বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬ ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

ফরিদপুর জেলা অটোরিকশা ও অটোটেম্পো ড্রাইভার্স ইউনিয়নের নির্বাচন: সভাপতি মিন্টু, সাধারণ সম্পাদক হাকিম

ফরিদপুর জেলা অটোরিকশা ও অটোটেম্পো ড্রাইভার্স ইউনিয়নের নির্বাচন: সভাপতি মিন্টু, সাধারণ সম্পাদক হাকিম

ফরিদপুর জেলা অটোরিকশা ও অটোটেম্পো ড্রাইভার্স ইউনিয়নের (২০২৬-২০২৯) ত্রি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে মোহাম্মদ মিন্টু শেখ এবং সাধারণ সম্পাদক পদে আব্দুল হাকিম মিয়া নির্বাচিত হয়েছেন।

শুক্রবার ফরিদপুর শহরের গোয়ালচামট এলাকার সারদা সুন্দরী বালিকা উচ্চ বিদ্যালয়ে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ শেষে রাতেই ভোট গণনা সম্পন্ন করে আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করে নির্বাচন পরিচালনা কমিটি।

ঘোষিত ফলাফল অনুযায়ী, কার্যকরী সভাপতি পদে মোফাজ্জল শেখ, সহ-সভাপতি পদে আছির উদ্দিন মণ্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক পদে মজনু শেখ ও রিপন শেখ, যুগ্ম সম্পাদক পদে অহিদ মিয়া, সহ-সাধারণ সম্পাদক পদে মো. মজনু শেখ, সাংগঠনিক সম্পাদক পদে মোহাম্মদ রাশেদ মিয়া, কোষাধ্যক্ষ পদে মোহাম্মদ লিয়াকত আলী, দপ্তর সম্পাদক পদে শেখ তোতা এবং সড়ক সম্পাদক পদে শহীদুল্লাহ বাবলু, সাঈদ বেপারী, লাভলু খান ও লিটন মাতব্বর নির্বাচিত হয়েছেন।

নির্বাচন কমিশনার ইসমাইল হোসেন লাভলু ভোট গণনা শেষে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন। এ সময় সদস্য সচিব খায়রুল বাসার সবুজসহ নির্বাচন পরিচালনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

ফলাফল ঘোষণার পর নবনির্বাচিত নেতাদের নিয়ে একটি বিজয় মিছিল বের করা হয়। পরে নবনির্বাচিত সাধারণ সম্পাদক আব্দুল হাকিম মিয়া শ্রমিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ভোটাররা যে আস্থা ও বিশ্বাস রেখে তাকে নির্বাচিত করেছেন, সেই আস্থার মর্যাদা রক্ষায় তিনি সকলকে সঙ্গে নিয়ে ইউনিয়নের উন্নয়ন এবং শ্রমিকদের অধিকার ও কল্যাণে নিরলসভাবে কাজ করবেন।

এ সময় নবনির্বাচিত অন্যান্য নেতারাও তাদের প্রতি আস্থা রাখায় ভোটার ও শ্রমিকদের ধন্যবাদ জানান এবং আগামী দিনে ইউনিয়নের সার্বিক উন্নয়ন ও সদস্যদের স্বার্থ সংরক্ষণে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

আরও

সব করেও খুলনায় ডেঙ্গু সংক্রমণ পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি- কেসিসি প্রশাসক

সারা দেশ

সব করেও খুলনায় ডেঙ্গু সংক্রমণ পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি- কেসিসি প্রশাসক

খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, ডেঙ্গু সংক্রমণ নিয়ন্ত্রণে কেসিসি’র ধারাবাহিক কার্যক্রম অব্যাহত...

২০২৬-০৯-৩০ ১৭:০২

গাইবান্ধায় হাঁস ধরতে গিয়ে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

সারা দেশ

গাইবান্ধায় হাঁস ধরতে গিয়ে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় হাঁস ধরতে গিয়ে পুকুরের পানিতে ডুবে আফরিন খাতুন(৫) ও মিম আক্তার(৪) নামের দুই শিশুর মৃত্যু...

২০২৬-০৯-৩০ ১৭:০১

মেহেরপুরে কৃষি জমিতে বিজিবি ব্যাটালিয়ন স্থাপনের প্রতিবাদে কৃষকদের মানববন্ধন

সারা দেশ

মেহেরপুরে কৃষি জমিতে বিজিবি ব্যাটালিয়ন স্থাপনের প্রতিবাদে কৃষকদের মানববন্ধন

চাঁদবিলের তিন ফসলি কৃষিজমিতে বিজিবি ব্যাটালিয়ন ক্যাম্প স্থাপনের পরিকল্পনা বন্ধের দাবিতে মেহেরপুরে মানববন্ধন ও অবস্থান কর...

২০২৬-০৯-৩০ ১৫:৫৭

সাইবার সন্ত্রাস প্রতিরোধে তারেক রহমান সরকারের দৃঢ় ও সাহসী পদক্ষেপ

সারা দেশ

সাইবার সন্ত্রাস প্রতিরোধে তারেক রহমান সরকারের দৃঢ় ও সাহসী পদক্ষেপ

ডিজিটাল প্রযুক্তির বিস্তারের সঙ্গে মানুষের জীবনযাত্রা যেমন সহজ হয়েছে, তেমনি সাইবার অপরাধও দিন দিন ভয়াবহ রূপ নিচ্ছে। সামা...

২০২৬-০৯-৩০ ১৫:৫৬

বিএনপিকে হেয় করতে সারের সংকটের আন্দোলন: প্রতিমন্ত্রী

সারা দেশ

বিএনপিকে হেয় করতে সারের সংকটের আন্দোলন: প্রতিমন্ত্রী

সারাদেশে যেসব এলাকায় বিএনপির সদস্যরা নির্বাচিত হয়েছেন, সেসব এলাকায় সারের সংকট নিয়ে কোনো আন্দোলন হয়নি বলে মন্তব্য করেছেন...

২০২৬-০৯-৩০ ১৫:৫৫

চাঁদা না পেয়ে বসতবাড়িতে হামলা-ভাঙচুর, থানায় এজাহার দায়ের

সারা দেশ

চাঁদা না পেয়ে বসতবাড়িতে হামলা-ভাঙচুর, থানায় এজাহার দায়ের

রাজবাড়ীর পাংশা উপজেলার মৌরাট ঋষিপাড়ার বাসিন্দা সুশীল চন্দ্র ঋষির (৭০) বাসত বাড়িতে হামলা,ডাকাতির চেষ্টা ও চাঁদা দাবী ঘটন...

২০২৬-০৯-৩০ ১৫:৫২