শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

সচ্ছলতার স্বপ্ন নিয়ে রাশিয়ায়, গ্যাস বিস্ফোরণে প্রাণ গেল জাকিরের

সচ্ছলতার স্বপ্ন নিয়ে রাশিয়ায়, গ্যাস বিস্ফোরণে প্রাণ গেল জাকিরের

সংসারের অভাব ঘোচাবেন, ধারদেনা শোধ করবেন, স্ত্রী ও একমাত্র মেয়েকে নিয়ে একটু সচ্ছল জীবন কাটাবেন— এমন স্বপ্ন নিয়েই প্রায় দেড় বছর আগে রাশিয়ায় পাড়ি জমিয়েছিলেন জাকির হোসেন। সেখানে গিয়ে চাকরিও পেয়েছিলেন। পরিবারের ঋণ শোধের পাশাপাশি নিয়মিত টাকা পাঠাচ্ছিলেন বাড়িতে। সম্প্রতি চাকরিতে পদোন্নতিও হয়েছিল তার। পরিবারে তখন নতুন করে আশার আলো জ্বলে উঠেছিল।

কিন্তু সেই আলো নিভে গেল এক বিস্ফোরণে। রাশিয়ার আমুর অঞ্চলের একটি গ্যাস কেমিকেল কমপ্লেক্সে গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণে নিহত হয়েছেন জাকির। গত বুধবার (২৬ আগস্ট) রাশিয়ার স্থানীয় সময় দুপুর আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

তার মৃত্যুর খবর বৃহস্পতিবার (২৭ আগস্ট) সন্ধ্যায় ভৈরবের গ্রামের বাড়িতে পৌঁছানোর পর থেকেই সেখানে চলছে আহাজারি। একমাত্র উপার্জনক্ষম মানুষটিকে হারিয়ে স্ত্রী ও এক কন্যাসন্তানসহ পরিবারটি এখন দিশেহারা।

জাকির হোসেন কিশোরগঞ্জের ভৈরব উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের আতকাপাড়া গ্রামের মৃত রতন মিয়ার বড় ছেলে। জাকিরের স্ত্রী ও একটি কন্যাসন্তান রয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দেশে থাকাকালে রিকশা চালানোসহ বিভিন্ন কাজ করতেন জাকির। কিন্তু তাতে সংসারের অভাব কাটছিল না। পরিবারের আর্থিক অবস্থার পরিবর্তনের আশায় জমিজমা বিক্রি ও ধারদেনা করে প্রায় দেড় বছর আগে রাশিয়ায় যান তিনি।

রাশিয়ায় আমুর অঞ্চলে এলএনজি সিনোপেক ইঞ্জিনিয়ারিং গ্রুপের অধীন একটি গ্যাস কমপ্লেক্সে চাকরি নেন জাকির। সেখানে তার উপার্জনে সংসারের খরচ চলার পাশাপাশি বিদেশ যাওয়ার সময় নেওয়া ঋণও ধীরে ধীরে পরিশোধ হচ্ছিল।

স্বজনরা জানান, সম্প্রতি চাকরিতে পদোন্নতি পাওয়ার পর পরিবারে স্বস্তি ফিরেছিল। ভবিষ্যৎ নিয়ে নতুন করে স্বপ্ন দেখছিলেন সবাই। এর মধ্যেই গত বুধবার ওই গ্যাস কমপ্লেক্সে গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এতে জাকির নিহত হন। বৃহস্পতিবার সন্ধ্যায় তার মৃত্যুর খবর বাড়িতে পৌঁছালে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। মুহূর্তেই আনন্দের পরিবেশ বদলে যায় শোকে।

আরও

‘জামায়াত-এনসিপির লংমার্চের আড়ালে আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা’

সারা দেশ

‘জামায়াত-এনসিপির লংমার্চের আড়ালে আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা’

সেপ্টেম্বরে চট্টগ্রাম অভিমুখে জামায়াত-এনসিপির লংমার্চের ঘোষণা দিয়ে ডিসেম্বরে আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরার পথ তৈরি করা হচ...

২০২৬-০৮-২৮ ২০:৫৪

গাইবান্ধায় স্কুলশিক্ষকসহ ২ জনের মরদেহ উদ্ধার

সারা দেশ

গাইবান্ধায় স্কুলশিক্ষকসহ ২ জনের মরদেহ উদ্ধার

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় আবু সালেম (৪২) নামের এক স্কুলশিক্ষক ও সাদুল্লাপুর উপজেলার মিঠু মিয়া (৪৫) নামের এক পান দ...

২০২৬-০৮-২৮ ১৯:৪৭

ফেনীর নতুন জেলা প্রশাসক মোহাম্মদ মাহবুবউল করিম

সারা দেশ

ফেনীর নতুন জেলা প্রশাসক মোহাম্মদ মাহবুবউল করিম

ফেনীর নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ মাহবুবউল করিম। বর্তমানে তিনি চট্টগ্রাম...

২০২৬-০৮-২৮ ১৯:৪৪

ফেনী সীমান্তে বিজিবির দেখে ৩৬ কেজি গাঁজা ও সিএনজি রেখে পালালো চোরাকারবারীরা

সারা দেশ

ফেনী সীমান্তে বিজিবির দেখে ৩৬ কেজি গাঁজা ও সিএনজি রেখে পালালো চোরাকারবারীরা

ফেনীর ছাগলনাইয়া সীমান্তে অভিযান চালিয়ে ৩৬ কেজি ভারতীয় গাঁজা ও একটি সিএনজি চালিত অটোরিকশা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদে...

২০২৬-০৮-২৮ ১৯:৪২

সন্তানকে আদর্শ মানুষ করতে অভিভাবকদের আরও দায়িত্বশীল হতে হবে: জাহিদ হোসেন

সারা দেশ

সন্তানকে আদর্শ মানুষ করতে অভিভাবকদের আরও দায়িত্বশীল হতে হবে: জাহিদ হোসেন

শুধু শিক্ষকদের ওপর নির্ভর করে সন্তানকে সুশিক্ষিত ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ এব...

২০২৬-০৮-২৮ ১৮:৫১

মেহেরপুরে বই দেখে পরীক্ষা দেওয়ার ভিডিও ধারণ করায় দুই সাংবাদিককে মারধর করেছে শিক্ষক ও পরীক্ষার্থীরা

সারা দেশ

মেহেরপুরে বই দেখে পরীক্ষা দেওয়ার ভিডিও ধারণ করায় দুই সাংবাদিককে মারধর করেছে শিক্ষক ও পরীক্ষার্থীরা

মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর ডিগ্রি কলেজে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধিনে ডিগ্রি প্রথম বর্ষের ইংরেজি প্রথম পত্রের পরী...

২০২৬-০৮-২৮ ১৮:৪২