শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

আন্তর্জাতিক

ইসরায়েলের পুলিশে বড় ধাক্কা, পদত্যাগ ২৮% কর্মকর্তার

ইসরায়েলের পুলিশে বড় ধাক্কা, পদত্যাগ ২৮% কর্মকর্তার

ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গাভির দায়িত্ব নেওয়ার পর দেশটির পুলিশ বাহিনীতে বড় ধরনের জনবল সংকট দেখা দিয়েছে। তার দায়িত্বকালে ২৮ শতাংশ পুলিশ কর্মকর্তা পদত্যাগ করেছেন বলে জানিয়েছে ইসরায়েলি সংবাদপত্র হারেৎজ।

বৃহস্পতিবার প্রকাশিত এক প্রতিবেদনে হারেৎজ জানায়, পুলিশ বাহিনীতে তীব্র জনবল সংকটের মধ্যে আয়োজিত এক রুদ্ধদ্বার বৈঠকে কর্মকর্তাদের পদত্যাগের এই পরিসংখ্যান তুলে ধরা হয়।

২০২২ সালের ডিসেম্বরে জাতীয় নিরাপত্তামন্ত্রীর দায়িত্ব নেন কট্টর ডানপন্থী নেতা বেন-গাভির। তার দায়িত্বকালে ইসরায়েলি পুলিশে নতুন নিয়োগ বেড়েছে। তবে নতুন নিয়োগপ্রাপ্তদের এক-চতুর্থাংশের বেশি সদস্যকে সীমান্ত পুলিশ অথবা জাতীয় নিরাপত্তা মন্ত্রণালয়ের অধীনে গঠিত ‘ন্যাশনাল গার্ডে’ স্থানান্তর করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

ফলে নতুন নিয়োগের পরও দেশটির বিভিন্ন থানা ও ট্রাফিক বিভাগে প্রায় ২ হাজার পুলিশ কর্মকর্তার ঘাটতি রয়েছে বলে জানিয়েছে হারেৎজ।

২০২৩ সালের এপ্রিলে ইসরায়েল সরকার জাতীয় নিরাপত্তা মন্ত্রণালয়ের অধীনে ‘ন্যাশনাল গার্ড’ গঠনের অনুমোদন দেয়। বাহিনীটি বেন-গাভিরের কর্তৃত্বাধীন করার সমালোচনা করে দেশটির বিরোধী রাজনৈতিক দলগুলো।

বিরোধীদের অভিযোগ ছিল, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রাজনৈতিক সমঝোতার অংশ হিসেবে বেন-গাভিরের দল উত্সমা ইয়েহুদিতের নেতৃত্বাধীন একটি ‘ব্যক্তিগত মিলিশিয়া’ গঠনের সুযোগ করে দিয়েছেন। তবে এটি বিরোধী দলগুলোর অভিযোগ।

সূত্র: আনাদোলু

আরও

শির সম্মানে ট্রাম্পের নৈশভোজে যা যা ছিল

আন্তর্জাতিক

শির সম্মানে ট্রাম্পের নৈশভোজে যা যা ছিল

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও ফার্স্ট লেডি পেং লিয়ুয়ানের সম্মানে হোয়াইট হাউসের ইস্ট রুমে রাষ্ট্রীয় নৈশভোজের আয়োজন করেছেন...

২০২৬-০৯-২৫ ১৫:৪৫

জাতিসংঘে মামদানিকে কড়া আক্রমণ নেতানিয়াহুর

আন্তর্জাতিক

জাতিসংঘে মামদানিকে কড়া আক্রমণ নেতানিয়াহুর

জাতিসংঘের সাধারণ পরিষদে দেওয়া ভাষণে নিউইয়র্কের মেয়র জোহরান মামদানির তীব্র সমালোচনা করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়াম...

২০২৬-০৯-২৫ ১৪:৫৫

যুক্তরাষ্ট্রকে ৫ দিনের আলটিমেটাম দিল ইরান

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রকে ৫ দিনের আলটিমেটাম দিল ইরান

হরমুজ প্রণালি আবার খুলে দিতে যুক্তরাষ্ট্রকে ইরানের শর্ত মেনে নেওয়ার জন্য পাঁচ দিনের সময়সীমা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন দে...

২০২৬-০৯-২৪ ১৯:১৯