বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

দর্শনা সীমান্তে ১১ জনকে পুশ ইনের চেষ্টা বিএসএফের, সতর্ক অবস্থানে বিজিবি

দর্শনা সীমান্তে ১১ জনকে পুশ ইনের চেষ্টা বিএসএফের, সতর্ক অবস্থানে বিজিবি

চুয়াডাঙ্গার দর্শনা-জয়নগর সীমান্ত দিয়ে ১১ নারী-পুরুষকে বাংলাদেশে পুশ ইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর কঠোর অবস্থানের কারণে সেই চেষ্টা ব্যর্থ হয়েছে। আরও ১২৫ জনকে সীমান্ত এলাকায় জড়ো করা হয়েছে বলে তথ্য পেয়েছে বিজিবি।

রোববার (১৪ জুন) ভোর প্রায় ৪টার দিকে সীমান্তের ৭৭ এস-২ পিলারসংলগ্ন এলাকা দিয়ে ওই ব্যক্তিদের বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয়। বিজিবি সদস্যরা বিষয়টি টের পেয়ে তাৎক্ষণিক প্রতিরোধ গড়ে তুললে বিএসএফ তাদের সীমান্ত এলাকা থেকে সরিয়ে নেয়।

চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি)-এর অধিনায়ক ও পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, পুশ ইনের জন্য আনা ১১ জনই বাংলাভাষী নারী-পুরুষ ছিলেন। বিজিবির বাধার মুখে বিএসএফ তাদের অন্যত্র নিয়ে যায়।

তিনি আরও বলেন, সর্বশেষ গোয়েন্দা তথ্য অনুযায়ী, ওই ১১ জনকে দর্শনা-জয়নগর সীমান্ত এলাকা থেকে বারাদী-সুলতানপুর সীমান্তের বিপরীতে সরিয়ে নেওয়া হয়েছে।

পাশাপাশি সীমান্তের ওপারে আরও প্রায় ১২৫ জনকে জড়ো করা হয়েছে বলে তথ্য পাওয়া গেছে, যাদেরও বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা হতে পারে।

সম্ভাব্য যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সীমান্ত এলাকায় বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলে জানান তিনি। সীমান্তজুড়ে টহল ও নজরদারি আরও জোরদার করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, সাম্প্রতিক সময়ে দর্শনা সীমান্তে এটিই বিএসএফের প্রথম পুশ ইনের চেষ্টা। দেশের বিভিন্ন সীমান্ত এলাকায় একই ধরনের ঘটনার পরিপ্রেক্ষিতে বিজিবি সীমান্ত নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর করেছে। একই সঙ্গে সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদেরও সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

আরও

সব করেও খুলনায় ডেঙ্গু সংক্রমণ পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি- কেসিসি প্রশাসক

সারা দেশ

সব করেও খুলনায় ডেঙ্গু সংক্রমণ পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি- কেসিসি প্রশাসক

খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, ডেঙ্গু সংক্রমণ নিয়ন্ত্রণে কেসিসি’র ধারাবাহিক কার্যক্রম অব্যাহত...

২০২৬-০৯-৩০ ১৭:০২

গাইবান্ধায় হাঁস ধরতে গিয়ে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

সারা দেশ

গাইবান্ধায় হাঁস ধরতে গিয়ে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় হাঁস ধরতে গিয়ে পুকুরের পানিতে ডুবে আফরিন খাতুন(৫) ও মিম আক্তার(৪) নামের দুই শিশুর মৃত্যু...

২০২৬-০৯-৩০ ১৭:০১

মেহেরপুরে কৃষি জমিতে বিজিবি ব্যাটালিয়ন স্থাপনের প্রতিবাদে কৃষকদের মানববন্ধন

সারা দেশ

মেহেরপুরে কৃষি জমিতে বিজিবি ব্যাটালিয়ন স্থাপনের প্রতিবাদে কৃষকদের মানববন্ধন

চাঁদবিলের তিন ফসলি কৃষিজমিতে বিজিবি ব্যাটালিয়ন ক্যাম্প স্থাপনের পরিকল্পনা বন্ধের দাবিতে মেহেরপুরে মানববন্ধন ও অবস্থান কর...

২০২৬-০৯-৩০ ১৫:৫৭

সাইবার সন্ত্রাস প্রতিরোধে তারেক রহমান সরকারের দৃঢ় ও সাহসী পদক্ষেপ

সারা দেশ

সাইবার সন্ত্রাস প্রতিরোধে তারেক রহমান সরকারের দৃঢ় ও সাহসী পদক্ষেপ

ডিজিটাল প্রযুক্তির বিস্তারের সঙ্গে মানুষের জীবনযাত্রা যেমন সহজ হয়েছে, তেমনি সাইবার অপরাধও দিন দিন ভয়াবহ রূপ নিচ্ছে। সামা...

২০২৬-০৯-৩০ ১৫:৫৬

বিএনপিকে হেয় করতে সারের সংকটের আন্দোলন: প্রতিমন্ত্রী

সারা দেশ

বিএনপিকে হেয় করতে সারের সংকটের আন্দোলন: প্রতিমন্ত্রী

সারাদেশে যেসব এলাকায় বিএনপির সদস্যরা নির্বাচিত হয়েছেন, সেসব এলাকায় সারের সংকট নিয়ে কোনো আন্দোলন হয়নি বলে মন্তব্য করেছেন...

২০২৬-০৯-৩০ ১৫:৫৫

চাঁদা না পেয়ে বসতবাড়িতে হামলা-ভাঙচুর, থানায় এজাহার দায়ের

সারা দেশ

চাঁদা না পেয়ে বসতবাড়িতে হামলা-ভাঙচুর, থানায় এজাহার দায়ের

রাজবাড়ীর পাংশা উপজেলার মৌরাট ঋষিপাড়ার বাসিন্দা সুশীল চন্দ্র ঋষির (৭০) বাসত বাড়িতে হামলা,ডাকাতির চেষ্টা ও চাঁদা দাবী ঘটন...

২০২৬-০৯-৩০ ১৫:৫২