রবিবার, ৪ অক্টোবর ২০২৬ ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

নড়াইলের লোহাগাড়ায় অগ্নিকাণ্ডে হার্ডওয়্যার ও ফার্নিচারের দোকানপুড়ে ১৩ লক্ষ টাকার ক্ষতি

নড়াইলের লোহাগাড়ায় অগ্নিকাণ্ডে হার্ডওয়্যার ও ফার্নিচারের দোকানপুড়ে ১৩ লক্ষ টাকার ক্ষতি

নড়াইলের লোহাগড়া উপজেলার লাহুড়িয়া বাজারে অগ্নিকাণ্ডে ওই বাজারের একটি হার্ডওয়্যার ও ৩টি ফার্নিচারের দোকানসহ মোট ৪টি দোকান পুড়ে গেছে।

শুক্রবার (৮ মে) ভোর রাত ৩টার দিকে উপজেলার লাহুড়িয়া বাজারে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানা গেছে।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, লাহুড়িয়া বাজারের বকুল শেখের সততা ফার্নিচার অ্যান্ড হার্ডওয়ারের দোকানে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। আগুনের লেলিহান শিখা কিছুক্ষণের মধ্যে পাশের ফারুক বিশ্বাসের একতা ফার্নিচার দোকানে ছড়িয়ে পড়ে। এসময় আগুন দাউ দাউ করে জ্বলে উঠলে বাজারের মসজিদের মাইক থেকে আগুন লাগার বিষয়টি প্রচার করা হয়। তাৎক্ষণিকভাবে ব্যবসায়ী ও স্থানীয় লোকজন দ্রুত এগিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা চালায়। খবর পেয়ে লোহাগড়া উপজেলা শহর থেকে ফায়ার সার্ভিসের একটি টীম ঘটনাস্থলে গিয়ে প্রায় ঘণ্টাব্যাপী চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

এদিকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী সততা ফার্নিচার অ্যান্ড হার্ডওয়ারের মালিক মো. বকুল শেখ জানান, তার একটি ফার্নিচার ও একটি হার্ডওয়ারের দোকান পুড়ে গেছে। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। অন্য ব্যবসায়ী একতা ফার্নিচার মালিক মো. ফারুক বিশ্বাস জানান, তার ফার্নিচার দুইটি দোকান পুড়ে প্রায় ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

এ বিষয়ে লোহাগড়া ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার মো. সোহাগউজ্জামান বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। আগুনে একটি হার্ডওয়ারের দোকান পুরোপুরি এবং দুটি ফার্নিচারের দোকান আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় লোকজন ও দমকল বাহিনীর চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। যার ফলে আশেপাশের অনেক ব্যবসা প্রতিষ্ঠান রক্ষা করা সম্ভব হয়েছে

আরও

ভুয়া মুক্তিযোদ্ধা প্রমাণিত হওয়ায় প্রেসক্লাবের সদস্য এনামুল কবীর টুকু বহিষ্কার

সারা দেশ

ভুয়া মুক্তিযোদ্ধা প্রমাণিত হওয়ায় প্রেসক্লাবের সদস্য এনামুল কবীর টুকু বহিষ্কার

নড়াইল প্রেসক্লাবের সাধারণ সদস্য এনামুল কবীর টুকুর মুক্তিযোদ্ধা সনদ যাচাই-বাছাই শেষে বাতিল হওয়ায় তাকে প্রেসক্লাব থেকে বহি...

২০২৬-১০-০৪ ১৪:১৫

সার মজুতের ঘটনায় জামায়াত নেতার সদস্য পদ বাতিল

সারা দেশ

সার মজুতের ঘটনায় জামায়াত নেতার সদস্য পদ বাতিল

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে ১৮ বস্তা ইউরিয়া সার মজুতের ঘটনায় উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর-২ মো. মনিরু...

২০২৬-১০-০৪ ১০:৫০

ফরিদপুরে জাতীয়তাবাদী পেশাজীবী দলের পরিচিতি সভা

সারা দেশ

ফরিদপুরে জাতীয়তাবাদী পেশাজীবী দলের পরিচিতি সভা

ফরিদপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের জেলা শাখার পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ অক্টোবর) শহরের টেরাকোটা রেস...

২০২৬-১০-০৩ ২৩:২৭

অনলাইনে বিক্রি করা হতো সুইচ গিয়ার, এসআরবির হাতে গ্রেপ্তার ১

সারা দেশ

অনলাইনে বিক্রি করা হতো সুইচ গিয়ার, এসআরবির হাতে গ্রেপ্তার ১

ঢাকার ঘাটারচর লাবনী পয়েন্ট এলাকা থেকে অনলাইনে বিক্রির উদ্দেশ্যে মজুত রাখা ২০০ পিস বিভিন্ন মডেলের সুইচ গিয়ারসহ এস এম রবিন...

২০২৬-১০-০৩ ২৩:০১