রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

আন্তর্জাতিক

কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ ৪ জন নিহত

কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ ৪ জন নিহত

কানাডার বৃহত্তম রাজ্য কুইবেকে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ ৪ জন নিহত হয়েছেন। গত কাল শনিবার রাজধানী মন্ট্রিল থেকে রওনা হওয়ার পর স্থানীয় সময় দুপুর ২টা ৩০ মিনিটের দিকে সাঁতে-ব্রিজিদ-দিবেরভিল শহরে বিধ্বস্ত হয় হেলিকপ্টারটি।

 

সাঁতে-ব্রিজিদ-দিবেরভিল পুলিশের সার্জেন্ট আন্দ্রিয়ে-অ্যানি বিলোদিও বিবিসিকে বলেন, “হেলিকপ্টারটিতে চালকসহ মোট ৪ জন ছিলেন। সবাই নিহত হয়েছেন। হেলিকপ্টারটি ব্যক্তি মালিকানাধীন ছিল এবং নিহতদের নাম-পরিচয় এখনও উদ্ধার করা যায়নি।”

আন্দ্রিয়ে আরও জানান, শনিবার দু’পুর ২টার পরে দিকে হেলিকপ্টারটি থেকে সাঁতে-ব্রিজিদ-দিবেরভিল পুলিশের কাছে একটি জরুরি ফোনকল এসেছিল। সেই ফোনকলে এক প্রত্যক্ষদর্শী ব্যক্তি বলেছিলেন, শহরের র‌্যাং দে ইকোসাইস এলাকায় হাইওয়ের কাছে একটি হেলিকপ্টার বিপদের মুখে পড়েছে এবং সম্ভবত সেটিতে আগুন ধরে গিয়েছে।

“সেই ফোনকল পেয়েই দুর্ঘটনাস্থলে আসে পুলিশ; কিন্তু ততক্ষণে হেলিকপ্টারটি ধ্বংস হয়ে গেছে”, বিবিসিকে বলেন আন্দ্রিয়ে।

 

এ ঘটনার তদন্তে সাঁতে-ব্রিজিদ-দিবেরভিল পুলিশ ইতোমধ্যে একটি কমিটি গঠন করেছে বলেও জানিয়েছেন আন্দ্রিয়ে।

আরও

টানা বৃষ্টিতে পানির নিচে ব্যাংকক, বন্যা ঘোষণা ৫০ জেলায়

আন্তর্জাতিক

টানা বৃষ্টিতে পানির নিচে ব্যাংকক, বন্যা ঘোষণা ৫০ জেলায়

টানা প্রায় ৪৮ ঘণ্টার ভারী বৃষ্টিতে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বন্যা পরিস্থিতি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এতে নগরীর খালগুল...

২০২৬-০৯-২৬ ১৫:১৫

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও এগিয়ে নিতে চায় সৌদি

আন্তর্জাতিক

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও এগিয়ে নিতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন আব্দুল্লাহ আল সৌদের সঙ্গে বৈঠক করেছেন প্রধ...

২০২৬-০৯-২৬ ১০:০৬

ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করল ইসরায়েলঘেঁষা কলম্বিয়ার নতুন সরকার

আন্তর্জাতিক

ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করল ইসরায়েলঘেঁষা কলম্বিয়ার নতুন সরকার

ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে ইসরায়েলঘেঁষা কলম্বিয়ার নতুন প্রেসিডেন্ট আবেলার্দো দে লা এসপ্রিয়েলার সরকার। তবে...

২০২৬-০৯-২৫ ২৩:২৭

যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে দেওয়া ইরানের ৭ দিনের রোডম্যাপে কী আছে

আন্তর্জাতিক

যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে দেওয়া ইরানের ৭ দিনের রোডম্যাপে কী আছে

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে ছড়াতে থাকা যুদ্ধের আগুন প্রায় সাত মাসে গড়িয়েছে। যুদ্ধক্ষেত্রের উত্তাপ যখন দিন দিন বাড়ছে, ঠিক...

২০২৬-০৯-২৫ ২২:৫৯