শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

আন্তর্জাতিক

চীনের প্রেসিডেন্টকে কী খাওয়ালেন ট্রাম্প, নৈশভোজে কারা ছিলেন

চীনের প্রেসিডেন্টকে কী খাওয়ালেন ট্রাম্প, নৈশভোজে কারা ছিলেন

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের জন্য জাঁকজমকপূর্ণ রাষ্ট্রীয় নৈশভোজের আয়োজন করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের সময় গতকাল বৃহস্পতিবার হোয়াইট হাউসে এ আয়োজন করা হয়।

কে ছিলেন না এই নৈশভোজে। প্রযুক্তিজগতের বাঘা বাঘা ব্যক্তিত্ব যোগ দেন এই ভোজে। ছিলেন টেসলার ইলন মাস্ক, অ্যাপলের টিম কুক, এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা জেনসেন হুয়াং, চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা স্যাম অল্টম্যান। বোঝাই যায়, সির সফরে বাণিজ্য ও কৃত্রিম বুদ্ধিমত্তার বিষয়টি গুরুত্বপূর্ণ ছিল।

ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প যখন শি জিনপিং ও তার স্ত্রী পেং লিউয়ানকে নৈশভোজে স্বাগত জানাচ্ছিলেন, তখন হোয়াইট হাউসের বাইরে বিক্ষোভ করেন অনেকে। ঘটনাস্থল থেকে এএফপির সংবাদকর্মীরা জানান বিক্ষোভকারীরা এ সময় নানা স্লোগান দেন। তারা ‘শি জিনপিং, আপনাকে স্বাগত নয়’, ‘হংকংকে মুক্ত করো’ স্লোগান দেন।

এর আগে দিনের শুরুতে ট্রাম্প বলেন, সিয়ের সঙ্গে তার আলোচনায় বড় ধরনের অগ্রগতি হয়েছে। নৈশভোজে সামরিক কুচকাওয়াজ, আকাশে যুদ্ধবিমানের মহড়া চলে। হোয়াইট হাউসে নির্মিত নতুন হেলিপ্যাড দেখানো হয় সিকে। 

কী ছিল নৈশভোজে

ট্রাম্প শিকে যুক্তরাষ্ট্রের জাতীয় প্রতীক ইগলের আদলে তৈরি বিশেষ একটি মূর্তি উপহার দেন। নৈশভোজে অতিথিদের পরিবেশন করা হয় হলুদ স্কোয়াশের ভেলুতে, সামুদ্রিক মাছের বিশেষ পদ, ভ্যানিলা তিলের আবরণে তৈরি সি-বাস এবং ভ্যানিলা ক্রিম দিয়ে বানানো মিষ্টান্ন, হোয়াইট হাউসের মধু দিয়ে বানানো আইসক্রিম। 

৮০ বছর বয়সি মার্কিন প্রেসিডেন্ট নৈশভোজের পর অতিথিদের তার নতুন ৪০ কোটি ডলারের বলরুম নির্মাণের স্থান ঘুরে দেখার আমন্ত্রণ জানান। তিনি বলেন, ‘আপনাদের সম্মানে, আপনারাই হবেন প্রথম, যারা সেখানে পা রাখবেন।’

পরে ট্রাম্প শিকে হোয়াইট হাউসে নির্মিত নতুন হেলিপ্যাডটি দেখাতে নিয়ে যান। এরপর তাকে নিজের মেরিন ওয়ান হেলিকপ্টারেও চড়ান।

ট্রাম্প বলেন, ‘আমাদের খুব ভালো বৈঠক হয়েছে।’ 

যুক্তরাষ্ট্রের সময় আজ শুক্রবার শি’র সফর শেষ হবে। তার আগে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল আর্কাইভস পরিদর্শন করবেন শি।

সূত্র: এএফপি 

আরও

শির সম্মানে ট্রাম্পের নৈশভোজে যা যা ছিল

আন্তর্জাতিক

শির সম্মানে ট্রাম্পের নৈশভোজে যা যা ছিল

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও ফার্স্ট লেডি পেং লিয়ুয়ানের সম্মানে হোয়াইট হাউসের ইস্ট রুমে রাষ্ট্রীয় নৈশভোজের আয়োজন করেছেন...

২০২৬-০৯-২৫ ১৫:৪৫

জাতিসংঘে মামদানিকে কড়া আক্রমণ নেতানিয়াহুর

আন্তর্জাতিক

জাতিসংঘে মামদানিকে কড়া আক্রমণ নেতানিয়াহুর

জাতিসংঘের সাধারণ পরিষদে দেওয়া ভাষণে নিউইয়র্কের মেয়র জোহরান মামদানির তীব্র সমালোচনা করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়াম...

২০২৬-০৯-২৫ ১৪:৫৫

যুক্তরাষ্ট্রকে ৫ দিনের আলটিমেটাম দিল ইরান

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রকে ৫ দিনের আলটিমেটাম দিল ইরান

হরমুজ প্রণালি আবার খুলে দিতে যুক্তরাষ্ট্রকে ইরানের শর্ত মেনে নেওয়ার জন্য পাঁচ দিনের সময়সীমা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন দে...

২০২৬-০৯-২৪ ১৯:১৯