রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

গাইবান্ধায় এআই প্রযুক্তির মাধ্যমে অর্থ হাতিয়ে নেয়ার প্রতারণর অভিযোগে দুই যুবক গ্রেফতার

গাইবান্ধায় এআই প্রযুক্তির মাধ্যমে অর্থ হাতিয়ে নেয়ার প্রতারণর অভিযোগে দুই যুবক গ্রেফতার

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় সরকারি কর্মকর্তার পরিচয় আর্থিক প্রতারণার অভিযোগে হেলাল উদ্দিন (২৪) ও সোহেল মন্ডল (২৮) নামের দুই যুবককে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১৩)। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে ওই প্রতারণা করা হয়।

শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলের দিকে গাইবান্ধা এসআরবি-১৩ ক্যাম্প থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।

গ্রেপ্তারকৃতরা হচ্ছেন, গোবিন্দগঞ্জ উপজেলার বিশ্বনাথপুর পশ্চিমপাড়া গ্রামের হাশেম আলীর ছেলে হেলাল ইসলাম ও একই গ্রামে আইজুল হোসেনের ছেলে সোহেল মন্ডল।

এসআরবি-১৩ ক্যাম্পের তথ্য অনুযায়ী, গত বিশ জুলাই নাটোর সদর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত আমিনুল ইসলামের মোবাইল ফোনে কল দিয়ে জানানো হয় তার ছেলে তামিম আল মাহি তার বন্ধুদের নিয়ে মাদকসহ পুলিশের হাতে আটক হয়েছেন। ছেলেকে ছাড়িয়ে নিতে টাকার দাবি করা হয়।
 

সূত্র আরো জানায়, প্রতারকরা কৃত্রিম বুদ্ধিমত্তা (এ আই) প্রযুক্তি ব্যবহার করে আমিনুল ইসলামের ছেলের কণ্ঠস্বরে মত করে কথা বলে তার বিশ্বাস অর্জনের চেষ্টা করে এবং দাবিকৃত টাকা দিতে রাজি হন আমিনুল ইসলাম। তিনি দুই দফায় নগদের মাধ্যমে মোট ৪০ হাজার টাকা পাঠিয়ে দেন।
 

ওই টাকা দেওয়ার পর ছেলের সঙ্গে সরাসরি যোগাযোগ করে আমিনুল ইসলাম জানতে পারেন, তার ছেলে পুলিশের হাতে আটক হয়নি। তখন তিনি প্রতারণার শিকার হওয়ার বিষয়টি বুঝতে পারেন। পরে ঘটনার সঙ্গে সংশ্লিষ্টদের তথ্য-উপাত্ত সংগ্রহ করে এবং শুক্রবার (২৫ সেপ্টেম্বর) নাটোর সদর থানায় তিনি বাদী হয়ে একটি মামলা দায়ের করেন । 

মামলার পর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে প্রতারণার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান শুরু করা হয় এবং শুক্রবার সন্ধ্যা ৭টা ১০ মিনিটে এসআরবি-১৩-এর সিপিসি-৩-এর একটি দল বিশ্বনাথপুর পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় হেলাল ইসলাম ও সোহেল মন্ডলকে তাঁদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
 

অভিযানে তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহারের অভিযোগে নয়টি মোবাইল ফোন, একটি পাসপোর্ট ও নগদ ১৪ হাজার ১০০ টাকা জব্দ করা হয়েছে

এসআরবি-১৩ ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ব্যক্তিরা এ ধরনের প্রতারণার সঙ্গে নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে তদন্ত করে আইনগত প্রক্রিয়ায় বিষয়টি নিশ্চিত করার কথা জানিয়েছেন।

আরও

চুরি হওয়া কোটি টাকার কষ্টিপাথরের প্রতিমাসহ অলংকার উদ্ধার, গ্রেপ্তার ৪

সারা দেশ

চুরি হওয়া কোটি টাকার কষ্টিপাথরের প্রতিমাসহ অলংকার উদ্ধার, গ্রেপ্তার ৪

ফরিদপুর শহরের পুরাতন কালীবাড়ি মন্দির থেকে চুরি হওয়া কষ্টিপাথরের কালী প্রতিমাসহ মূল্যবান অলংকার উদ্ধার করেছে পুলিশ। এ ঘটন...

২০২৬-০৯-২৭ ১৯:৩৯

চীন-যুক্তরাষ্ট্রের ৩০ বিলিয়ন ডলারের পণ্যে শুল্ক কমানোর চুক্তি

সারা দেশ

চীন-যুক্তরাষ্ট্রের ৩০ বিলিয়ন ডলারের পণ্যে শুল্ক কমানোর চুক্তি

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে চলতি সপ্তাহে উচ্চপর্যায়ের বৈঠকের পর ৩০ বিলিয়ন ডলারের...

২০২৬-০৯-২৭ ১৮:৩৭

‘নদী বাঁচাতে নবায়নযোগ্য জ্বালানি এখনই’ বিষখালী নদীর তীরে 'নদী সুরক্ষার' দাবিতে মানববন্ধন

সারা দেশ

বিশ্ব নদী দিবস ‘নদী বাঁচাতে নবায়নযোগ্য জ্বালানি এখনই’ বিষখালী নদীর তীরে 'নদী সুরক্ষার' দাবিতে মানববন্ধন

‘নদী বাঁচাতে নবায়নযোগ্য জ্বালানি এখনই’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব নদী দিবস উপলক্ষে বরগুনার পাথরঘাটায় বিষখালী নদী...

২০২৬-০৯-২৭ ১৮:৩০

নদীর পাড় থেকে গাছ কেটে নেওয়ার অভিযোগ মাদ্রাসা সুপার ও সভাপতির বিরুদ্ধে

সারা দেশ

নদীর পাড় থেকে গাছ কেটে নেওয়ার অভিযোগ মাদ্রাসা সুপার ও সভাপতির বিরুদ্ধে

রাজবাড়ীর বালিয়াকান্দিতে চন্দনা নদীর তীরবর্তী এলাকা থেকে সরকারি গাছ কেটে অন্যত্র বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে তেঁতুলিয...

২০২৬-০৯-২৭ ১৮:২৬

মীরসরাইয়ে ৭ জলাশয়ে ২২৩ কেজি পোনা মাছ অবমুক্ত

সারা দেশ

মীরসরাইয়ে ৭ জলাশয়ে ২২৩ কেজি পোনা মাছ অবমুক্ত

২০২৬-২০২৭ অর্থবছরে মীরসরাই উপজেলার নির্বাচিত অভ্যন্তরীণ ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ কর্মসূচির আওতায় উপজেল...

২০২৬-০৯-২৭ ১৮:২০

ময়মনসিংহে ড্রামের ভেতর বস্তাবন্দি মরদেহ: হত্যার রহস্য উদঘাটন

সারা দেশ

ময়মনসিংহে ড্রামের ভেতর বস্তাবন্দি মরদেহ: হত্যার রহস্য উদঘাটন

ময়মনসিংহে প্লাস্টিকের ড্রামের ভেতর বস্তাবন্দি মরদেহ উদ্ধারের ঘটনায় হত্যার রহস্য উদঘাটনের দাবি করেছে পুলিশ ব্যুরো অব ইনভে...

২০২৬-০৯-২৭ ১৭:৫৪