যেকোনও চুক্তি যুক্তরাষ্ট্রের আচরণ পরিবর্তনের ওপর নির্ভরশীল: ইরান
আন্তর্জাতিক ডেস্ক
|
২০২৬-০৫-০৩ ১৯:৩২
সিইও: সাজ্জাদ হোসেন চিশতী
বাংলাদেশ অফিস: ইউরোপা টাওয়ার, ফ্ল্যাট ৩/বি, ৩৮৩/১/এফ বিটিভি সংলগ্ন, পূর্ব রামপুরা, ঢাকা-১২১৯।
যুক্তরাজ্য অফিস: লেক্স হাউস, ১-৭ হেইনল্ট স্ট্রিট, ইলফোর্ড আইজি১ ৪ইএল, যুক্তরাজ্য।
ফোন : +৪৪ ৭৪৯৫ ৯২২৫৮২
© ২০২৬ | চ্যানেল ১৮ কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত | Powered by: channel18 IT
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার আলোচনায় যেকোনও ধরনের অগ্রগতি ওয়াশিংটনের আচরণ পরিবর্তনের ওপর নির্ভর করছে। রবিবার ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনাকে (আইআরএনএ) দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেছেন পাকিস্তানে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত রেজা আমিরি মোকাদ্দেম।
রাষ্ট্রদূত আমিরি মোকাদ্দেম বলেন, ইরান এখনও কূটনীতির পথে চলার ব্যাপারে দৃঢ়প্রতিজ্ঞ। সবকিছুই এখন আমেরিকানদের ওপর নির্ভর করছে।
তিনি বলেন, তারা যদি আলোচনায় কোনও অগ্রগতি চায়, তবে অবশ্যই তাদের আচরণ পরিবর্তন করতে হবে।
ইরানের রাষ্ট্রদূতের দাবি, বিশ্ববাসী ইরানের যৌক্তিক ও স্পষ্ট দৃষ্টিভঙ্গি দেখতে পাচ্ছে। আর ওয়াশিংটন প্রদর্শন করছে অস্থির আচরণ।
তিনি আরও জানান যে, এই আলোচনায় মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের ভূমিকা এখনও বহাল রয়েছে এবং গত কয়েক দিনে মধ্যস্থতাকারীদের মাধ্যমে তেহরানের নতুন আলোচনার পরিকল্পনা মার্কিন আলোচকদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে।
ইসলামাবাদে ইরনাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, মধ্যস্থতাকারী পক্ষ পরিবর্তনের ব্যাপারে ইরান কোনও নেয়নি।