বৃহস্পতিবার, ২১ মে ২০২৬ ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

এমপি হয়েও ৭ দিন ধরে ডিআইজিকে পাচ্ছি না, তাহলে সাধারণ মানুষের অবস্থা কী

এমপি হয়েও ৭ দিন ধরে ডিআইজিকে পাচ্ছি না, তাহলে সাধারণ মানুষের অবস্থা কী

পুলিশের উপমহাপদির্শককে (ডিআইজি) ফোনকল ও মেসেজ দেওয়ার সাত দিন পরেও কোনও প্রতিউত্তর না পেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন এক সংসদ সদস্য (এমপি)। এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তার এক বক্তব্য ভাইরাল হয়েছে।

রবিবার ফেসবুকে কুমিল্লা-১০ (নাঙ্গলকোট-লালমাই) আসনের বিএনপির এমপি মোবাশ্বের ভূঁইয়া লেখেন, ‘মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর নিশ্চয়ই অফিস আদেশ আছে এমপিকে পাত্তা না দেওয়ার জন্য। তা না হলে এমন তো হওয়ার কথা ছিল না, একজন কর্মকর্তাকে ফায়ার সার্ভিস বিষয় কথোপকথনের এক পর্যায়ে তিনি বলে বসলেন, “আপনার নির্বাচনি এলাকার আমার কিছু সিনিয়র অফিসার আছেন– তাদের কথাও তো মাঝে মাঝে শুনতে হয়।” আমি অবাক হয়ে ভদ্রলোককে প্রশ্ন করলাম, “তারা কি আপনার কাছে এমপির থেকে বড় হয়ে গেলো?” প্রতিউত্তরে ভদ্রলোক যে নামটা উচ্চারণ করলেন সেই সাবেক কর্মকর্তা ২০০৮ সালে নৌকা মার্কার নির্বাচন করেছেন, ২০২৬ সালে এসে জামায়াতে ইসলামীর পক্ষে ধানের শীষের প্রার্থীর পরাজয় নিশ্চিত করার আপ্রাণ চেষ্টা করেছেন।

‘তেমনি চট্টগ্রামের ডিআইজি মহোদয়কে আমার নিজের মোবাইল নম্বর থেকে মেসেজ দিয়েছি, এমনকি কল করেছি; সাত দিন অতিবাহিত হয়ে গেলো, ভদ্রলোক উত্তর দেওয়ার প্রয়োজন মনে করেননি। আমার জনগণের কল্যাণের জন্য কাজ করতে গিয়ে নিজেকে অনেক ছোট হতে হয়। তথাপিও আপনাদের জন্য, এলাকার উন্নয়নের জন্য নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করবো। কারণ আপনারা আপনাদের ভোট দিয়ে আমাকে মহান সংসদে পাঠিয়েছেন। আমি আপনাদের কাছে ঋণী।’

ফেসবুকের এ বক্তব্যের বিষয়ে এমপি মোবাশ্বের বলেন, ‘আমি ফায়ার সার্ভিসের বিষয়ে কথা বলতে ফায়ার সার্ভিসের পিডি যুগ্মসচিব সারোয়ার হোসেনকে কল দিয়েছিলাম। তিনি আসবেন আসবেন বলে আর আসলেন না। হঠাৎ একদিন তিনি বললেন, “আপনার নির্বাচনি এলাকার আমার কিছু সিনিয়র অফিসার আছে, তাদের কথাও তো মাঝে মাঝে শুনতে হয়।” আমি বললাম, “কে সেই কর্মকর্তা?” তিনি বললেন, সাবেক অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সাবেক পিএস তালেব আলীর কথা। আমি বললাম, তিনি কি এমপির থেকে বেশি?’

তিনি আরও বলেন, ‘আমি বিষয়টি নিয়ে ক্ষুব্ধ। আমার এলাকার ফায়ার সার্ভিসের বিষয়ে ওই কর্মকর্তা আওয়ামী লীগ আমলের দোসরদের কথা শুনবে? এ কেমন কথা? আমার এলাকার মানুষ আমাকে ভোট দিয়েছে। আমি বিষয়টি তাদের জানিয়েছি। আমি তাদের কাছে দায়বদ্ধ। তাদের উন্নয়নে কারা বাধা দিচ্ছে জানালাম।’

ডিআইজির বিষয়ে তিনি বলেন, ‘আমি ডিআইজি সাহেবকে ঢাকায় দেখে কথা বলেছিলাম। বললাম, ‘ “আমার নির্বাচনি এলাকা তো আপনারই রেঞ্জের৷ আমার এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে আপনার সাহায্য প্রয়োজন।” তারপর তাকে কল দিয়েছি। মেসেজ দিয়েছি। সাত দিন পার হলেও তিনি প্রতিউত্তর করেননি। সাধারণ একজন মানুষ সহযোগিতা চাইলে কী হবে সেটি ভাবছি। তারপরও আমি মনে করি তিনি ব্যস্ত ছিলেন। ফ্রি থাকলে হয়তো কোনোদিন কল দেবেন।’

এদিকে, এ বিষয়ে জানতে চট্টগ্রাম চেঞ্জের ডিআইজি মো. মনিরুজ্জামানকে বিকাল ৫টা ৫৮ মিনিটে দুবার ও ৬টা ৩৫ মিনিটে একবার কল দেওয়া হলেও রিসিভ না করায় বিষয়টি সম্পর্কে তার বক্তব্য পাওয়া যায়নি।

আরও

মীরসরাই পৌরসভায় বিনামূল্যে ভিজিএফ চাল ২৫শ পরিবারের মাঝে বিতরণ

সারা দেশ

মীরসরাই পৌরসভায় বিনামূল্যে ভিজিএফ চাল ২৫শ পরিবারের মাঝে বিতরণ

২০২৫-২০২৬ অর্থ বছরের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় আসন্ন ঈদ-উল-আযহা উপলক্ষ্যে সারাদেশের ন্যায় মীরসরাই পৌরসভায় বিনামূল...

২০২৬-০৫-২০ ১৮:৫০

রবীন্দ্র-নজরুল জন্মবার্ষিকী উপলক্ষে নীলফামারীতে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

সারা দেশ

রবীন্দ্র-নজরুল জন্মবার্ষিকী উপলক্ষে নীলফামারীতে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর-এর ১৬৫তম জন্মবার্ষিকী ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে নীলফামারীতে...

২০২৬-০৫-২০ ১৮:৪৩

রংপুর সিটি কর্পোরেশনে টিসিবির স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণ

সারা দেশ

রংপুর সিটি কর্পোরেশনে টিসিবির স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণ

রংপুর সিটি কর্পোরেশনের ৩৩টি ওয়ার্ডের টিসিবির উপকারভোগীদের মাঝে স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়েছে। ২০ মে বুধবার সকা...

২০২৬-০৫-২০ ১৮:৪১

বেরোবিতে বাংলাদেশ-পাকিস্তান এডুকেশন এক্সপো অনুষ্ঠিত

সারা দেশ

বেরোবিতে বাংলাদেশ-পাকিস্তান এডুকেশন এক্সপো অনুষ্ঠিত

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর-এ ‘পাকিস্তান-বাংলাদেশ নলেজ করিডোর’ এর উদ্যোগে দিনব্যাপী বাংলাদেশ-পাকিস্তান এডুকেশন এক্স...

২০২৬-০৫-২০ ১৮:৩৯

পূর্ব সুন্দরবনে জাহাঙ্গীর বাহিনীর তাণ্ডব: ট্রলারসহ ১২ জেলে অপহরণ

সারা দেশ

পূর্ব সুন্দরবনে জাহাঙ্গীর বাহিনীর তাণ্ডব: ট্রলারসহ ১২ জেলে অপহরণ

পূর্ব সুন্দরবনে বনদস্যু জাহাঙ্গীর বাহিনীর সদস্যরা একটি মাছ ধরার ট্রলারসহ ১২ জেলেকে অপহরণ করেছে। মঙ্গলবার (১৯ মে) দিবাগত...

২০২৬-০৫-২০ ১৮:৩৭