বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬ ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

দুর্গাপুর হাসপাতালে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে নতুন উদ্যোগ

দুর্গাপুর হাসপাতালে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে নতুন উদ্যোগ

নেত্রকোনার দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সোলার ইনভার্টার, লিথিয়াম ব্যাটারি ও অটোমেটিক চেঞ্জওভার সুইচ স্থাপন করা হয়েছে। এতে হাসপাতালে চিকিৎসাসেবায় বিদ্যুৎ সংকটের দীর্ঘদিনের সমস্যা লাঘব হলো।

বুধবার (১২ আগস্ট) জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে হাসপাতাল চত্বরে সোলার ইনভার্টারটির উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ সাদাত, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল্লাহ আল ওমর ফারুক, আবাসিক মেডিকেল অফিসার তানজিরুল ইসলাম রায়হানসহ হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা।

হাসপাতাল সূত্রে জানা যায়, সোলার ইনভার্টার, লিথিয়াম ব্যাটারি ও অটোমেটিক চেঞ্জওভার সুইচ স্থাপনে ব্যয় হয়েছে প্রায় ৩ লাখ টাকা। অন্যদিকে তিনটি ইসিজি মেশিন প্রদানে আরও প্রায় ৩ লাখ টাকা ব্যয় ধরা হয়েছে।

হাসপাতালে চিকিৎসা সেবা নিতে আসা শুভ দাস বলেন, আগে হাসপাতালে রোগী নিয়ে ভর্তি হলে বিদ্যুৎ চলে গেলে চরম দুর্দশার মধ্যে পড়তে হইতো। রাতের বেলায় বিদ্যুৎ চলে গেলে অন্ধকারে থাকতে হতো। এখন থেকে ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পাওয়া যাবে। বিদ্যুৎ চলে গেলেও এক সেকেন্ডের জন্য আলো ফ্যান বন্ধ হবে না। আমাদের এই বড় ভোগান্তি দূর করার জন্য আমরা ধন্যবাদ জানাই।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল্লাহ আল ওমর ফারুক বলেন, প্রথমে আমি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল মহোদয়কে কৃতজ্ঞতা জানাচ্ছি। দীর্ঘদিন ধরে বিদ্যুতের সমস্যার কারণে বিদ্যুৎ চলে গেলে আমাদের ইনডোর, আউটডোর ও বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসাসেবা দিতে কষ্ট হতো। রোগীরাও অনেক ভোগান্তিতে পড়তো। আমাদের হাসপাতালে প্রায় ৫ কিলোওয়াট ক্ষমতার সোলার ইনভার্টার, ব্যাটারি ও প্রয়োজনীয় যন্ত্রপাতির ব্যবস্থা করা হয়েছে। আমি মনে করি এখন বিদ্যুৎ চলে গেলেও রোগীদের চিকিৎসাসেবা প্রদানে বড় ধরনের কোনো সমস্যা হবে না।

এ নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ সাদাত বলেন, ভারপ্রাপ্ত স্পিকার মহোদয়ের সার্বিক নির্দেশনায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বক্ষণিক বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সোলার ইনভার্টার ও ব্যাটারি এই প্রতিষ্ঠানে দেওয়া হয়েছে। ইতিপূর্বে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ হাসপাতালে তিনটি ইসিজি মেশিনও দেওয়া হয়েছে। মূলত হাসপাতালের সেবার মান বৃদ্ধির পাশাপাশি প্রয়োজনীয় যন্ত্রপাতি ও সামগ্রীর যে স্বল্পতা রয়েছে তা পূরণে এসব উদ্যোগ নেওয়া হয়েছে।

আরও

সব করেও খুলনায় ডেঙ্গু সংক্রমণ পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি- কেসিসি প্রশাসক

সারা দেশ

সব করেও খুলনায় ডেঙ্গু সংক্রমণ পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি- কেসিসি প্রশাসক

খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, ডেঙ্গু সংক্রমণ নিয়ন্ত্রণে কেসিসি’র ধারাবাহিক কার্যক্রম অব্যাহত...

২০২৬-০৯-৩০ ১৭:০২

গাইবান্ধায় হাঁস ধরতে গিয়ে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

সারা দেশ

গাইবান্ধায় হাঁস ধরতে গিয়ে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় হাঁস ধরতে গিয়ে পুকুরের পানিতে ডুবে আফরিন খাতুন(৫) ও মিম আক্তার(৪) নামের দুই শিশুর মৃত্যু...

২০২৬-০৯-৩০ ১৭:০১

মেহেরপুরে কৃষি জমিতে বিজিবি ব্যাটালিয়ন স্থাপনের প্রতিবাদে কৃষকদের মানববন্ধন

সারা দেশ

মেহেরপুরে কৃষি জমিতে বিজিবি ব্যাটালিয়ন স্থাপনের প্রতিবাদে কৃষকদের মানববন্ধন

চাঁদবিলের তিন ফসলি কৃষিজমিতে বিজিবি ব্যাটালিয়ন ক্যাম্প স্থাপনের পরিকল্পনা বন্ধের দাবিতে মেহেরপুরে মানববন্ধন ও অবস্থান কর...

২০২৬-০৯-৩০ ১৫:৫৭

সাইবার সন্ত্রাস প্রতিরোধে তারেক রহমান সরকারের দৃঢ় ও সাহসী পদক্ষেপ

সারা দেশ

সাইবার সন্ত্রাস প্রতিরোধে তারেক রহমান সরকারের দৃঢ় ও সাহসী পদক্ষেপ

ডিজিটাল প্রযুক্তির বিস্তারের সঙ্গে মানুষের জীবনযাত্রা যেমন সহজ হয়েছে, তেমনি সাইবার অপরাধও দিন দিন ভয়াবহ রূপ নিচ্ছে। সামা...

২০২৬-০৯-৩০ ১৫:৫৬

বিএনপিকে হেয় করতে সারের সংকটের আন্দোলন: প্রতিমন্ত্রী

সারা দেশ

বিএনপিকে হেয় করতে সারের সংকটের আন্দোলন: প্রতিমন্ত্রী

সারাদেশে যেসব এলাকায় বিএনপির সদস্যরা নির্বাচিত হয়েছেন, সেসব এলাকায় সারের সংকট নিয়ে কোনো আন্দোলন হয়নি বলে মন্তব্য করেছেন...

২০২৬-০৯-৩০ ১৫:৫৫

চাঁদা না পেয়ে বসতবাড়িতে হামলা-ভাঙচুর, থানায় এজাহার দায়ের

সারা দেশ

চাঁদা না পেয়ে বসতবাড়িতে হামলা-ভাঙচুর, থানায় এজাহার দায়ের

রাজবাড়ীর পাংশা উপজেলার মৌরাট ঋষিপাড়ার বাসিন্দা সুশীল চন্দ্র ঋষির (৭০) বাসত বাড়িতে হামলা,ডাকাতির চেষ্টা ও চাঁদা দাবী ঘটন...

২০২৬-০৯-৩০ ১৫:৫২