শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

সোনারগাঁয়ে পুলিশের অভিযানে ছিনতাইকারীসহ গ্রেপ্তার -১৯

সোনারগাঁয়ে পুলিশের অভিযানে ছিনতাইকারীসহ গ্রেপ্তার -১৯

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী, পরোয়ানাভুক্ত পলাতক আসামি ও ছিনতাইকারীসহ মোট ১৯ জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।


শনিবার (২৯ আগস্ট ২০২৬ খ্রি.) দিনব্যাপী সোনারগাঁ থানা পুলিশের একটি দল উপজেলার বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করে।

​থানা সূত্রে জানা যায়, দিনভর পরিচালিত এই অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৯ জন আসামিকে আটক করা হয়। এর মধ্যে মাদক মামলায় ১ জন, মাদক সংক্রান্ত ভ্রাম্যমাণ আদালতে ১২ জন, গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ৪ জন, ১ জন ছিনতাইকারী রয়েছে।

সোনারগাঁ থানার ওসি আব্দুল বারিক বলেন, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করার পর কঠোর পুলিশি প্রহরায় (পুলিশ স্কট) আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। জনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে সোনারগাঁ থানা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, মাদক, সন্ত্রাস, পরোয়ানাভুক্ত অপরাধী এবং ছিনতাইয়ের মতো অপরাধ দমনে সোনারগাঁ থানা পুলিশ জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং একটি শান্তিময় সমাজ গড়ে তুলতে আমাদের এই বিশেষ অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। অপরাধ করে কেউ আইনের হাত থেকে রেহাই পাবে না।

আরও

সচ্ছলতার স্বপ্ন নিয়ে রাশিয়ায়, গ্যাস বিস্ফোরণে প্রাণ গেল জাকিরের

সারা দেশ

সচ্ছলতার স্বপ্ন নিয়ে রাশিয়ায়, গ্যাস বিস্ফোরণে প্রাণ গেল জাকিরের

সংসারের অভাব ঘোচাবেন, ধারদেনা শোধ করবেন, স্ত্রী ও একমাত্র মেয়েকে নিয়ে একটু সচ্ছল জীবন কাটাবেন— এমন স্বপ্ন নিয়েই প্রায় দে...

২০২৬-০৮-২৯ ১৩:১৩

চুয়াডাঙ্গায় বাস চলাচল বন্ধ, চরম ভোগান্তিতে যাত্রীরা

সারা দেশ

চুয়াডাঙ্গায় বাস চলাচল বন্ধ, চরম ভোগান্তিতে যাত্রীরা

ইজিবাইক শ্রমিকদের বিরুদ্ধে বাস-মিনিবাস শ্রমিকদের ওপর হামলা, মারধর ও বাস আটকে রাখার অভিযোগের জেরে চুয়াডাঙ্গা থেকে সব রুটে...

২০২৬-০৮-২৯ ০৯:৫৮

মীরসরাইয় উপজেলা কৃষক দলের অর্থায়নে সড়ক সংস্কার

সারা দেশ

মীরসরাইয় উপজেলা কৃষক দলের অর্থায়নে সড়ক সংস্কার

মীরসরাই উপজেলার মায়ানী ইউনিয়নের পূর্ব মায়ানী মনু ভূঁইয়া পাড়া সংযোগ সড়কের দীর্ঘদিনের দুর্ভোগ অবশেষে লাঘব হচ্ছে। জরাজীর্ণ...

২০২৬-০৮-২৮ ২৩:৩৪

কেন রাতে বাসা থেকে বের হন বাইকে থাকা ওই তরুণী, বিপদে বাইকচালক

সারা দেশ

কেন রাতে বাসা থেকে বের হন বাইকে থাকা ওই তরুণী, বিপদে বাইকচালক

রাজধানীর আব্দুল্লাহপুর-টঙ্গী সড়কে গভীর রাতে দুই যুবকের মাঝখানে মোটরসাইকেলে বসে থাকা যে তরুণীকে নিস্তেজ অবস্থায় দেখা যায়,...

২০২৬-০৮-২৮ ২২:৩২

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নারায়ণগঞ্জের আকর্ষণ হবে সোনারগাঁ : এমপি মান্নান

সারা দেশ

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নারায়ণগঞ্জের আকর্ষণ হবে সোনারগাঁ : এমপি মান্নান

নারায়ণগঞ্জ -৩ আসনের সাংসদ আজহারুল ইসলাম মান্নান বলেছেন, আগামী ১লা সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮ তম প...

২০২৬-০৮-২৮ ২০:৫৬

ধামরাইয়ে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত

সারা দেশ

ধামরাইয়ে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত

ঢাকার ধামরাইয়ে ‘আলোকিত যাদবপুর’ সংগঠনের উদ্যোগে যুবসমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছ...

২০২৬-০৮-২৮ ২০:৫৫