আজ বৃহস্পতিবার বিকেলে তিনি হাসপাতাল দুটির বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন। পরিদর্শনকালে চিকিৎসাধীন রোগীদের সঙ্গে কথা বলে তাঁদের শারীরিক অবস্থা ও চিকিৎসাসেবার খোঁজ নেন চৌধুরী নায়াব ইউসুফ।
রোগীদের ওষুধপ্রাপ্তি ও চিকিৎসাসেবার মান সম্পর্কেও তাঁদের এবং স্বজনদের সঙ্গে কথা বলেন তিনি। পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে চৌধুরী নায়াব ইউসুফ বলেন, হাসপাতাল দুটিতে ধারণক্ষমতার তুলনায় বেশি রোগী চিকিৎসা নিচ্ছেন। ফলে রোগীর চাপ সামলাতে হচ্ছে।
তিনি বলেন, ফরিদপুর জেনারেল হাসপাতালকে ২৫০ শয্যায় উন্নীত করার অনুমোদন প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে। ২৫০ শয্যায় উন্নীত করা হলে হাসপাতালটির স্বাস্থ্যসেবা ও সুযোগ-সুবিধা আরও বাড়বে বলে আশা করা যায়।
এ সময় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।