মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

ভোলায় প্রায় সাড়ে ২৬ কোটি টাকার রবি শস্যের ক্ষতি, দিশেহারা কৃষক

ভোলায় প্রায় সাড়ে ২৬ কোটি টাকার রবি শস্যের ক্ষতি, দিশেহারা কৃষক

ভোলায় অতিবৃষ্টিতে রবি শস্য ফসল ঘরে তোলার ঠিক আগ মুহুর্তে ক্ষেতে পানি জমে ভোলা জেলার ২৩ হাজার ৩৭৩ জন কৃষকের ক্ষেতেই নষ্ট হয়ে গিয়েছে তাদের উৎপাদিত তিনভাগের দুইভাগ ফসল। এতে দিশেহারা হয়ে পড়েছেন উপকূলীয় ভোলা জেলার হতদরিদ্র ক্ষতিগ্রস্ত কৃষকরা।

ভোলা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে,অতিবৃষ্টিতে ভোলায় কৃষকদের ১ হাজার ৪২৮ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে ২৬৫ হেক্টরের সয়াবিন,৬৯৫ হেক্টরের চিনাবাদাম,১৫০ হেক্টরের মুগডাল,৩৫ হেক্টরের ফেলন ডাল,৬৮ হেক্টর শাকসবজি ও ১০০ হেক্টরে কাচামরিচ। এবং ক্ষয়ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ২৬ কোটি ৪৩ লাখ টাকা, এবং শস্যের ক্ষতি হয়েছে ৩ হাজার ৯৬৭ মেট্রিক টন।

সরেজমিনে ভোলা সদর উপজেলার চরসামাইয়া,আলীনগর ও বাপ্তা ইউনিয়নের বিভিন্ন রবি শস্যের মাঠে গিয়ে দেখা যায়, চলতি মে মাসে রবি শস্যের মাঠগুলো শুকনো থাকার কথা থাকলেও হঠাৎ প্রাকৃতিক দুর্যোগের কবলে প্রতিটি মাঠের সয়াবিন,চিনাবাদাম,ফেলন,মুগডালসহ অন্যান্য ফসল জলাবদ্ধতায় ডুবে আছে। এবং প্রতিটি ক্ষেতের অধিকাংশ শস্য এবং গাছ পানিতে ডুবে পঁচে রয়েছে,অবশিষ্ট ফসলটুকু কেউ কেউ কেটে ঘরে তোলার চেষ্টা করছেন,আবার কেউ কেউ রাগে-ক্ষোভে ক্ষেতের অবশিষ্ট ফসল তুলতেও চাচ্ছেন না।

কৃষক জালাল মিয়া জানান,মূলত বীজ বপন থেকে শুরু করে ফসল কাটা পর্যন্ত রবি শস্যের জন্য পরিবেশ হচ্ছে শুকনো ক্ষেত। অর্থাৎ ক্ষেতে জলাবদ্ধতা মানেই কৃষকদের ভাগ্যডুবি। 

কৃষক দুলাল পাটোয়ারী দু:খ প্রকাশ করে বলেন,ধারদেনা করে ৬ গন্ডা জমিতে (৮৪ শতাংশ) সয়াবিনের আবাদ করেছিলাম। অন্যান্য বছরের তুলনায় এবার ভালো ফলন হয়েছিল,কিন্তু অতিবৃষ্টির কারনে মুহুর্তেই সব শেষ হয়ে গেল। আশা ছিল মে মাসের মাঝামাঝিতে ফসল ঘরে তুলবো, অতিবৃষ্টিতে আমার ৬ গন্ডা জমির সয়াবিনের মধ্যে ৪ গন্ডার সয়াবিন ক্ষেতেই পুরোপুরি পঁচে গেছে। বাকি দুই গন্ডাতেও কিছুটা ক্ষতি হয়েছে। 

আমার প্রায় ১ লাখ টাকার সয়াবিন ক্ষেতেই পঁচে গেছে। অবশিষ্ট ফসল কর্তন করলে শ্রমিকের খরচ ও উঠবে না,তাই ক্ষেতেই ফেলে রেখেছি।

কৃষক মো.মাকসুদ বলেন,সয়াবিনের গাছ যখন বড় হয়ে ফলন ধরতে শুরু করলো তখন ব্যাপক খুশি হয়েছি। ১৬ গন্ডার সয়াবিনের মধ্যে প্রায় ১০ গন্ডার সয়াবিন পুরোপুরি পঁচে গেছে। ক্ষেতে প্রায় ১ ফুটের মতো পানি জমে আছে। সয়াবিন গাছ মূলত প্রাপ্তবয়স্ক হওয়ার পর গাছের গোড়াতেই সবচেয়ে বেশি ফলন হয়,উপরের দিকে একেবারে কম হয়। পানির কারণে গাছের গোঁড়ায় থাকা সব সয়াবিনের থোঁকা পঁচে গেছে।

কৃষক মো: শাজাহান বলেন, আমার ক্ষেতের অবশিষ্ট ফসল কর্তন করতে গিয়েও বিপদে পড়েছি। একজন শ্রমিকের সবমিলিয়ে দৈনিক বেতন ৮০০-১ হাজার টাকা,অথচ একজন শ্রমিক তার বেতনের সমান সয়াবিন ও কর্তন করতে পারছেন না,ক্ষেতে সয়াবিন নেই,কী করবো। দেনা শোধ করবো কিভাবে।

ভোলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক (চলতি দায়িত্ব) ড.শামীম আহমেদ বলেন,অতিবৃষ্টিতে ক্ষেতে পানি জমে যাওয়ার কারনে কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছেন। ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরি করা হয়েছে,এবং ক্ষয়ক্ষতির বিষয়টি উর্ধ্বতন কতৃপক্ষকে জানানো হয়েছে। 

এছাড়া ক্ষতিগ্রস্ত কৃষকদের সরকারিভাবে সহযোগিতা প্রদানের জন্য কাজ করছেন।

আরও

রাঙ্গুনিয়ায় জিয়াউর রহমানের প্রথম সমাধিতে মুক্তিযুদ্ধমন্ত্রী ও প্রতিমন্ত্রীর শ্রদ্ধা

সারা দেশ

রাঙ্গুনিয়ায় জিয়াউর রহমানের প্রথম সমাধিতে মুক্তিযুদ্ধমন্ত্রী ও প্রতিমন্ত্রীর শ্রদ্ধা

চট্টগ্রামের রাঙ্গুনিয়ার জিয়া নগরের (পোমরা) শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রথম সমাধির স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শ...

২০২৬-১০-১৩ ১৩:৫৯

চুরির অপবাদে মৃত্যু, ২৪ ঘণ্টায় প্রধান আসামি গ্রেফতার

সারা দেশ

চুরির অপবাদে মৃত্যু, ২৪ ঘণ্টায় প্রধান আসামি গ্রেফতার

ঝালাই মেশিন চুরির অপবাদ, ২০ হাজার টাকা জরিমানার দাবি, এরপর মারধর ও নির্যাতন—শেষ পর্যন্ত প্রাণ হারালেন ইটভাটার শ্রমিক রিপ...

২০২৬-১০-১২ ১৯:৩০

ফেনী সীমান্তে চোরাচালান বিরোধী অভিযানে জব্দকৃত বিপুল সংখ্যক গরু প্রকাশ্য নিলামে বিক্রি

সারা দেশ

ফেনী সীমান্তে চোরাচালান বিরোধী অভিযানে জব্দকৃত বিপুল সংখ্যক গরু প্রকাশ্য নিলামে বিক্রি

ফেনী জেলার বিভিন্ন সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কর্তৃক চোরাচালান বিরোধী অভিযানে উদ্ধার ও জব্দ করা বিপুল...

২০২৬-১০-১২ ১৯:২৯

ভিডব্লিউবি কার্ডে টাকা নেওয়া সচিবকে কারণ দর্শানোর নোটিশ

সারা দেশ

ভিডব্লিউবি কার্ডে টাকা নেওয়া সচিবকে কারণ দর্শানোর নোটিশ

বরগুনার তালতলী উপজেলার ছোটবগী ইউনিয়নে ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডব্লিউবি) কর্মসূচির কার্ড বিতরণে উপকারভোগীদের কাছ থেকে...

২০২৬-১০-১২ ১৯:২৯

পঞ্চগড়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমে অবহিত করন সভা

সারা দেশ

পঞ্চগড়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমে অবহিত করন সভা

নারীর ক্ষমতায়ন, অধিকার, মর্যাদা ও অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত করার লক্ষ্যে দেশব্যাপী ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি বাস্তবায়ন...

২০২৬-১০-১২ ১৯:২৮

বগুড়ায় ‘সুইট গ্রুপের’ কথিত প্রধানসহ গ্রেপ্তার ২

সারা দেশ

বগুড়ায় ‘সুইট গ্রুপের’ কথিত প্রধানসহ গ্রেপ্তার ২

হাতে ৬ দশমিক ৭ ইঞ্চি দৈর্ঘ্যের বার্মিজ চাকু। সেই চাকু হাতে নিয়ে ধারণ করা ভিডিওর সঙ্গে ইন্টারনেট থেকে সংগ্রহ করা পিস্তলের...

২০২৬-১০-১২ ১৮:১৪