শনিবার, ১ আগস্ট ২০২৬ ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের ভিসায় কড়াকড়ি, বাংলাদেশসহ ৫০ দেশের জন্য নতুন শর্ত

যুক্তরাষ্ট্রের ভিসায় কড়াকড়ি, বাংলাদেশসহ ৫০ দেশের জন্য নতুন শর্ত

যুক্তরাষ্ট্রে ভ্রমণ করতে চাইলে এখন কিছু দেশের নাগরিকদের জন্য বাড়তে পারে আর্থিক বাধা। নতুন এক নীতির আওতায় বাংলাদেশ, নেপাল ও ভুটানসহ ৫০টি দেশের নির্দিষ্ট বি-১ (ব্যবসা) ও বি-২ (পর্যটন) ভিসা আবেদনকারীদের ভিসা পাওয়ার আগে সর্বোচ্চ ২০ হাজার মার্কিন ডলার পর্যন্ত বন্ড জমা দিতে হতে পারে। পরীক্ষামূলকভাবে চালু থাকা এই কর্মসূচিকে স্থায়ী করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর।

শুক্রবার কেন্দ্রীয় সরকারের নোটিসে এ তথ্য জানানো হয়েছে বলে রয়টার্সের খবরে বলা হয়েছে।

নোটিসে বলা হয়েছে, কনস্যুলার কর্মকর্তারা ভিসা দেওয়ার শর্ত হিসেবে এসব দেশের নাগরিকদের জামানত হিসেবে ২০ হাজার ডলার পর্যন্ত জমা দেওয়ার কথা বলতে পারবেন।

ভিসা বন্ডের পরীক্ষামূলক এ কর্মসূচি ২০২৫ সালের। এটি বাস্তবায়ন করা কতটা সম্ভব, সেটা মূল্যায়নে এ প্রকল্পের আওতায় দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়, অভ্যন্তরীণ নিরাপত্তা মন্ত্রণালয় ও অর্থ মন্ত্রণালয়কে একটা কাঠামো দেওয়া হয়েছিল।

সেই মূল্যায়নের পরিপ্রেক্ষিতে মার্কিন সরকার মনে করছে, বন্ডভিত্তিক ভিসাধারীদের নিয়ম মেনে চলা নিশ্চিত করতে ভিসা বন্ড কর্মসূচি একটি কার্যকর উপায়।

পরীক্ষামূলক কর্মসূচিতে কনস্যুলার কর্মকর্তারা ৫ হাজার, ১০ হাজার বা সর্বোচ্চ ১৫ হাজার ডলারের বন্ড চাইতে পারতেন।

নতুন সিদ্ধান্তে ৫ হাজার ডলারের সুযোগ বাতিল করে সর্বোচ্চ বন্ডের পরিমাণ বাড়িয়ে ২০ হাজার ডলার করা হয়েছে। নতুন নিয়ম ৩ অগাস্ট কার্যকর হবে।

এই কর্মসূচির আওতায় থাকা ৫০ দেশের তালিকায় ৩০টি দেশই আফ্রিকার।

এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশ ছাড়াও ভুটান, কম্বোডিয়া, জর্জিয়া, কিরগিজস্তান, মঙ্গোলিয়া, নেপাল, তাজিকিস্তান ও তুর্কমেনিস্তানের নাম রয়েছে।

মার্কিন কর্মকর্তাদের ভাষ্য, ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও যুক্তরাষ্ট্রে থেকে যাওয়ার ঘটনা কমাতে এ নীতি নেওয়া হয়েছে।

তবে অভিবাসন খাতের অধিকারকর্মীরা মনে করছেন, এ নিয়েমের ফলে যুক্তরাষ্ট্রে ‘বৈধ উদ্দেশ্যের’ ভ্রমণও কমে যাবে।

আরও

হামাসের অস্ত্র সমর্পণ চুক্তি নিয়ে যা বলছে ইসরাইল

আন্তর্জাতিক

হামাসের অস্ত্র সমর্পণ চুক্তি নিয়ে যা বলছে ইসরাইল

হামাসের পক্ষ থেকে অস্ত্র ত্যাগ এবং এর বিপরীতে গাজা থেকে ইসরাইলি বাহিনীর পর্যায়ক্রমে সেনা প্রত্যাহারের যে চুক্তি নিয়ে আলো...

২০২৬-০৭-৩১ ২২:১৮

২৪ ঘণ্টায় স্পেনে ৬০ হাজার অভিবাসীর প্রবেশ, জরুরি সেনা মোতায়েন

আন্তর্জাতিক

২৪ ঘণ্টায় স্পেনে ৬০ হাজার অভিবাসীর প্রবেশ, জরুরি সেনা মোতায়েন

মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে মরক্কো থেকে স্পেনের উত্তর আফ্রিকার ভূখণ্ড সেউটায় প্রায় ৬০ হাজার অভিবাসী প্রবেশ করেছেন। স্পেনের...

২০২৬-০৭-৩১ ২২:১২

মার্কিন বাণিজ্য নিষেধাজ্ঞা নিয়ে গভীর উদ্বেগ জানাল চীন

আন্তর্জাতিক

মার্কিন বাণিজ্য নিষেধাজ্ঞা নিয়ে গভীর উদ্বেগ জানাল চীন

যুক্তরাষ্ট্রের আরোপিত অর্থনৈতিক ও বাণিজ্যিক বিধিনিষেধ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে চীন। দেশটির ভাইস প্রিমিয়ার হে লিফে...

২০২৬-০৭-৩১ ১৭:৫৯

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ভয়ংকর পরিকল্পনা

আন্তর্জাতিক

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ভয়ংকর পরিকল্পনা

ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা ধ্বংস করতে দেশটির ওপর টানা ১০ থেকে ১৪ দিনের বোমা হামলা চালানোর পরিকল্পনা তৈরি করেছেন মার্কিন...

২০২৬-০৭-৩১ ০৮:৩৮

বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্রের ভ্রমণ সতর্কতা শিথিল

আন্তর্জাতিক

বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্রের ভ্রমণ সতর্কতা শিথিল

বাংলাদেশের জন্য ভ্রমণ সতর্কতা (ট্রাভেল অ্যাডভাইজরি) হালনাগাদ করেছে যুক্তরাষ্ট্র। দেশটি বাংলাদেশের সামগ্রিক ভ্রমণ সতর্কতা...

২০২৬-০৭-৩১ ০৮:১৪