শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

নড়াইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে যৌথ প্রস্তুতি সভা অনুষ্ঠিত

নড়াইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে যৌথ প্রস্তুতি সভা অনুষ্ঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী যথাযথ মর্যাদা, জাঁকজমকপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সফল করার লক্ষ্যে নড়াইলে এক যৌথ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

 আজ শনিবার (২৯ আগস্ট ২০২৬) সকালে নড়াইল শহরের চৌরাস্তাস্থ জেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।

জেলা বিএনপির সভাপতি ও সংসদ সদস্য (নড়াইল-১) আলহাজ্ব বিশ্বাস জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খন্দকার এজাজুল হাসান বাবু।
সভায় আগামী ১লা সেপ্টেম্বর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলাজুড়ে বিভিন্ন কর্মসূচি গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়। ১ সেপ্টেম্বর ভোরে জেলা ও উপজেলার সকল দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন। নড়াইল জেলা সদরে সুবিশাল বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা। বৃক্ষরোপণ, মাছের পোনা অবমুক্তকরণ এবং দেশ ও দলের কল্যাণে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল।

যৌথ এ প্রস্তুতি সভায় অতিথি ও নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন নড়াইল জেলা পরিষদ প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান আলেক, নড়াইল জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট এস এম আব্দুল হক, জেলা ছাত্রদলের আহ্বায়ক খন্দকার মাহমুদুর হাসান সনি, বিএনপি নেতা সৈয়দ তাকিউর রহমান, জাহিদুর রহমান মিলন,সাবেক সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার ‍রিজভী জজ, সাবেক ছাত্রদল সভাপতি ফরিদ বিশ্বাস,সৈয়দ খোরশেদ তৌহিদ সোহেল, সাবেক ছাত্রনেতা মাসুদ রানা টুলু।এছাড়া সভায় জেলা বিএনপি, উপজেলা বিএনপি, পৌর বিএনপি এবং যুবদল, ছাত্রদল, সেচ্ছাসেবক দল, কৃষকদল ও মহিলা দলসহ বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা অংশ নেন।

এছাড়া সভায় জেলা বিএনপি, উপজেলা বিএনপি, পৌর বিএনপি এবংযুবদল, ছাত্রদল, সেচ্ছাসেবক দল, কৃষকদল ও মহিলা দলসহ বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা অংশ নেন।

 

আরও

সচ্ছলতার স্বপ্ন নিয়ে রাশিয়ায়, গ্যাস বিস্ফোরণে প্রাণ গেল জাকিরের

সারা দেশ

সচ্ছলতার স্বপ্ন নিয়ে রাশিয়ায়, গ্যাস বিস্ফোরণে প্রাণ গেল জাকিরের

সংসারের অভাব ঘোচাবেন, ধারদেনা শোধ করবেন, স্ত্রী ও একমাত্র মেয়েকে নিয়ে একটু সচ্ছল জীবন কাটাবেন— এমন স্বপ্ন নিয়েই প্রায় দে...

২০২৬-০৮-২৯ ১৩:১৩

চুয়াডাঙ্গায় বাস চলাচল বন্ধ, চরম ভোগান্তিতে যাত্রীরা

সারা দেশ

চুয়াডাঙ্গায় বাস চলাচল বন্ধ, চরম ভোগান্তিতে যাত্রীরা

ইজিবাইক শ্রমিকদের বিরুদ্ধে বাস-মিনিবাস শ্রমিকদের ওপর হামলা, মারধর ও বাস আটকে রাখার অভিযোগের জেরে চুয়াডাঙ্গা থেকে সব রুটে...

২০২৬-০৮-২৯ ০৯:৫৮

মীরসরাইয় উপজেলা কৃষক দলের অর্থায়নে সড়ক সংস্কার

সারা দেশ

মীরসরাইয় উপজেলা কৃষক দলের অর্থায়নে সড়ক সংস্কার

মীরসরাই উপজেলার মায়ানী ইউনিয়নের পূর্ব মায়ানী মনু ভূঁইয়া পাড়া সংযোগ সড়কের দীর্ঘদিনের দুর্ভোগ অবশেষে লাঘব হচ্ছে। জরাজীর্ণ...

২০২৬-০৮-২৮ ২৩:৩৪

কেন রাতে বাসা থেকে বের হন বাইকে থাকা ওই তরুণী, বিপদে বাইকচালক

সারা দেশ

কেন রাতে বাসা থেকে বের হন বাইকে থাকা ওই তরুণী, বিপদে বাইকচালক

রাজধানীর আব্দুল্লাহপুর-টঙ্গী সড়কে গভীর রাতে দুই যুবকের মাঝখানে মোটরসাইকেলে বসে থাকা যে তরুণীকে নিস্তেজ অবস্থায় দেখা যায়,...

২০২৬-০৮-২৮ ২২:৩২

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নারায়ণগঞ্জের আকর্ষণ হবে সোনারগাঁ : এমপি মান্নান

সারা দেশ

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নারায়ণগঞ্জের আকর্ষণ হবে সোনারগাঁ : এমপি মান্নান

নারায়ণগঞ্জ -৩ আসনের সাংসদ আজহারুল ইসলাম মান্নান বলেছেন, আগামী ১লা সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮ তম প...

২০২৬-০৮-২৮ ২০:৫৬

ধামরাইয়ে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত

সারা দেশ

ধামরাইয়ে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত

ঢাকার ধামরাইয়ে ‘আলোকিত যাদবপুর’ সংগঠনের উদ্যোগে যুবসমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছ...

২০২৬-০৮-২৮ ২০:৫৫