ভারত পালানোর সময় চেকপোস্টে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতা গ্রেপ্তার
চ্যানেল এইটটিন ডেস্ক
|
২০২৬-০৯-২৭ ২০:৪৪
সিইও: সাজ্জাদ হোসেন
বাংলাদেশ অফিস: ইউরোপা টাওয়ার, ফ্ল্যাট ৩/বি, ৩৮৩/১/এফ বিটিভি সংলগ্ন, পূর্ব রামপুরা, ঢাকা-১২১৯।
যুক্তরাজ্য অফিস: লেক্স হাউস, ১-৭ হেইনল্ট স্ট্রিট, ইলফোর্ড আইজি১ ৪ইএল, যুক্তরাজ্য।
ফোন : +৪৪ ৭৪৯৫ ৯২২৫৮২
© ২০২৬ | চ্যানেল ১৮ কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত
ভারতে যাওয়ার সময় চুয়াডাঙ্গার দর্শনা চেকপোস্টে রাজশাহীর গোদাগাড়ী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসিমুল ইসলামকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ।
রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে দর্শনা চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় তাকে গ্রেপ্তার করা হয়।
দর্শনা ইমিগ্রেশন পুলিশের এসআই তারেক জানান, নাসিমুল ইসলামের বিরুদ্ধে মামলা রয়েছে। গ্রেপ্তারের পর তাকে দর্শনা থানায় হস্তান্তর করা হয়েছে।
দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, গ্রেপ্তার নাসিমুল ইসলামকে গোদাগাড়ী থানায় হস্তান্তর করা হবে।
উল্লেখ্য, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকার মধ্যে দলটির এই নেতাকে গ্রেপ্তার করা হলো।