি’র ১০৭৫ নম্বর পিলারের বিপরীতে লুকায়েরচর এলাকায়, বাঘারচর বিওপি’র ১০৭৩ নম্বর পিলারের বিপরীতে বালুরঘাট এলাকায়, ঝাউডাঙা বিওপি’র ১০৭৮ নম্বর পিলারের বিপরীতে দর্গাপাড়া এলাকায় এবং সাতানীপাড়া বিওপি’র ১০৮৭ নম্বর পিলারের বিপরীতে বিলডুবা এলাকায় শতাধিক মানুষকে পুশইনের চেষ্টা করে বিএসএফ।

এ বিষয়ে জামালপুর ৩৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান বলেন, সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। গতকাল রাতে এই চেষ্টাগুলো চালায় তারা তবে ব্যর্থ হয়। আমাদের স্থানীয় বাসিন্দারা অনেক সজাগ রয়েছে। পাশাপাশি যেকোনো ধরনের অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তজুড়ে কঠোর নজরদারি অব্যাহত রাখা হয়েছে এবং বিজিবি সদস্যরা সার্বক্ষণিকভাবে দায়িত্ব পালন করছেন।

আরও

সব করেও খুলনায় ডেঙ্গু সংক্রমণ পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি- কেসিসি প্রশাসক

সারা দেশ

সব করেও খুলনায় ডেঙ্গু সংক্রমণ পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি- কেসিসি প্রশাসক

খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, ডেঙ্গু সংক্রমণ নিয়ন্ত্রণে কেসিসি’র ধারাবাহিক কার্যক্রম অব্যাহত...

২০২৬-০৯-৩০ ১৭:০২

গাইবান্ধায় হাঁস ধরতে গিয়ে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

সারা দেশ

গাইবান্ধায় হাঁস ধরতে গিয়ে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় হাঁস ধরতে গিয়ে পুকুরের পানিতে ডুবে আফরিন খাতুন(৫) ও মিম আক্তার(৪) নামের দুই শিশুর মৃত্যু...

২০২৬-০৯-৩০ ১৭:০১

মেহেরপুরে কৃষি জমিতে বিজিবি ব্যাটালিয়ন স্থাপনের প্রতিবাদে কৃষকদের মানববন্ধন

সারা দেশ

মেহেরপুরে কৃষি জমিতে বিজিবি ব্যাটালিয়ন স্থাপনের প্রতিবাদে কৃষকদের মানববন্ধন

চাঁদবিলের তিন ফসলি কৃষিজমিতে বিজিবি ব্যাটালিয়ন ক্যাম্প স্থাপনের পরিকল্পনা বন্ধের দাবিতে মেহেরপুরে মানববন্ধন ও অবস্থান কর...

২০২৬-০৯-৩০ ১৫:৫৭

সাইবার সন্ত্রাস প্রতিরোধে তারেক রহমান সরকারের দৃঢ় ও সাহসী পদক্ষেপ

সারা দেশ

সাইবার সন্ত্রাস প্রতিরোধে তারেক রহমান সরকারের দৃঢ় ও সাহসী পদক্ষেপ

ডিজিটাল প্রযুক্তির বিস্তারের সঙ্গে মানুষের জীবনযাত্রা যেমন সহজ হয়েছে, তেমনি সাইবার অপরাধও দিন দিন ভয়াবহ রূপ নিচ্ছে। সামা...

২০২৬-০৯-৩০ ১৫:৫৬

বিএনপিকে হেয় করতে সারের সংকটের আন্দোলন: প্রতিমন্ত্রী

সারা দেশ

বিএনপিকে হেয় করতে সারের সংকটের আন্দোলন: প্রতিমন্ত্রী

সারাদেশে যেসব এলাকায় বিএনপির সদস্যরা নির্বাচিত হয়েছেন, সেসব এলাকায় সারের সংকট নিয়ে কোনো আন্দোলন হয়নি বলে মন্তব্য করেছেন...

২০২৬-০৯-৩০ ১৫:৫৫

চাঁদা না পেয়ে বসতবাড়িতে হামলা-ভাঙচুর, থানায় এজাহার দায়ের

সারা দেশ

চাঁদা না পেয়ে বসতবাড়িতে হামলা-ভাঙচুর, থানায় এজাহার দায়ের

রাজবাড়ীর পাংশা উপজেলার মৌরাট ঋষিপাড়ার বাসিন্দা সুশীল চন্দ্র ঋষির (৭০) বাসত বাড়িতে হামলা,ডাকাতির চেষ্টা ও চাঁদা দাবী ঘটন...

২০২৬-০৯-৩০ ১৫:৫২