রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

চুরি হওয়া কোটি টাকার কষ্টিপাথরের প্রতিমাসহ অলংকার উদ্ধার, গ্রেপ্তার ৪

চুরি হওয়া কোটি টাকার কষ্টিপাথরের প্রতিমাসহ অলংকার উদ্ধার, গ্রেপ্তার ৪

ফরিদপুর শহরের পুরাতন কালীবাড়ি মন্দির থেকে চুরি হওয়া কষ্টিপাথরের কালী প্রতিমাসহ মূল্যবান অলংকার উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গত ১৯ সেপ্টেম্বর দিবাগত রাতে মন্দিরটিতে এ চুরির ঘটনা ঘটে। ঘটনার ৭ দিন পর শনিবার (২৬ সেপ্টেম্বর) জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মাটির নিচ থেকে কষ্টিপাথরের কালী প্রতিমা, স্বর্ণ-রুপার অলংকারসহ অন্যান্য সামগ্রী উদ্ধার করা হয়।

রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে ফরিদপুর পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার শাহরীয়ার মোহাম্মদ মিয়াজী।

পুলিশ সুপারের লিখিত বক্তব্য অনুযায়ী, গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তি ও সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে শনিবার আলফাডাঙ্গা উপজেলার বুরাইচ ইউনিয়নের বুরাইচ গ্রাম থেকে আসাদুজ্জামান সাদ্দাম (৩৮) ও তার মা সাজেদা বেগম (৬৫) এবং বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নের কান্দাকূল গ্রামের আমিন মোল্লাকে (২৪) গ্রেপ্তার করা হয়।

পরে সাজেদা বেগমের দেখানো মতে তার বসতবাড়ির রান্নাঘরের মাটির নিচ থেকে চুরি যাওয়া স্বর্ণ ও রুপার অলংকার এবং মন্দিরের ৬টি পিতলের মূর্তি উদ্ধার করা হয়।

এরপর আসাদুজ্জামান সাদ্দাম ও আমিন মোল্লার দেওয়া তথ্য অনুযায়ী বোয়ালমারী উপজেলার রূপপাত ইউনিয়নের রূপপাত গ্রামের মাসুদ মোল্লার বসতবাড়ির পেছনে মাটির নিচ থেকে কষ্টিপাথরের কালী প্রতিমাটি উদ্ধার করা হয়।

অবশেষে রোববার সকালে বোয়ালমারী স্বর্ণবাজারের বোয়ালমারী জুয়েলার্সে অভিযান চালিয়ে কালী প্রতিমার কানের দুল ও টিকলিসহ গলানো অবস্থায় ৮ আনা স্বর্ণ উদ্ধার করা হয়। এ ঘটনায় জুয়েলার্সের মালিক আতিয়ার রহমানকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সুপার জানান, গ্রেপ্তার আসাদুজ্জামান সাদ্দামের বিরুদ্ধে ফরিদপুরের বিভিন্ন আদালতে চুরি, দস্যুতা, ডাকাতি ও মূর্তি চুরিসহ ১০টি মামলা রয়েছে। আমিন মোল্লার বিরুদ্ধেও একই ধরনের ৮টি মামলা রয়েছে।

পুলিশের লিখিত বক্তব্যে বলা হয়, চুরি হওয়া কষ্টিপাথরের কালী প্রতিমাটির ওজন প্রায় ২০ কেজি এবং যার আনুমানিক মূল্য এক কোটি টাকা। প্রতিমাটিতে থাকা প্রায় ৫ ভরি স্বর্ণালংকারের মূল্য আনুমানিক ১১ লাখ ৫০ হাজার টাকা। এ ছাড়া প্রায় ৮ কেজি ওজনের বিষ্ণু, রাধাকৃষ্ণ ও মনসা মূর্তি, শিবলিঙ্গের সঙ্গে থাকা ১০ ভরি ওজনের একটি রুপার সাপ এবং প্রায় ৩০ ভরি রুপাসহ মোট চুরি হওয়া সামগ্রীর আনুমানিক মূল্য এক কোটি ১২ লাখ ৬৪ হাজার টাকা।

এ ঘটনায় মন্দির কমিটির সভাপতি কুশল চক্রবর্তী বাদী হয়ে ২০ সেপ্টেম্বর ফরিদপুর কোতোয়ালি থানায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে চুরির অভিযোগে একটি মামলা দায়ের করেন।

মামলার তদন্ত কর্মকর্তা ফরিদপুর কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) হিরামন বিশ্বাস জানান, গ্রেপ্তার ৪ জনকে রোববার বিকেলে আদালতে সোপর্দ করা হয়েছে।

প্রসঙ্গত, গত ১৯ সেপ্টেম্বর দিবাগত রাতে ফরিদপুর জেনারেল হাসপাতালের পশ্চিম পাশে অবস্থিত মন্দিরটির একটি কাঠের ও একটি লোহার গেটের ৫টি তালা ভেঙে কষ্টিপাথরের কালী প্রতিমাসহ অন্যান্য সামগ্রী চুরি করা হয়। প্রায় ১৮ শতাংশ জমির ওপর অবস্থিত প্রাচীন এ মন্দিরটির পাকা কাঠামো নির্মিত হয় ১৯০৩ সালে।

আরও

চীন-যুক্তরাষ্ট্রের ৩০ বিলিয়ন ডলারের পণ্যে শুল্ক কমানোর চুক্তি

সারা দেশ

চীন-যুক্তরাষ্ট্রের ৩০ বিলিয়ন ডলারের পণ্যে শুল্ক কমানোর চুক্তি

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে চলতি সপ্তাহে উচ্চপর্যায়ের বৈঠকের পর ৩০ বিলিয়ন ডলারের...

২০২৬-০৯-২৭ ১৮:৩৭

‘নদী বাঁচাতে নবায়নযোগ্য জ্বালানি এখনই’ বিষখালী নদীর তীরে 'নদী সুরক্ষার' দাবিতে মানববন্ধন

সারা দেশ

বিশ্ব নদী দিবস ‘নদী বাঁচাতে নবায়নযোগ্য জ্বালানি এখনই’ বিষখালী নদীর তীরে 'নদী সুরক্ষার' দাবিতে মানববন্ধন

‘নদী বাঁচাতে নবায়নযোগ্য জ্বালানি এখনই’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব নদী দিবস উপলক্ষে বরগুনার পাথরঘাটায় বিষখালী নদী...

২০২৬-০৯-২৭ ১৮:৩০

নদীর পাড় থেকে গাছ কেটে নেওয়ার অভিযোগ মাদ্রাসা সুপার ও সভাপতির বিরুদ্ধে

সারা দেশ

নদীর পাড় থেকে গাছ কেটে নেওয়ার অভিযোগ মাদ্রাসা সুপার ও সভাপতির বিরুদ্ধে

রাজবাড়ীর বালিয়াকান্দিতে চন্দনা নদীর তীরবর্তী এলাকা থেকে সরকারি গাছ কেটে অন্যত্র বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে তেঁতুলিয...

২০২৬-০৯-২৭ ১৮:২৬

মীরসরাইয়ে ৭ জলাশয়ে ২২৩ কেজি পোনা মাছ অবমুক্ত

সারা দেশ

মীরসরাইয়ে ৭ জলাশয়ে ২২৩ কেজি পোনা মাছ অবমুক্ত

২০২৬-২০২৭ অর্থবছরে মীরসরাই উপজেলার নির্বাচিত অভ্যন্তরীণ ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ কর্মসূচির আওতায় উপজেল...

২০২৬-০৯-২৭ ১৮:২০

ময়মনসিংহে ড্রামের ভেতর বস্তাবন্দি মরদেহ: হত্যার রহস্য উদঘাটন

সারা দেশ

ময়মনসিংহে ড্রামের ভেতর বস্তাবন্দি মরদেহ: হত্যার রহস্য উদঘাটন

ময়মনসিংহে প্লাস্টিকের ড্রামের ভেতর বস্তাবন্দি মরদেহ উদ্ধারের ঘটনায় হত্যার রহস্য উদঘাটনের দাবি করেছে পুলিশ ব্যুরো অব ইনভে...

২০২৬-০৯-২৭ ১৭:৫৪

পাকিস্তান থেকে ঢোকা ২৮ যোদ্ধাকে হত্যার দাবি আফগানিস্তানের

সারা দেশ

পাকিস্তান থেকে ঢোকা ২৮ যোদ্ধাকে হত্যার দাবি আফগানিস্তানের

পাকিস্তান সীমান্ত পেরিয়ে আফগানিস্তানে প্রবেশ করা অন্তত ২৮ জন যোদ্ধাকে হত্যার দাবি করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। রো...

২০২৬-০৯-২৭ ১৭:৫০