শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

আন্তর্জাতিক

শির সম্মানে ট্রাম্পের নৈশভোজে যা যা ছিল

শির সম্মানে ট্রাম্পের নৈশভোজে যা যা ছিল

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও ফার্স্ট লেডি পেং লিয়ুয়ানের সম্মানে হোয়াইট হাউসের ইস্ট রুমে রাষ্ট্রীয় নৈশভোজের আয়োজন করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প।

বৃহস্পতিবার সন্ধ্যায় আয়োজিত এ নৈশভোজে দুই দেশের সরকারি প্রতিনিধি, ব্যবসায়ী নেতা ও কর্মকর্তারা অংশ নেন। নৈশভোজের পুরো আয়োজন ও প্রস্তুতিতে নেতৃত্ব দেন মেলানিয়া ট্রাম্প।

মেনুতে মার্কিন-চীনা রন্ধনশৈলীর মেলবন্ধন

নৈশভোজের মেনুতে ছিল মার্কিন উপাদানের সঙ্গে চীনা রন্ধনশৈলীর সমন্বয়। শুরুতেই অতিথিদের জন্য পরিবেশন করা হয় আমেরিকান স্পার্কলিং ওয়াইন ‘শ্রামসবার্গ ব্ল্যাঙ্ক ডি নোয়ার’।

১৯৭২ সালে বেইজিংয়ে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন ও চীনা প্রিমিয়ার চৌ এনলাইয়ের বৈঠকের ঐতিহাসিক ‘শান্তির জন্য টোস্ট’-এর সঙ্গে এ ওয়াইনের সম্পর্ক রয়েছে।

চার পদে সাজানো মেনু

নৈশভোজে প্রথম পদে ছিল সিল্কি হলুদ স্কোয়াশ ভেলুটে। এর সঙ্গে ছিল ওয়াইল্ড মাশরুম ফ্রিচাসে, ক্রিস্পি প্যানচেট্টা ও স্ক্যালিয়ন অয়েল।

মূল পদে পরিবেশন করা হয় তিল-কোটেড সি বাস। এর সঙ্গে ছিল বেবি বক চয়, রোস্টেড গার্ডেন এগপ্ল্যান্ট ও সস ভের্তে।

মিষ্টিমুখে ছিল ভ্যানিলা ক্রেমু, ওয়ালনাট ফ্রাংগিপানে ও সাউরি চেরি কনফিট। এর সঙ্গে পরিবেশন করা হয় হোয়াইট হাউসের নিজস্ব মধু দিয়ে তৈরি আইসক্রিম।

লাল রঙে চীনা ঐতিহ্যের ছোঁয়া

নৈশভোজের সাজসজ্জায় চীনা সংস্কৃতির প্রতীকী রং লালকে গুরুত্ব দেওয়া হয়। হোয়াইট হাউসের বিভিন্ন স্থানে লাল ফুলের পাত্র এবং টেবিলে লাল লিনেন, ডালিয়া ও রনুনকুলাস ফুল ব্যবহার করা হয়।

টেবিল সাজাতে হোয়াইট হাউসের নিজস্ব সংগ্রহের পাশাপাশি রিগান স্টেট সার্ভিসের মূল্যবান সামগ্রীও ব্যবহার করা হয়।

ছিল জমকালো সাংস্কৃতিক পরিবেশনা

নৈশভোজে সংগীত পরিবেশনারও আয়োজন ছিল। এতে অংশ নেন ক্লাসিক্যাল গায়ক ক্রিস্টোফার ম্যাককিও, যিনি ২০২৫ সালের প্রেসিডেন্টের অভিষেক অনুষ্ঠানে পারফর্ম করেছিলেন।

এ ছাড়া মার্কিন মেরিন ব্যান্ড, ড্রাম অ্যান্ড বুগল কোর এবং আর্মি কর্ড ও স্ট্রিংসের সামরিক সংগীতশিল্পীরাও অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন।

সূত্র: এনডিটিভি

আরও

যুদ্ধ ভারত মহাসাগর পর্যন্ত ছড়ানোর হুঁশিয়ারি ইরানের

আন্তর্জাতিক

যুদ্ধ ভারত মহাসাগর পর্যন্ত ছড়ানোর হুঁশিয়ারি ইরানের

যুক্তরাষ্ট্র আবার হামলা চালালে মধ্যপ্রাচ্যের যুদ্ধ ভারত মহাসাগর পর্যন্ত ছড়িয়ে পড়তে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্...

২০২৬-০৯-২৪ ১৬:০৩

যুক্তরাষ্ট্রে পৌঁছালেন জিনপিং, স্বাগত জানালেন ট্রাম্প

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে পৌঁছালেন জিনপিং, স্বাগত জানালেন ট্রাম্প

নিজেদের প্রধান অর্থনৈতিক ও বাণিজ্যিক প্রতিদ্বন্দ্বী দেশ যুক্তরাষ্ট্রে গিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। মার্কিন প্রেস...

২০২৬-০৯-২৪ ০৯:২২

জাতিসংঘে দেওয়া ভাষণে কয়টা মিথ্যা বললেন ট্রাম্প

আন্তর্জাতিক

জাতিসংঘে দেওয়া ভাষণে কয়টা মিথ্যা বললেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জাতিসংঘ সদর দপ্তর। সংস্থাটির সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন বসেছে। প্রথম দিন গতকাল মঙ্গলবার (২২ স...

২০২৬-০৯-২৩ ১৮:৩৩

জাতিসংঘে গ্রিনল্যান্ড-ডেনমার্কের সঙ্গে ট্রাম্পের চুক্তি সই

আন্তর্জাতিক

জাতিসংঘে গ্রিনল্যান্ড-ডেনমার্কের সঙ্গে ট্রাম্পের চুক্তি সই

ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের নেতাদের সঙ্গে একটি নিরাপত্তা চুক্তিতে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার...

২০২৬-০৯-২২ ২৩:৪৩

সৌদির ইস্ট-ওয়েস্ট পাইপলাইন চালুর আভাস, বিশ্ববাজারে তেলের দরপতন

আন্তর্জাতিক

সৌদির ইস্ট-ওয়েস্ট পাইপলাইন চালুর আভাস, বিশ্ববাজারে তেলের দরপতন

সৌদি আরব তাদের গুরুত্বপূর্ণ ইস্ট-ওয়েস্ট পাইপলাইন পুনরায় চালু এবং লোহিত সাগর উপকূল থেকে অপরিশোধিত তেল রপ্তানি শুরুর ইঙ্...

২০২৬-০৯-২২ ২২:৩৮