শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

আন্তর্জাতিক

যুদ্ধ ভারত মহাসাগর পর্যন্ত ছড়ানোর হুঁশিয়ারি ইরানের

যুদ্ধ ভারত মহাসাগর পর্যন্ত ছড়ানোর হুঁশিয়ারি ইরানের

যুক্তরাষ্ট্র আবার হামলা চালালে মধ্যপ্রাচ্যের যুদ্ধ ভারত মহাসাগর পর্যন্ত ছড়িয়ে পড়তে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির এক উপদেষ্টা। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ইরানের বার্তা সংস্থা ফার্সের প্রকাশিত এক ভিডিওতে এ কথা বলেন ইয়াহিয়া রহিম সাফাভি।

সাফাভি বলেন, সংঘাত ইতোমধ্যে পারস্য উপসাগর ও হরমুজ প্রণালি থেকে লোহিত সাগর পর্যন্ত ছড়িয়ে পড়েছে। যুদ্ধ আরও বাড়লে এর বিস্তৃতি আরও বাড়তে পারে, এমনকি ভারত মহাসাগর ও এর বাইরেও পৌঁছাতে পারে।

ইয়েমেনে সৌদি-সমর্থিত সরকারি বাহিনীর সঙ্গে লড়াইরত হুতি বিদ্রোহীরা সম্প্রতি লোহিত সাগরের উপকূলীয় এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে। এর ফলে এশিয়া থেকে সুয়েজ খাল হয়ে ইউরোপে যাওয়ার গুরুত্বপূর্ণ নৌপথ বাব আল-মান্দেব প্রণালিতে তাদের নিয়ন্ত্রণ আরও জোরদার হয়েছে।

ইরান দীর্ঘদিন ধরে হুতিদের সামরিক সহায়তা দিয়ে আসছে। তবে ইয়েমেনের সংঘাতে সরাসরি জড়িত থাকার অভিযোগ অস্বীকার করে তেহরান।

এদিকে, ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হলে এর জবাবে ইরান নিজেদের উপকূলের কাছে হরমুজ প্রণালিতে নৌযান চলাচল বন্ধ করে দেয়। যুদ্ধের আগে বিশ্বের বড় অংশের তেল ও গ্যাস এই প্রণালি দিয়ে পরিবহন করা হতো। বর্তমানে হরমুজের নিয়ন্ত্রণ নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা রয়েছে।

এর আগে ইরানি কর্মকর্তারা যুক্তরাষ্ট্রের হামলা আবার শুরু হলে সংঘাতের ভৌগোলিক পরিসর বাড়ানোর হুমকি দিয়েছিলেন। তবে বৃহস্পতিবারের বক্তব্যে প্রথমবারের মতো ইরানের সর্বোচ্চ নেতার একজন উপদেষ্টা স্পষ্টভাবে ভারত মহাসাগরের কথা উল্লেখ করেন।

ভারত মহাসাগরে ইরান থেকে প্রায় চার হাজার কিলোমিটার দূরে দিয়েগো গার্সিয়া দ্বীপে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের একটি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি রয়েছে।

যুদ্ধ বন্ধের উদ্যোগের অংশ হিসেবে চলতি সপ্তাহে নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে দুই দেশের কর্মকর্তারা আলোচনা করেছেন। যুদ্ধ শেষ করতে ইরান কয়েকটি শর্ত দিয়েছে। এর মধ্যে রয়েছে দেশটির ওপর আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং বিদেশে আটকে থাকা ইরানের সম্পদ নিঃশর্তভাবে ছাড় করা।

মঙ্গলবার এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর মুখপাত্র হোসেইন মোহেবিও যুদ্ধ বন্ধের প্রসঙ্গে ইয়েমেনের যুদ্ধের অবসানের কথা উল্লেখ করেন।

আরও

জাতিসংঘে গ্রিনল্যান্ড-ডেনমার্কের সঙ্গে ট্রাম্পের চুক্তি সই

আন্তর্জাতিক

জাতিসংঘে গ্রিনল্যান্ড-ডেনমার্কের সঙ্গে ট্রাম্পের চুক্তি সই

ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের নেতাদের সঙ্গে একটি নিরাপত্তা চুক্তিতে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার...

২০২৬-০৯-২২ ২৩:৪৩

সৌদির ইস্ট-ওয়েস্ট পাইপলাইন চালুর আভাস, বিশ্ববাজারে তেলের দরপতন

আন্তর্জাতিক

সৌদির ইস্ট-ওয়েস্ট পাইপলাইন চালুর আভাস, বিশ্ববাজারে তেলের দরপতন

সৌদি আরব তাদের গুরুত্বপূর্ণ ইস্ট-ওয়েস্ট পাইপলাইন পুনরায় চালু এবং লোহিত সাগর উপকূল থেকে অপরিশোধিত তেল রপ্তানি শুরুর ইঙ্...

২০২৬-০৯-২২ ২২:৩৮

প্রতিশোধের আগুনে পুড়ল ২৪ কোটি রুপির সম্পদ

আন্তর্জাতিক

প্রতিশোধের আগুনে পুড়ল ২৪ কোটি রুপির সম্পদ

গত ৮ সেপ্টেম্বর দিবাগত রাতে এক ভয়াবহ আগুনে পুড়ে যায় ভারতের গুজরাটের সুরাটের শ্যাম সঙ্গিনী টেক্সটাইল মার্কেট। আগুনে ১৪টি...

২০২৬-০৯-২২ ২২:২৫

ইরানকে ধ্বংস নাকি সমঝোতা, সিদ্ধান্ত নভেম্বরে; জাতিসংঘে ট্রাম্পের একগুচ্ছ ঘোষণা

আন্তর্জাতিক

ইরানকে ধ্বংস নাকি সমঝোতা, সিদ্ধান্ত নভেম্বরে; জাতিসংঘে ট্রাম্পের একগুচ্ছ ঘোষণা

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে দেওয়া ভাষণে সারা বিশ্বে যুক্তরাষ্ট্রের সামরিক, অর্থনৈতিক ও প্রযুক্তিগত আধিপত্য পুনর...

২০২৬-০৯-২২ ২২:১৮

যে শর্তে ৭ দিনের মধ্যে হরমুজ প্রণালি খুলে দেবে ইরান

আন্তর্জাতিক

যে শর্তে ৭ দিনের মধ্যে হরমুজ প্রণালি খুলে দেবে ইরান

যুক্তরাষ্ট্র সামরিক চাপ কমানোর প্রাথমিক পদক্ষেপ নিলে সাত দিনের মধ্যে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার প্রস্তাব দিয়েছে ইর...

২০২৬-০৯-২২ ১৮:১৬

জাতিসংঘে ইরানের অবস্থান তুলে ধরতে নিউইয়র্কের পথে পেজেশকিয়ান

আন্তর্জাতিক

জাতিসংঘে ইরানের অবস্থান তুলে ধরতে নিউইয়র্কের পথে পেজেশকিয়ান

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে এবং আন্তর্জাতিক মঞ্চে ইরানের অবস্থান তুলে ধরতে মঙ্গলবার ভোরে নিউইয়র্কের উদ্দেশে...

২০২৬-০৯-২২ ১৩:১৯