বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

আন্তর্জাতিক

সৌদির ইস্ট-ওয়েস্ট পাইপলাইন চালুর আভাস, বিশ্ববাজারে তেলের দরপতন

সৌদির ইস্ট-ওয়েস্ট পাইপলাইন চালুর আভাস, বিশ্ববাজারে তেলের দরপতন

সৌদি আরব তাদের গুরুত্বপূর্ণ ইস্ট-ওয়েস্ট পাইপলাইন পুনরায় চালু এবং লোহিত সাগর উপকূল থেকে অপরিশোধিত তেল রপ্তানি শুরুর ইঙ্গিত দেওয়ায় বিশ্ববাজারে তেলের দাম কমে দুই সপ্তাহের সর্বনিম্নে নেমেছে। যুক্তরাজ্যের দ্য ফিন্যান্সিয়াল নিউজের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

মঙ্গলবার আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম প্রায় ৩ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯৭ দশমিক ৪৩ ডলারে নেমে আসে। সপ্তাহের ব্যবধানে এই বেঞ্চমার্কে তেলের দাম কমেছে ৪ শতাংশের বেশি। অন্যদিকে মার্কিন বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ১ দশমিক ১ শতাংশ কমে দাঁড়ায় ৯৪ দশমিক ৭৪ ডলারে।

ড্রোন হামলার শিকার হওয়ার পর গত দুই সপ্তাহ ধরে লোহিত সাগরের দিকে থাকা সৌদি আরবের তেল সরবরাহের এই গুরুত্বপূর্ণ পথটি বন্ধ ছিল। পরিস্থিতির বিষয়ে অবগত এক ব্যক্তি মঙ্গলবার নিশ্চিত করেছেন যে, চলতি সপ্তাহের শেষের দিকেই পাইপলাইনটি দিয়ে পুনরায় সরবরাহ শুরু হবে। তবে দেশটির জাতীয় তেল কোম্পানি সৌদি আরামকো এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।

এর পাশাপাশি জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে মধ্যপ্রাচ্য সংঘাত নিরসনে যুক্তরাষ্ট্র, চীন ও ইরানের মধ্যে কূটনৈতিক অগ্রগতির গুঞ্জনে ব্যবসায়ীরা বাজারে তেল বিক্রি বাড়িয়ে দিয়েছেন। ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চলতি সপ্তাহে ইরানের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসার বিষয়ে তার সম্ভাব্য আগ্রহের কথা জানিয়েছেন।

আরও

রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের রেকর্ড জয়, ৩৫৫ আসন

আন্তর্জাতিক

রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের রেকর্ড জয়, ৩৫৫ আসন

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার সদ্য সমাপ্ত নির্বাচনে রেকর্ড জয় পেয়েছে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নেতৃত্ব...

২০২৬-০৯-২২ ১১:৫১

আজ মামদানির সঙ্গে বৈঠকে বসছেন ট্রাম্প

আন্তর্জাতিক

আজ মামদানির সঙ্গে বৈঠকে বসছেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ সোমবার (২১ সেপ্টেম্বর) নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানির সঙ্গে বৈঠক করবে...

২০২৬-০৯-২১ ১৭:৩২

ইসলামাবাদ লং মার্চ ঘিরে পাকিস্তানে উত্তাপ: গ্রেপ্তার ইমরান খানের ৩ বোন

আন্তর্জাতিক

ইসলামাবাদ লং মার্চ ঘিরে পাকিস্তানে উত্তাপ: গ্রেপ্তার ইমরান খানের ৩ বোন

আগামী ২৭ সেপ্টেম্বর পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রস্তাবিত দেশব্যাপী বিক্ষোভ ও ইসলামাবাদমুখী লং মার্চের কর্মসূচি...

২০২৬-০৯-২১ ১৫:৩৮

ট্রাম্পের আমন্ত্রণে মার্কিন সফরে যাচ্ছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং

আন্তর্জাতিক

ট্রাম্পের আমন্ত্রণে মার্কিন সফরে যাচ্ছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণে রাষ্ট্রীয় সফরে যুক্তরাষ্ট্র যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। আগামী...

২০২৬-০৯-২১ ১৫:২৮

সিরিয়ায় গোলাবারুদের ডিপোতে সিরিজ বিস্ফোরণ, চার জন আহত

আন্তর্জাতিক

সিরিয়ায় গোলাবারুদের ডিপোতে সিরিজ বিস্ফোরণ, চার জন আহত

সিরিয়ার বৃহত্তম শহর আলেপ্পোতে দেশটির সামরিক বাহিনীর একটি গোলাবারুদের ডিপোতে পর পর কয়েকবার (সিরিজ) বিস্ফোরণ হয়েছে এবং এত...

২০২৬-০৯-২১ ১৩:০৩