রবিবার, ৪ অক্টোবর ২০২৬ ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

নড়াইলে বেশি লাভের আশায় ডিজেল মজুত: দুই ব্যবসায়ীকে জরিমানা

নড়াইলে বেশি লাভের আশায় ডিজেল মজুত: দুই ব্যবসায়ীকে জরিমানা

নড়াইলের জ্বালানি তেলের সংকটের মধ্যে অতিরিক্ত মুনাফার আশায় ডিজেল মজুত রাখার অভিযোগে দুই ব্যবসায়ীকে জরিমানা করেছে উপজেলা প্রশাসন। পৃথক অভিযানে মোট ৮ হাজার ৪০০ লিটার ডিজেল জব্দ করা হয়েছে।

সোমবার ( ৩০ মার্চ)রাতে কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) মো.জিন্নতুল ইসলামের নেতৃত্বে বারইপাড়া ফেরিঘাট এলাকায় অভিযান চালানো হয়। এ সময় মাউলি  পিন্টু শেখ (৫৫)- এর কাছ থেকে নয়টি ব্যারেলে রাখা ১হাজাট ৮০০ লিটার ডিজেল উদ্ধার করা হয়।তেল মজুত রাখার দায়ে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

 একই দিনে উপজেলা সহকারী কমিশনার( ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শ্রাবণী বিশ্বাস কলাবাড়িয়া এলাকায় একটি ট্রাকে অভিযান চালিয়ে খায়রুল শেখ(৪৫)-এর কাছ থেকে  ২৮ ব্যারেলে রাখা ৬ হাজার ৬০০ লিটার ডিজেল জব্দ করেন।একই অপরাধে তাকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। 

উপজেলা প্রশাসন জানায়,জ্বালানি সংকটকে কাজে লাগিয়ে দীর্ঘদিন ধরে গোপনে এসব ডিজেল মজুত করে বেশি দামে বিক্রির পরিকল্পনা করছিলেন ওই দুই ব্যবসায়ী।অভিযান শেষে জব্দ করা ডিজেল স্থানীয় ফিলিং স্টেশনের মাধ্যমে বিক্রির জন্য দেওয়া হয়েছে। বিক্রির অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। 

কালিয়া উপজেলা নির্বাহী অফিসার মো.জিন্নতুল ইসলাম বলেন,গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন আজ কলাবাড়ি ও বারইপাড়া পৃথক দুটি অভিযান পরিচালনা করেন।

 ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পণ্য নিয়ন্ত্রণ আইন,১৯৫৬-এর সংশ্লিষ্ট ধারায় ভ্রাম্যমাণ আদালতে মাধ্যমে পিন্টু শেখকে ১০ হাজার টাকা অর্থ দন্ড করা হয়েছে। একই অপরাধে আরেক ব্যবসায়ী খায়রুলকে ২৫ হাজার টাকা অর্থ দন্ড করা হয়েছে। জব্দকৃত তেল বিক্রির জন্য ফিলিং স্টেশন দেওয়া হয়েছে  বিক্রয় কৃত অর্থ রাজস্ব কোষাগারে জমা প্রদান করা হবে। ###

আরও

ভুয়া মুক্তিযোদ্ধা প্রমাণিত হওয়ায় প্রেসক্লাবের সদস্য এনামুল কবীর টুকু বহিষ্কার

সারা দেশ

ভুয়া মুক্তিযোদ্ধা প্রমাণিত হওয়ায় প্রেসক্লাবের সদস্য এনামুল কবীর টুকু বহিষ্কার

নড়াইল প্রেসক্লাবের সাধারণ সদস্য এনামুল কবীর টুকুর মুক্তিযোদ্ধা সনদ যাচাই-বাছাই শেষে বাতিল হওয়ায় তাকে প্রেসক্লাব থেকে বহি...

২০২৬-১০-০৪ ১৪:১৫

সার মজুতের ঘটনায় জামায়াত নেতার সদস্য পদ বাতিল

সারা দেশ

সার মজুতের ঘটনায় জামায়াত নেতার সদস্য পদ বাতিল

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে ১৮ বস্তা ইউরিয়া সার মজুতের ঘটনায় উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর-২ মো. মনিরু...

২০২৬-১০-০৪ ১০:৫০

ফরিদপুরে জাতীয়তাবাদী পেশাজীবী দলের পরিচিতি সভা

সারা দেশ

ফরিদপুরে জাতীয়তাবাদী পেশাজীবী দলের পরিচিতি সভা

ফরিদপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের জেলা শাখার পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ অক্টোবর) শহরের টেরাকোটা রেস...

২০২৬-১০-০৩ ২৩:২৭

অনলাইনে বিক্রি করা হতো সুইচ গিয়ার, এসআরবির হাতে গ্রেপ্তার ১

সারা দেশ

অনলাইনে বিক্রি করা হতো সুইচ গিয়ার, এসআরবির হাতে গ্রেপ্তার ১

ঢাকার ঘাটারচর লাবনী পয়েন্ট এলাকা থেকে অনলাইনে বিক্রির উদ্দেশ্যে মজুত রাখা ২০০ পিস বিভিন্ন মডেলের সুইচ গিয়ারসহ এস এম রবিন...

২০২৬-১০-০৩ ২৩:০১