শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

আন্তর্জাতিক

জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ নিয়ে এরদোয়ানের কড়া বার্তা

জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ নিয়ে এরদোয়ানের কড়া বার্তা

জাতিসংঘের সাধারণ পরিষদে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাষণের পর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তিনি বলেছেন, যুদ্ধাপরাধীদের স্থান জাতিসংঘের মঞ্চে নয়, বরং আদালতের কাঠগড়ায়—যেখানে তাদের কর্মকাণ্ডের জন্য জবাবদিহি করতে হবে।

ইস্তাম্বুলে ২৯তম আন্তর্জাতিক ব্যবসায়িক ফোরামের সমাপনী অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে এরদোয়ান বলেন, যুদ্ধাপরাধীদের স্থান জাতিসংঘের মঞ্চে নয়, বরং আদালতের কাঠগড়ায়—যেখানে তাদের ঝরানো রক্তের জন্য জবাবদিহি করতে হবে।

তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলুর প্রতিবেদনে বলা হয়েছে, বক্তব্যে এরদোয়ান কারও নাম সরাসরি উল্লেখ না করলেও নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদে নেতানিয়াহুর দেওয়া ভাষণের প্রতি ইঙ্গিত করেন।

তিনি আরও বলেন, যারা গণহত্যা চালাচ্ছে তাদের যদি ন্যায়বিচার ও ইতিহাসের কাঠগড়ায় দাঁড় করিয়ে জবাবদিহি না করা হয়, তবে একই ধরনের নৃশংসতার পুনরাবৃত্তি ঘটবে।

ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে এরদোয়ান বলেন, ফিলিস্তিনি জনগণ একা বা পরিত্যক্ত নয়; ন্যায়বিচারের লড়াইয়ে গাজায় আমাদের ভাই-বোনেরাও একা নন।

তিনি বলেন, তুরস্ককে কেন্দ্র করে পুরো অঞ্চল বর্তমানে একটি ‘প্রবল ঝড়ের’ মধ্য দিয়ে যাচ্ছে। এ পরিস্থিতিতে ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং সংঘাতের পুনরাবৃত্তি ঠেকাতে আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকার ওপরও গুরুত্ব দেন তুর্কি প্রেসিডেন্ট।

আরও

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও এগিয়ে নিতে চায় সৌদি

আন্তর্জাতিক

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও এগিয়ে নিতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন আব্দুল্লাহ আল সৌদের সঙ্গে বৈঠক করেছেন প্রধ...

২০২৬-০৯-২৬ ১০:০৬

ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করল ইসরায়েলঘেঁষা কলম্বিয়ার নতুন সরকার

আন্তর্জাতিক

ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করল ইসরায়েলঘেঁষা কলম্বিয়ার নতুন সরকার

ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে ইসরায়েলঘেঁষা কলম্বিয়ার নতুন প্রেসিডেন্ট আবেলার্দো দে লা এসপ্রিয়েলার সরকার। তবে...

২০২৬-০৯-২৫ ২৩:২৭

যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে দেওয়া ইরানের ৭ দিনের রোডম্যাপে কী আছে

আন্তর্জাতিক

যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে দেওয়া ইরানের ৭ দিনের রোডম্যাপে কী আছে

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে ছড়াতে থাকা যুদ্ধের আগুন প্রায় সাত মাসে গড়িয়েছে। যুদ্ধক্ষেত্রের উত্তাপ যখন দিন দিন বাড়ছে, ঠিক...

২০২৬-০৯-২৫ ২২:৫৯

চীনের প্রেসিডেন্টকে কী খাওয়ালেন ট্রাম্প, নৈশভোজে কারা ছিলেন

আন্তর্জাতিক

চীনের প্রেসিডেন্টকে কী খাওয়ালেন ট্রাম্প, নৈশভোজে কারা ছিলেন

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের জন্য জাঁকজমকপূর্ণ রাষ্ট্রীয় নৈশভোজের আয়োজন করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।...

২০২৬-০৯-২৫ ২২:১৭

ইসরায়েলের পুলিশে বড় ধাক্কা, পদত্যাগ ২৮% কর্মকর্তার

আন্তর্জাতিক

ইসরায়েলের পুলিশে বড় ধাক্কা, পদত্যাগ ২৮% কর্মকর্তার

ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গাভির দায়িত্ব নেওয়ার পর দেশটির পুলিশ বাহিনীতে বড় ধরনের জনবল সংকট দেখা দিয়েছে...

২০২৬-০৯-২৫ ১৯:৫৫