সারা দেশ
ভুয়া মুক্তিযোদ্ধা প্রমাণিত হওয়ায় প্রেসক্লাবের সদস্য এনামুল কবীর টুকু বহিষ্কার
নড়াইল প্রেসক্লাবের সাধারণ সদস্য এনামুল কবীর টুকুর মুক্তিযোদ্ধা সনদ যাচাই-বাছাই শেষে বাতিল হওয়ায় তাকে প্রেসক্লাব থেকে বহিষ্কার করা হয়েছে।
২০২৬-১০-০৪ ১৪:১৫
লেখক
সারা দেশ
নড়াইল প্রেসক্লাবের সাধারণ সদস্য এনামুল কবীর টুকুর মুক্তিযোদ্ধা সনদ যাচাই-বাছাই শেষে বাতিল হওয়ায় তাকে প্রেসক্লাব থেকে বহিষ্কার করা হয়েছে।
২০২৬-১০-০৪ ১৪:১৫
সারা দেশ
নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতীতে একাধিক অস্ত্র ও মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের পর পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন। বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে থানার পুটিমারী ঈদগাহের গেটের সামনে থেকে হাতকড়াটি উদ্ধার করে পুলিশ। তবে আসামিকে এখনো গ্রেফতার করা যায়নি। পুলিশ জানায়, গত মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যা পৌনে ৭ টার দিকে নড়াগাতী থানার উপ-পরিদর্শক (এসআই) মুরাদ হোসেন ও হাসান পুটিমারী গ্রামের মো. এসকেন শেখকে গ্রেফতার করেন। পরে তাকে হাতকড়া পরিয়ে পুটিমারী বাজারে নেওয়া হলে সেখানে আসামির অনুসারীরা পুলিশের ওপর হামলা চালিয়ে তাকে হাতকড়াসহ ছিনিয়ে নিয়ে যায় বলে অভিযোগ রয়েছে।পুলিশের ভাষ্য অনুযায়ী, আসামি এসকেন শেখের বাবা বাবলু শেখ, ভাই নয়ন শেখ ও সজল শেখ হ্যান্ডকাপ পরিহিত আসামিকে ছিনিয়ে নেওয়ার সময় এসআই মুরাদ হোসেনের হাত, পিঠ ও ঘাড়ে লাঠি দিয়ে আঘাত করেন। এসময় এসকেনের মামাতো ভাই হৃদয় মোল্যা প্রতিবেশী আল আমিন শেখ, সাবেক নড়াগাতী থানা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মিজানুর মোল্যা, তাজু শেখ, শামীম শিকদার, হাফিজুর রহমান ও রাসেল শেখসহ আরও কয়েকজন সংঘবদ্ধভাবে পুলিশকে লাঞ্ছিত করে আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় জড়িত ছিলেন বলে অভিযোগ করেছে পুলিশ।ঘটনার খবর পেয়ে নড়াগাতী থানা থেকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে আহত পুলিশ সদস্যদের চিকিৎসার ব্যবস্থা করা হয়। তবে বুধবার বিকেল পর্যন্ত ছিনতাই হওয়া ওই আসামিকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হোসেন আলী জানান, এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। একইসঙ্গে পলাতক আসামি এসকেন শেখকে পুনরায় গ্রেফতার এবং ঘটনায় জড়িতদের আটকের লক্ষ্যে পুটিমারী ও আশপাশের এলাকায় সাঁড়াশি অভিযান অব্যাহত রয়েছে।
২০২৬-০৯-২৩ ২২:২০
সারা দেশ
সড়ক দুর্ঘটনায় এশিয়া টেলিভিশনের নড়াইল জেলা প্রতিনিধি কাজী আশরাফ (৪৬) নিহত হয়েছেন। এসময় তার সাথে মোটরসাইকেলে থাকা মাহামুদুল হাসান অনিক আহত হন। নিহত কাজী আশরাফের মৃত্যুতে নড়াইল জেলায় কর্মরত সাংবাদিকরা শোক জানিয়েছেন।
২০২৬-০৯-১৩ ১৫:৫৪
সারা দেশ
যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে নড়াইলে মহান মুক্তিযুদ্ধের বীর সেনানী বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদতবার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে নড়াইল জেলা প্রশাসন ও বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ ট্রাস্টের যৌথ উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি আয়োজন করা হয়।
২০২৬-০৯-০৫ ১৫:৪৩
সারা দেশ
নড়াইলের লোহাগড়া পৌরসভা এলাকায় প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষিকার গলার স্বর্ণের চেইন ও ব্যাগ ছিনিয়ে নেওয়ার ঘটনা সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। ওই ফুটেজ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
২০২৬-০৯-০৫ ১৫:২৬
সারা দেশ
নড়াইল সদর উপজেলার আগদিয়া গ্রামে প্রতিপক্ষের হামলায় প্রতিবেশি সাইফুল বিশ্বাস (৭০) নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে নড়াইল জেলা হাসপাতালে মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। এর আগে গত মঙ্গলবার রাত ১২টার দিকে ঢাকায় নেওয়ার পথে সাইফুল মারা যান।
২০২৬-০৯-০২ ২৩:০০
সারা দেশ
নড়াইল সদর উপজেলায় মো. সোলাইমান ইসলাম (১২) নামে এক মাদরাসাছাত্রের রহস্যজনক মৃত্যু হয়েছে। তবে মৃত শিশুটির পরিবারের অভিযোগ, তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে।
২০২৬-০৯-০২ ২২:৫৮
সারা দেশ
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী যথাযথ মর্যাদা, জাঁকজমকপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সফল করার লক্ষ্যে নড়াইলে এক যৌথ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
২০২৬-০৮-২৯ ১৫:৪৩
সারা দেশ
বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ১০২তম জন্মবার্ষিকী উপলক্ষে নড়াইলে দু’দিনব্যাপী সুলতান উৎসবের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার (২৮ আগস্ট) সকাল ১০টার দিকে সুলতান মঞ্চ চত্বরে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রায় ৪০০ শিশু উৎসবে অংশগ্রহণ করে। বাংলাদেশের পতাকাসহ ফুল-ফল, প্রকৃতি, গ্রামীণ পরিবেশ, সুলতানের প্রতিকৃতি, নৌকাবাইচ ছাড়াও বিভিন্ন বিষয় শিশুদের রঙতুলিতে উঠে আসে। এছাড়া সাংবাদিক, শিক্ষার্থী ও সৌখিন আলোকচিত্রীসহ বিভিন্ন পেশার মানুষের অংশগ্রহণে ‘আলোকচিত্র প্রদর্শনী’ অনুষ্ঠিত হচ্ছে।
২০২৬-০৮-২৮ ১৮:৪০
সারা দেশ
নড়াইলে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়েছে।
২০২৬-০৮-১৯ ২২:৩৬
সারা দেশ
কালনা-নড়াইল-যশোর-বেনাপোল মহাসড়কের লোহাগড়ার এড়েন্দা বাসষ্ট্যান্ডের পশ্চিম পাশে মহাসড়কে টায়ার জ্বালিয়ে‘জয় বাংলা’শ্লোগান দেওয়ার অভিযোগে কাশিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও নিষিদ্ধ ঘোষিত উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মতিয়ার রহমান কে প্রধান আসামী করে যুবলীগ,ছাত্রলীগের ৪২ জন নেতাকর্মীর নাম উল্লেখ করে লোহাগড়া থানায় নাশকতার মামলা দায়ের করা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা আরও ৭০ থেকে ৮০ জনকে আসামি করা হয়েছে। এসব আসামিদের অধিকাংশের বাড়ি উপজেলার কাশিপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে।
২০২৬-০৮-১৭ ১৭:২৯
সারা দেশ
মেজর পরিচয়ে চাকরির প্রলোভনে অর্থআত্মসাত ও প্রতারণা অভিযোগে নড়াইলের নড়াগাতী থানার যোগানিয়া বাজারে আব্দুর রহিম দবির শেখের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন ভুক্তভোগী পরিবার।
২০২৬-০৮-০৮ ১৪:৪৬
সারা দেশ
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে প্রায় সাত মাস আগে বহিষ্কার হওয়া ছয় নেতার আদেশ প্রত্যাহার করেছে কেন্দ্রীয় বিএনপি। একইসঙ্গে তাদের প্রাথমিক সদস্যপদও ফিরিয়ে দেওয়া হয়েছে।
২০২৬-০৮-০৭ ১৪:৪২
সারা দেশ
নড়াইলের কালিয়ায় অভিনব কৌশলে পরিচালিত বিশেষ অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের সর্দার আরোজ আলী শেখকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ। অভিযানের সফলতা নিশ্চিত করতে কালিয়া থানা পুলিশের সদস্যরা দিনভর কৃষক, ভ্যানচালক, হকার ও মুদিদোকানির ছদ্মবেশে এলাকায় অবস্থান করেন।
২০২৬-০৮-০৬ ১৪:১৫
সারা দেশ
নড়াইলের লোহাগড়া পৌরসভা এলাকায় রুবেল শেখ (২৮) নামে এক ভাংড়ি ব্যবসায়ী যুবকের পুরুষাঙ্গ কাটার অভিযোগ উঠেছে তার স্ত্রী আদরী বেগমের (২০) বিরুদ্ধে। ভুক্তভোগী যুবকের পুরুষাঙ্গের ক্ষতস্থানে আটটি সেলাই লেগেছে।
২০২৬-০৭-২৮ ১৩:৫১
সারা দেশ
ভুল চিকিৎসা, চিকিৎসাগত অবহেলা এবং গুরুত্বপূর্ণ চিকিৎসা কার্যক্রমে অনভিজ্ঞ জনবল ব্যবহারের অভিযোগের তদন্তে সত্যতা পাওয়ার পর অবশেষে নড়াইল শহরের মডার্ন সার্জিক্যাল ক্লিনিক সিলগালা করেছে জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ। একই সঙ্গে প্রতিষ্ঠানটির অপারেশন থিয়েটারসহ সব ধরনের চিকিৎসা কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
২০২৬-০৭-২৫ ১৭:৩৮
সারা দেশ
নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানা এলাকায় মো. মনি মিয়া শেখ (৪৫) নামে এক ইউনিয়ন পরিষদ সদস্যকে (মেম্বার) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
২০২৬-০৭-২৪ ১৮:৪১
সারা দেশ
নড়াইলে ৩ কোটি ১২ লাখ টাকা আত্মসাৎ ও প্রাণনাশের হুমকির অভিযোগে প্রতারক চক্রের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী জেসমিন খানম (৫৬)। বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে নড়াইল চৌরাস্তা এলাকায় আয়োজিত এ সম্মেলনে তিনি ঘটনার সুষ্ঠু বিচার এবং সন্ত্রাসী চক্রের হাত থেকে নিজের জীবনের নিরাপত্তা দাবি করেন।
২০২৬-০৭-২৩ ১৬:৫৮
সারা দেশ
“ফ্যাসিস্ট আমলের মতো নিম্নমানের নির্মাণসামগ্রী দিয়ে বিএনপি সরকারের সময়ে কাজ চলবে না” কঠোর হুঁশিয়ারি দিলেন নড়াইল-১ আসনের এমপি বিশ্বাস জাহাঙ্গীর আলম।
২০২৬-০৭-২২ ২২:১২
সারা দেশ
নড়াইলে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ ও হত্যার অভিযোগে আটক অভিযুক্ত রবিউল শিকদার ওরফে রবিকে (৩৫) পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিতে পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও এবং নড়াইল-মাগুরা মহাসড়ক অবরোধ করে ছাত্র-জনতা ও সাধারণ মানুষ। এছাড়া বৃষ্টিতে ভিজে কালনা-নড়াইল-যশোর মহাসড়ক ও অবরোধ করে বিক্ষোভকারীরা।
২০২৬-০৭-২১ ১৬:০৯
সারা দেশ
নড়াইলের তিন গ্রামের মানুষের বাড়ি থেকে বের হয়ে রাস্তা দিয়ে যাওয়ার উপায় নেই। ২ কিলোমিটার গ্রামীণ সড়কে কাদা আর কাদা। মাঠের ফসলও ঘরে তুলতে কষ্টের শেষ নেই এ সব গ্রামের কৃষকদের। বর্ষাকালে সব ধরনের যান চলাচল একেবারেই বন্ধ। হঠাৎ করে কেউ অসুস্থ হয়ে গেলে হাসপাতালে আনতে গেলে তাদের জীবন অর্ধেক শেষ। সড়কটির এই অবস্থা থেকে রক্ষা পেতে তারা ছুটেছেন সরকারি দপ্তরে। কিন্তু কোন প্রতিকার মেলেনি।
২০২৬-০৭-১৩ ১৭:৫৪
সারা দেশ
নড়াইলের কালিয়া উপজেলার হামিদপুর ইউনিয়নের সিলিমপুর গ্রাম থেকে একটি ওয়ান শুটার গান, দুই রাউন্ড গুলি ও দেশীয় অস্ত্রসহ খবির মোল্লা নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব-৬।
২০২৬-০৭-০৮ ২২:২২
সারা দেশ
নড়াইল জেলা কারাগারে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত নারী কয়েদি লাইচ বেগম ওরফে লাইচনার (৫০) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। রোববার (৫ জুলাই) বিকেলে জেলা কারাগারের জেলার সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
২০২৬-০৭-০৬ ১৫:১৫
সারা দেশ
নড়াইল সদর উপজেলায় ফুটবল খেলাকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে মোস্তফা কাজী (৬৫) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (৩ জুলাই) বিকেল ৩টার দিকে উপজেলার ভদ্রবিলা ইউনিয়নের মহারাগ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মোস্তফা কাজী মহারাগ গ্রামের আকমল কাজীর ছেলে।
২০২৬-০৭-০৩ ২২:১২
সারা দেশ
নড়াইলে চোর সন্দেহে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের পর নিহত প্রতিবন্ধী যুবক আনোয়ার মোল্যা হত্যা মামলার আসামি আকাশকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৩ জুলাই) ভোরে যশোর জেলার নারকেলবাড়িয়া থেকে তাকে গ্রেপ্তার করে।
২০২৬-০৭-০৩ ১৬:২৮
সারা দেশ
নড়াইল জেলা পরিষদের ২০২৬-২৭ অর্থ বছরের বাজেট সভা অনুষ্ঠিত হয়। আজ শনিবার বেলা সাড়ে ১২ টায় জেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। আগামী ২০২৬ -২৭ অর্থ বছরের জন্য ৩৮ কোটি টাকার বাজেট ঘোষনা করা হয়।
২০২৬-০৬-২৭ ১৫:৪৬
সারা দেশ
নড়াইলের লোহাগড়া উপজেলার পৌর এলাকার ৮নং ওয়ার্ডে মহামান্য হাই কোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে বিবাদী সুবাস চন্দ্র দাসের বিরুদ্ধে।
২০২৬-০৬-২৬ ১৭:০৭
সারা দেশ
মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে নড়াইলে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে এসব কর্মসূচির আয়োজন করা হয়।
২০২৬-০৬-২৬ ১৬:৪০
সারা দেশ
নড়াইলের কালিয়া উপজেলার পেড়লী ইউনিয়নের খড়রিয়া গ্রামের মিনা পাড়ায় প্রকৃতির মাঝে গড়ে উঠা রাহুল ও রিয়া এগ্রো ফার্মে গিয়ে দেখা মেলে ক্রস জাতের ‘বাহুবলী’ ষাঁড়টির।
২০২৬-০৫-১৪ ১৫:৫০
সারা দেশ
নড়াইলে মক্তবে পড়ুয়া এক শিশুকে যৌন হয়রানির অভিযোগে করা মামলায় মক্তবের ইমামকে গ্রেপ্তার করেছে নড়াইল সদর থানা পুলিশ।
২০২৬-০৫-০৯ ১৪:২৬
সারা দেশ
নড়াইলের লোহাগড়া উপজেলার লাহুড়িয়া বাজারে অগ্নিকাণ্ডে ওই বাজারের একটি হার্ডওয়্যার ও ৩টি ফার্নিচারের দোকানসহ মোট ৪টি দোকান পুড়ে গেছে।
২০২৬-০৫-০৮ ১৬:১০
গুড নিউজ
“কারোর পৌষ মাস, কারো সর্বনাশ”—নড়াইলের এক বিশাল মাছের ঘের যেন তারই জীবন্ত উদাহরণ। যেখানে পদ্মফুলের অপরূপ সৌন্দর্যে মুগ্ধ দর্শনার্থীদের ভিড়, সেখানেই ঘেরমালিকদের চোখে ঘুম নেই ক্ষতির দুশ্চিন্তায়। ৫০-৬০ লাখ টাকার বিনিয়োগ, অথচ লাভের বদলে বাড়ছে লোকসানের হিসাব। তবুও হার মানেননি তিন উদ্যোক্তা স্বপ্ন দেখছেন আগামী দিনের।
২০২৬-০৪-২৭ ১৫:৫২
সারা দেশ
নড়াইলে পৃথক দুই অভিযানে ৩৯৮ বোতল ইসকাফ ও ৫ বোতল বিদেশি মদসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় ইসকাফ পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়।
২০২৬-০৪-২৫ ১৫:৫১
সারা দেশ
নড়াইলের কালিয়া উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলন করায় নাজির খান (৫৭) নামে একজনকে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। অভিযুক্ত নাজির খান উপজেলার মির্জাপুর গ্রামের মৃত রতন খানের ছেলে। শনিবার (১৮ এপ্রিল) বিকেলে উপজেলার মহাজন এলাকায় নবগঙ্গা নদীতে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জিন্নাতুল ইসলাম এ জরিমানা করেন।
২০২৬-০৪-১৯ ০৮:৫৫
সারা দেশ
নড়াইলের লোহাগড়া উপজেলার জয়পুর ইউনিয়নের একটি গ্রামে নাগরিক সনদ দেওয়ার কথা বলে বাড়িতে ডেকে নিয়ে গৃহবধূকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ উঠেছে তাজু শেখ (৪০) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী ওই গৃহবধু বাদী হয়ে থানায় মামলা দায়েরের পর অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।
২০২৬-০৪-১২ ১৮:০৬
সারা দেশ
নড়াইলে প্রশাসনের অনুমতি ছাড়াই ফুটবল টুর্নামেন্টের নামে র্যাফেল ড্র হয়েছে। উপজেলার শেখহাটি বাজারের পাশে শেখহাটি তপনভাগ যুক্ত মাধ্যমিক বিদ্যালয় মাঠে প্রকাশ্যে এ কর্মকা- অনুষ্ঠিত হয়। স্থানীয় যুব সমাজের ব্যানারের আয়োজনের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন স্বঘোষিত সমাজসেবক জিকো মাহমুদ নামে এক ব্যক্তি। এদিকে লটারির নামে র্যাফেল ড্র এক ধরনের জুয়া আখ্যা দিয়ে সমালোচনা করেছেন সচেতন নাগরিক ও সমাজকর্মীরা।
২০২৬-০৪-১২ ১৭:৩৩
সারা দেশ
নড়াইলের লোহাগড়ায় নাতিকে স্কুলে দিয়ে বাড়ি ফেরার সময় ট্রেনের নিচে কাটা পড়ে আকরাম মোল্যা (৬০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
২০২৬-০৪-০৭ ১৫:৪৪
গুড নিউজ
নড়াইলের সড়কের পাশে পাতাহীন শজনে গাছের দীর্ঘ সারি। সেসব গাছে ঝুলে আছে শজনে-ডাঁটা। কয়েকদিন আগে গাছে ফুল এসেছিল। ছোট সাদা গুচ্ছ গুচ্ছ সেই ফুলের সৌন্দর্য ছড়িয়ে পড়েছিল প্রকৃতির রাজ্যে। এরপর কয়েক সপ্তাহের ব্যবধানে শজনে-ডাঁটায় পরিণত হয় তা।
২০২৬-০৩-৩১ ১৫:৫৫
সারা দেশ
নড়াইলের কালিয়া ও লোহাগড়া উপজেলা প্রশাসন আলাদা চারটি এলাকা থেকে ৭ হাজার ৪০০ লিটার ডিজেল জব্দ করেছে। এ ঘটনায় চারজনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
২০২৬-০৩-৩১ ১২:৩৪
সারা দেশ
নড়াইলের জ্বালানি তেলের সংকটের মধ্যে অতিরিক্ত মুনাফার আশায় ডিজেল মজুত রাখার অভিযোগে দুই ব্যবসায়ীকে জরিমানা করেছে উপজেলা প্রশাসন। পৃথক অভিযানে মোট ৮ হাজার ৪০০ লিটার ডিজেল জব্দ করা হয়েছে।
২০২৬-০৩-৩১ ১২:৩২
সারা দেশ
নড়াইলের লোহাগড়া উপজেলায় সংঘবদ্ধ গরু চোর চক্রের দৌরাত্ম্য আবারও সামনে এসেছে। একের পর এক গরু চুরির ঘটনায় উপজেলার বিভিন্ন গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিশেষ করে দরিদ্র কৃষক পরিবারগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে, যাদের জীবিকা নির্ভর করে গবাদিপশুর ওপর।
২০২৬-০৩-২৮ ২৩:৩৬
সারা দেশ
নড়াইলের সাধারণ মানুষের দোরগোড়ায় মানসম্মত ও আসল ওষুধের নিশ্চয়তা দিতে সদর হাসপাতালএলাকায় যাত্রা শুরু করলো দেশের স্বনামধন্য ওষুধ বিক্রয়কারী প্রতিষ্ঠান ‘লাজ ফার্মা লিমিটেড’।
২০২৬-০৩-২৬ ১৫:৫৩
সারা দেশ
নড়াইলের কালিয়া উপজেলায় পেট্রোল পাম্পে জ্বালানি নিতে ক্রেতাদের দীর্ঘ লাইন দেখা গেছে। সাম্প্রতিক সময়ে তেল সরবরাহে বিঘ্ন ও চাহিদা বেড়ে যাওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন কৃষকসহ সাধারণ মানুষ। বিশেষ করে কৃষি মৌসুমে ডিজেল সংকট কৃষকদের দুশ্চিন্তা বাড়িয়ে তুলেছে।
২০২৬-০৩-২৫ ২০:২৪
সারা দেশ
নড়াইল সদর উপজেলায় বোরো ধানের ক্ষেতে সেচ কাজে ব্যবহৃত হচ্ছে সৌরবিদ্যুৎচালিত গভীর নলকূপ। এতে গ্রামের কৃষকদের সেচ খরচ যেমন কমেছে, তেমনি পানির সরবরাহও নিশ্চিত হয়েছে।
২০২৬-০৩-২৫ ২০:২১
সারা দেশ
নড়াইলের লোহাগড়া উপজেলায় মধুমতী নদী থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে বড়দিয়ে নৌ-পুলিশ ফাঁড়ি। উদ্ধার হওয়া ওই নারীর আনুমানিক বয়স ৩০-৩৫ বছর বলে জানিয়েছে পুলিশ।
২০২৬-০৩-২৫ ১৪:৫৫
সারা দেশ
গ্রামীণ ঐতিহ্য সমুন্নত আর নতুন প্রজন্মকে আগ্রহী করে তুলতে লোহাগড়ায় ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
২০২৬-০৩-২৪ ২২:৫৮
সারা দেশ
নড়াইলের কালিয়া উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে অন্তত ২৫ জন আহত হয়েছেন, যাদের অনেকের শরীরে ছররা গুলির আঘাত রয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ১৪ জনকে আটক করেছে পুলিশ।
২০২৬-০৩-২৪ ০৯:৪৫
সারা দেশ
নড়াইলের লোহাগড়া উপজেলার এড়েন্দা গ্রামে দুই সন্তানের জননী রিতা বেগম (৩৮) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে লোহাগড়া থানা পুলিশ।
২০২৬-০৩-২৩ ১৫:৩৫