রবিবার, ৪ অক্টোবর ২০২৬ ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

নড়াইলে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নড়াইলে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নড়াইলের লোহাগড়া উপজেলার এড়েন্দা গ্রামে দুই সন্তানের জননী রিতা বেগম (৩৮) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে লোহাগড়া থানা পুলিশ।

গৃহবধূর মরদেহ উদ্ধারের সময় তার ডান পা শিকল দিয়ে বাঁধা ছিল-যা নিয়ে পুলিশ ও এলাকাবাসীর মধ্যে সন্দেহ-সংশয় দেখা দিয়েছে। সোমবার (২৩মার্চ) সকালে উপজেলার কাশিপুর ইউনিয়নের এড়েন্দা গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তিনি ওই গ্রামের রবিউল ইসলামের স্ত্রী।        

এলাকাবাসী সূত্রে জানা গেছে, রিতা বেগম নামে ওই গৃহবধূর মানসিক অসুস্থতা রয়েছে এমন সন্দেহে বেশ কিছুদিন ধরে পরিবারের লোকজন তাকে আলাদা একটি ঘরে পায়ে শিকল দিয়ে বেঁধে রাখতো। সোমবার সকালে পরিবারের লোকজন ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় রিতার ঝুলন্ত মরদেহ দেখতে পায়। পরে লোহাগড়া থানা পুলিশ  কে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে এসময় তার ডান পা শিকলে বাঁধা অবস্থায় ছিল।           

এ বিষয়ে নিহত রিতার স্বামী রবিউলের নামে লোহাগড়া থানায় গ্রেফতারি পরোয়না (ওয়ারেন্ট) থাকায় তিনি পলাতক রয়েছে। যে কারণে রবিউলের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তবে নিহতের শাশুড়ী বুলিনা বেগম জানান দীর্ঘদিন সে মানসিক অসুস্থতা ছিল এজন্য তাকে পায়ে শিকল দিয়ে বেধেঁ রাখা হতো           

লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহমান বলেন, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নড়াইল আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও

ভুয়া মুক্তিযোদ্ধা প্রমাণিত হওয়ায় প্রেসক্লাবের সদস্য এনামুল কবীর টুকু বহিষ্কার

সারা দেশ

ভুয়া মুক্তিযোদ্ধা প্রমাণিত হওয়ায় প্রেসক্লাবের সদস্য এনামুল কবীর টুকু বহিষ্কার

নড়াইল প্রেসক্লাবের সাধারণ সদস্য এনামুল কবীর টুকুর মুক্তিযোদ্ধা সনদ যাচাই-বাছাই শেষে বাতিল হওয়ায় তাকে প্রেসক্লাব থেকে বহি...

২০২৬-১০-০৪ ১৪:১৫

সার মজুতের ঘটনায় জামায়াত নেতার সদস্য পদ বাতিল

সারা দেশ

সার মজুতের ঘটনায় জামায়াত নেতার সদস্য পদ বাতিল

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে ১৮ বস্তা ইউরিয়া সার মজুতের ঘটনায় উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর-২ মো. মনিরু...

২০২৬-১০-০৪ ১০:৫০

ফরিদপুরে জাতীয়তাবাদী পেশাজীবী দলের পরিচিতি সভা

সারা দেশ

ফরিদপুরে জাতীয়তাবাদী পেশাজীবী দলের পরিচিতি সভা

ফরিদপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের জেলা শাখার পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ অক্টোবর) শহরের টেরাকোটা রেস...

২০২৬-১০-০৩ ২৩:২৭

অনলাইনে বিক্রি করা হতো সুইচ গিয়ার, এসআরবির হাতে গ্রেপ্তার ১

সারা দেশ

অনলাইনে বিক্রি করা হতো সুইচ গিয়ার, এসআরবির হাতে গ্রেপ্তার ১

ঢাকার ঘাটারচর লাবনী পয়েন্ট এলাকা থেকে অনলাইনে বিক্রির উদ্দেশ্যে মজুত রাখা ২০০ পিস বিভিন্ন মডেলের সুইচ গিয়ারসহ এস এম রবিন...

২০২৬-১০-০৩ ২৩:০১