মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

আন্তর্জাতিক

যুদ্ধবিরতিকে যুক্তরাষ্ট্রের ‘ভয়াবহ পরাজয়’ বললো রাশিয়া

যুদ্ধবিরতিকে যুক্তরাষ্ট্রের ‘ভয়াবহ পরাজয়’ বললো রাশিয়া

ইরান ও ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের দুই সপ্তাহের যুদ্ধবিরতি চুক্তিকে ওয়াশিংটনের একপাক্ষিক ও আগ্রাসী নীতির ‘ভয়াবহ পরাজয়’ হিসেবে আখ্যায়িত করেছে রাশিয়া। বুধবার ভোরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বেঁধে দেওয়া সময়সীমা শেষ হওয়ার পরপরই এই চুক্তির কথা ঘোষণা করা হয়।

এর আগে ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছিলেন যে, ওয়াশিংটন সময় মঙ্গলবার রাত ৮টার (বাংলাদেশ সময় বুধবার ভোর ৬টা) মধ্যে পারস্য উপসাগরের কৌশলগত জলপথ হরমুজ প্রণালি খুলে না দিলে ইরানের পুরো সভ্যতা ধ্বংস করে দেওয়া হবে। সেই চরম উত্তেজনার মধ্যেই শেষ পর্যন্ত দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হয় পক্ষগুলো।

বুধবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে আক্রমণাত্মক কথাবার্তা লিখে যে কথিত জয়ের স্বপ্ন দেখা হচ্ছিল, সেই অবস্থানের শোচনীয় পরাজয় ঘটেছে। এই ধরনের একতরফা, আগ্রাসী এবং উসকানিমূলক আক্রমণের নীতি ধোপে টেকেনি।

তেহরানের দীর্ঘদিনের মিত্র মস্কো শুরু থেকেই এই সংঘাতের কূটনৈতিক সমাধানের আহ্বান জানিয়ে আসছিল। জাখারোভা বলেন, এই সংকটের কোনও সামরিক সমাধান নেই। আমরা শুরু থেকেই এই আগ্রাসন বন্ধের দাবি জানিয়ে আসছি।

আরও

জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ নিয়ে এরদোয়ানের কড়া বার্তা

আন্তর্জাতিক

জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ নিয়ে এরদোয়ানের কড়া বার্তা

জাতিসংঘের সাধারণ পরিষদে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাষণের পর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন তুরস্কের প্র...

২০২৬-০৯-২৬ ২১:০২

জাতিসংঘের মঞ্চে নেতানিয়াহু: কূটনীতি নাকি অভ্যন্তরীণ রাজনীতির বার্তা?

আন্তর্জাতিক

জাতিসংঘের মঞ্চে নেতানিয়াহু: কূটনীতি নাকি অভ্যন্তরীণ রাজনীতির বার্তা?

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে জাতিসংঘের সম্পর্ক দীর্ঘদিন ধরেই টানাপোড়েনপূর্ণ। জাতিসংঘকে তিনি অতীতে...

২০২৬-০৯-২৬ ১৮:২২

এথেন্সে ভবনে বিস্ফোরণ, নিহত ২; নিখোঁজ ৪

আন্তর্জাতিক

এথেন্সে ভবনে বিস্ফোরণ, নিহত ২; নিখোঁজ ৪

গ্রিসের রাজধানী এথেন্সের ঐতিহাসিক প্লাকা এলাকায় অ্যাক্রোপলিসের কাছে একটি তিনতলা ভবনে ভয়াবহ বিস্ফোরণে অন্তত দুজন নিহত হয়ে...

২০২৬-০৯-২৬ ১৭:৫৯

সৌদির দিকে হুতিদের ছোড়া ক্ষেপণাস্ত্র-ড্রোন প্রতিহতের দাবি

আন্তর্জাতিক

সৌদির দিকে হুতিদের ছোড়া ক্ষেপণাস্ত্র-ড্রোন প্রতিহতের দাবি

ইয়েমেনের ইরান-সমর্থিত হুতিদের ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও দুটি ড্রোন প্রতিহত করার দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন জ...

২০২৬-০৯-২৬ ১৭:৪৭

টানা বৃষ্টিতে পানির নিচে ব্যাংকক, বন্যা ঘোষণা ৫০ জেলায়

আন্তর্জাতিক

টানা বৃষ্টিতে পানির নিচে ব্যাংকক, বন্যা ঘোষণা ৫০ জেলায়

টানা প্রায় ৪৮ ঘণ্টার ভারী বৃষ্টিতে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বন্যা পরিস্থিতি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এতে নগরীর খালগুল...

২০২৬-০৯-২৬ ১৫:১৫