শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে পৌঁছালেন জিনপিং, স্বাগত জানালেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রে পৌঁছালেন জিনপিং, স্বাগত জানালেন ট্রাম্প

নিজেদের প্রধান অর্থনৈতিক ও বাণিজ্যিক প্রতিদ্বন্দ্বী দেশ যুক্তরাষ্ট্রে গিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণে গত কাল ২৩ সেপ্টেম্বর বুধবার প্রেসিডেন্ট জিনপিং তার স্ত্রী ও চীনের ফার্স্টলেডি পেং লি ইউয়ানকে সঙ্গে নিয়ে পৌঁছেছেন তিনি।

 

স্থানীয় সময় বিকেলের দিকে ওয়াশিংটনের অ্যান্ড্রুজ বিমানঘাঁটিতে চীনের প্রেসিডেন্ট ও ফার্স্টলেডিকে বহনকারী উড়োজাহাজটি অবতরণ করার পর বিমানঘাঁটিতে তাদের উষ্ণ অভ্যর্থনা জানান প্রেসিডেন্ট ট্রাম্প এবং তার স্ত্রী ও মার্কিন ফার্স্টলেডি মেলানিয়া ট্রাম্প। মার্কিন শিশুরা  এ সময় শি জিনপিং ও পেং লি ইউয়ানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায়। দুই পাশে লাল গালিচার পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে তাদের গার্ড অব অনার দেওয়া হয়। চীন ও যুক্তরাষ্ট্রের জাতীয় সংগীত পরিবেশন করে সামরিক ব্যান্ড। সেই সঙ্গে ২১ বার তোপধ্বনি এবং যুদ্ধবিমান উড়িয়ে অভিবাদনও জানানো হয়।

প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ওয়াশিংটনে প্রেসিডেন্ট জিনপিং ও ফার্স্টলেডি পেং লি ইউয়ানকে স্বাগত জানাতে পেরে তিনি অত্যন্ত আনন্দিত। এটি সারা বিশ্বের দৃষ্টি আকর্ষণ করা একটি সফর।

প্রেসিডেন্ট জিনপিংকে একজন মহান নেতা উল্লেখ করে মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, যুক্তরাষ্ট্রের মাটিতে তার পদার্পণের মুহূর্তটিও মহান। প্রেসিডেন্ট ট্রাম্প প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বিভিন্ন ইস্যুতে ফলপ্রসূ মতবিনিময় এবং দুই দেশের সম্পর্কের উন্নয়ন এগিয়ে নেওয়ার প্রত্যাশা করেন।

আরও

যুক্তরাষ্ট্রকে ৫ দিনের আলটিমেটাম দিল ইরান

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রকে ৫ দিনের আলটিমেটাম দিল ইরান

হরমুজ প্রণালি আবার খুলে দিতে যুক্তরাষ্ট্রকে ইরানের শর্ত মেনে নেওয়ার জন্য পাঁচ দিনের সময়সীমা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন দে...

২০২৬-০৯-২৪ ১৯:১৯

যুদ্ধ ভারত মহাসাগর পর্যন্ত ছড়ানোর হুঁশিয়ারি ইরানের

আন্তর্জাতিক

যুদ্ধ ভারত মহাসাগর পর্যন্ত ছড়ানোর হুঁশিয়ারি ইরানের

যুক্তরাষ্ট্র আবার হামলা চালালে মধ্যপ্রাচ্যের যুদ্ধ ভারত মহাসাগর পর্যন্ত ছড়িয়ে পড়তে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্...

২০২৬-০৯-২৪ ১৬:০৩

জাতিসংঘে দেওয়া ভাষণে কয়টা মিথ্যা বললেন ট্রাম্প

আন্তর্জাতিক

জাতিসংঘে দেওয়া ভাষণে কয়টা মিথ্যা বললেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জাতিসংঘ সদর দপ্তর। সংস্থাটির সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন বসেছে। প্রথম দিন গতকাল মঙ্গলবার (২২ স...

২০২৬-০৯-২৩ ১৮:৩৩

জাতিসংঘে গ্রিনল্যান্ড-ডেনমার্কের সঙ্গে ট্রাম্পের চুক্তি সই

আন্তর্জাতিক

জাতিসংঘে গ্রিনল্যান্ড-ডেনমার্কের সঙ্গে ট্রাম্পের চুক্তি সই

ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের নেতাদের সঙ্গে একটি নিরাপত্তা চুক্তিতে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার...

২০২৬-০৯-২২ ২৩:৪৩

সৌদির ইস্ট-ওয়েস্ট পাইপলাইন চালুর আভাস, বিশ্ববাজারে তেলের দরপতন

আন্তর্জাতিক

সৌদির ইস্ট-ওয়েস্ট পাইপলাইন চালুর আভাস, বিশ্ববাজারে তেলের দরপতন

সৌদি আরব তাদের গুরুত্বপূর্ণ ইস্ট-ওয়েস্ট পাইপলাইন পুনরায় চালু এবং লোহিত সাগর উপকূল থেকে অপরিশোধিত তেল রপ্তানি শুরুর ইঙ্...

২০২৬-০৯-২২ ২২:৩৮