বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬ ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

গাজীপুরে অপহরণ মামলায় স্বেচ্ছাসেবক দলের নেতা গ্রেপ্তার

গাজীপুরে অপহরণ মামলায় স্বেচ্ছাসেবক দলের নেতা গ্রেপ্তার

গাজীপুরের কাশিমপুরে মতিন মিয়া নামে এক ব্যবসায়ীকে অপরহণ ও মুক্তিপণ আদায়ের ঘটনায় স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৮ জুন) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা মো. খালেদ।

গ্রেপ্তারকৃত ব্যক্তি গাজীপুর মহানগরীর ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য এস. কে. রানা ওরফে সোহেল রানা।

ওসি মোল্লা মো. খালেদ জানান, গত ২৭ মার্চ দুপুরে গাজীপুর মহানগরীর কাশিমপুর, সুরাবাড়ী এলাকা থেকে মতিন নামের ওই ব্যবসায়ীকে অপহরণ করা হয়। অপহরণের পর তাকে একটি সাদা রঙের প্রাইভেটকারে তুলে সারদাগঞ্জ এলাকায় নিয়ে যাওয়া হয়। পরে অপহরণকারীরা ভুক্তভোগীর পরিবারকে মোবাইল ফোনে মুক্তিপণ হিসেবে ১০ লাখ টাকা দাবি করেন। পরে পরিবারের সদস্যরা বিষয়টি থানায় অবগত করলে পুলিশ তদন্তে নামে। পরে পুলিশের একটি দল সারদাগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে প্রাইভেটকারসহ অপহৃত মতিনকে উদ্ধার করে। তবে অপহরণকারীরা পালিয়ে যায়।

এ ঘটনায় কাশিমপুর থানায় একটি অপহরণ মামলা দায়ের করা হয়। সেই মামলায় সোমবার (৮ জুন) রাতে হাতীমারা এলাকা থেকে এস কে সোহেল রানাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

ওসি আরও বলেন, এর আগে এই মামলায় এজাহারভুক্ত আসামি ৩ নম্বর ওয়ার্ড বিএনপির ধর্মবিষয়ক সম্পাদক বিল্লাল দেওয়ানকে গ্রেপ্তার করা হয়েছিল।

আরও

সব করেও খুলনায় ডেঙ্গু সংক্রমণ পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি- কেসিসি প্রশাসক

সারা দেশ

সব করেও খুলনায় ডেঙ্গু সংক্রমণ পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি- কেসিসি প্রশাসক

খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, ডেঙ্গু সংক্রমণ নিয়ন্ত্রণে কেসিসি’র ধারাবাহিক কার্যক্রম অব্যাহত...

২০২৬-০৯-৩০ ১৭:০২

গাইবান্ধায় হাঁস ধরতে গিয়ে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

সারা দেশ

গাইবান্ধায় হাঁস ধরতে গিয়ে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় হাঁস ধরতে গিয়ে পুকুরের পানিতে ডুবে আফরিন খাতুন(৫) ও মিম আক্তার(৪) নামের দুই শিশুর মৃত্যু...

২০২৬-০৯-৩০ ১৭:০১

মেহেরপুরে কৃষি জমিতে বিজিবি ব্যাটালিয়ন স্থাপনের প্রতিবাদে কৃষকদের মানববন্ধন

সারা দেশ

মেহেরপুরে কৃষি জমিতে বিজিবি ব্যাটালিয়ন স্থাপনের প্রতিবাদে কৃষকদের মানববন্ধন

চাঁদবিলের তিন ফসলি কৃষিজমিতে বিজিবি ব্যাটালিয়ন ক্যাম্প স্থাপনের পরিকল্পনা বন্ধের দাবিতে মেহেরপুরে মানববন্ধন ও অবস্থান কর...

২০২৬-০৯-৩০ ১৫:৫৭

সাইবার সন্ত্রাস প্রতিরোধে তারেক রহমান সরকারের দৃঢ় ও সাহসী পদক্ষেপ

সারা দেশ

সাইবার সন্ত্রাস প্রতিরোধে তারেক রহমান সরকারের দৃঢ় ও সাহসী পদক্ষেপ

ডিজিটাল প্রযুক্তির বিস্তারের সঙ্গে মানুষের জীবনযাত্রা যেমন সহজ হয়েছে, তেমনি সাইবার অপরাধও দিন দিন ভয়াবহ রূপ নিচ্ছে। সামা...

২০২৬-০৯-৩০ ১৫:৫৬

বিএনপিকে হেয় করতে সারের সংকটের আন্দোলন: প্রতিমন্ত্রী

সারা দেশ

বিএনপিকে হেয় করতে সারের সংকটের আন্দোলন: প্রতিমন্ত্রী

সারাদেশে যেসব এলাকায় বিএনপির সদস্যরা নির্বাচিত হয়েছেন, সেসব এলাকায় সারের সংকট নিয়ে কোনো আন্দোলন হয়নি বলে মন্তব্য করেছেন...

২০২৬-০৯-৩০ ১৫:৫৫

চাঁদা না পেয়ে বসতবাড়িতে হামলা-ভাঙচুর, থানায় এজাহার দায়ের

সারা দেশ

চাঁদা না পেয়ে বসতবাড়িতে হামলা-ভাঙচুর, থানায় এজাহার দায়ের

রাজবাড়ীর পাংশা উপজেলার মৌরাট ঋষিপাড়ার বাসিন্দা সুশীল চন্দ্র ঋষির (৭০) বাসত বাড়িতে হামলা,ডাকাতির চেষ্টা ও চাঁদা দাবী ঘটন...

২০২৬-০৯-৩০ ১৫:৫২