মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬ ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

আন্তর্জাতিক

৭১-এর দায় এখনো অস্বীকার করে পাকিস্তান, ন্যায়বিচারে পাশে থাকবে ভারত

৭১-এর দায় এখনো অস্বীকার করে পাকিস্তান, ন্যায়বিচারে পাশে থাকবে ভারত

১৯৭১ সালে পূর্ব পাকিস্তানে (বর্তমান বাংলাদেশ) পাকিস্তান সেনাবাহিনী কর্তৃক সংঘটিত ভয়াবহ নৃশংসতা ও গণহত্যার দায় দেশটি এখনো অস্বীকার করছে বলে মন্তব্য করেছে ভারত। বৃহস্পতিবার (২৬ মার্চ) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে এ কথা বলেন মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।

তিনি বলেন, ১৯৭১ সালে ‘অপারেশন সার্চলাইট’-এর সময় পাকিস্তান যে ভয়াবহ নৃশংসতা চালিয়েছিল, তা আজও বিশ্ব বিবেককে নাড়া দেয়।

রণধীর জয়সওয়াল বলেন, ‘১৯৭১ সালে অপারেশন সার্চলাইট চলাকালে পাকিস্তান কর্তৃক সংঘটিত ভয়াবহ নৃশংসতা সম্পর্কে আমরা সবাই অবগত। এই গণহত্যায় লাখ লাখ নিরীহ বাংলাদেশিকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছিল এবং নারীদের বিরুদ্ধে ব্যাপক আকারে যৌন অপরাধ সংঘটিত হয়েছিল।’

পাকিস্তানি বাহিনীর সেই বর্বরতার ফলে লাখ লাখ মানুষ জীবন বাঁচাতে সীমান্ত পেরিয়ে ভারতে শরণার্থী হিসেবে আশ্রয় নিতে বাধ্য হয়েছিল জানিয়ে তিনি উল্লেখ করেন, এই নৃশংসতা বিশ্ববাসীর বিবেককে নাড়া দিয়েছিল। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় হলো, পাকিস্তান আজও তাদের সেই অপরাধের কথা অস্বীকার করে চলেছে।

ন্যায়বিচারের দাবিতে বাংলাদেশের প্রতি সংহতি প্রকাশ করে রণধীর জয়সওয়াল বলেন, ‘আমরা ন্যায়বিচারের জন্য বাংলাদেশের আকাঙ্ক্ষাকে সমর্থন করি।’

আরও

আকস্মিক বন্যা : নেপাল-তিব্বতে নিহত বেড়ে প্রায় ৮০০, নিখোঁজ ছাড়াল ৩ হাজার

আন্তর্জাতিক

আকস্মিক বন্যা : নেপাল-তিব্বতে নিহত বেড়ে প্রায় ৮০০, নিখোঁজ ছাড়াল ৩ হাজার

ভয়াবহ আকস্মিক বন্যা বা হড়পা বানে নেপালের উত্তরাঞ্চলীয় সীমান্তবর্তী জেলা রাসুয়া এবং সীমান্তের অপর পাশে অবস্থিত তিব্বত প্র...

২০২৬-০৮-৩১ ১২:৫১

ফোনে কথা বলতে বলতে শিশুর ওপর দিয়ে গাড়ি চালিয়ে দিলেন নারী

আন্তর্জাতিক

ফোনে কথা বলতে বলতে শিশুর ওপর দিয়ে গাড়ি চালিয়ে দিলেন নারী

ভারতের মুম্বাইয়ে ফোনে কথা বলতে বলতে অন্যমনস্ক হয়ে ৮ বছর বয়সী এক শিশুর ওপর দিয়ে এক নারী গাড়ি চালিয়ে দিয়েছেন। দুর্ঘটনায় ওই...

২০২৬-০৮-৩১ ০৮:৩৫

মার্কিন হামলার জবাবে ইরানের পাল্টা হামলা শুরু

আন্তর্জাতিক

মার্কিন হামলার জবাবে ইরানের পাল্টা হামলা শুরু

লারাক দ্বীপে হামলার জবাবে জর্ডানে অবস্থিত আমেরিকান বাহিনীর ওপর হামলা করার কথা জানিয়েছে ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কোর (...

২০২৬-০৮-৩১ ০৮:৩০

যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি না রাখলে হরমুজ খুলবে না: ইরান

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি না রাখলে হরমুজ খুলবে না: ইরান

যুক্তরাষ্ট্র তাদের প্রতিশ্রুতি পূরণ না করা পর্যন্ত হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হবে না বলে জানিয়েছেন ইর...

২০২৬-০৮-৩০ ২১:১০

রুশ ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ৩৭, জর্জিয়ায় পালিয়েছে লক্ষাধিক রাশিয়ান!

আন্তর্জাতিক

রুশ ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ৩৭, জর্জিয়ায় পালিয়েছে লক্ষাধিক রাশিয়ান!

ইউক্রেনের রাজধানী কিয়েভের কাছে একটি ডিপোতে রাতভর ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এতে ব্যাপক অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনায় অ...

২০২৬-০৮-৩০ ১২:০৫

বিশ্বের বৃহৎ তেল উৎপাদনকারী যুক্তরাষ্ট্র, তবুও ভেনেজুয়েলার তেল কেন দরকার

আন্তর্জাতিক

বিশ্বের বৃহৎ তেল উৎপাদনকারী যুক্তরাষ্ট্র, তবুও ভেনেজুয়েলার তেল কেন দরকার

ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে গত জানুয়ারিতে অপহরণ করে নিয়ে আসে যুক্তরাষ্ট্রের স্পেশাল ফোর্সের সেনারা। ত...

২০২৬-০৮-৩০ ০৯:৪৪