সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

ভোলায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু

ভোলায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু

ভোলার উকিল পাড়ার একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার মিতু (২১) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। ঘটনার পরপরই আত্নগোপনে স্বামীসহ শ্বশুর বাড়ির লোকজন। তবে তার পরিবারের দাবি এটি হত্যাকাণ্ড।

বৃহস্পতিবার (৩ জুন) দুপুর পৌনে একটার দিকে ভোলা শহরের উকিলপাড়ায় ৫ম তালা ভবনের ৫ম তলায় একটি ফ্লাট থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। 

সুমাইয়া আক্তার ভোলার দৌলতখান উপজেলার দক্ষিণ জয়নগর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো.বশির ও আয়েশা খাতুন দম্পতি বড় মেয়ে। এছাড়া সুমাইয়ার ওয়াকিয়া নামে ৩ বছরের একটি কন্যা সন্তান রয়েছে।

সুমাইয়ার পরিবার জানায়,প্রায় ৫ বছর আগে পারিবারিকভাবে পাশ্ববর্তী সৃষ্টিতলা এলাকার বাসিন্দা সামসুদ্দিন ও কোহিনুর বেগমের ছেলে কাঁচের ব্যবসায়ী সোহাগের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন সুমাইয়া। এটি তাদের উভয়েরই দ্বিতীয় বিয়ে। বিয়ের পর থেকে স্বামী সোহাগ তার মা কোহিনূর, বোন লিজা ও স্ত্রীকে নিয়ে উকিলপাড়ায় ভাড়া বাসা থাকতেন। বিয়ের পর থেকে নানা কারণে প্রতিনিয়ত শারীরিক ও মানসিকভাবে সুমাইয়াকে নির্যাতন করতেন স্বামী ও শ্বশুর বাড়ির লোকজন। বিষয়টি নিয়ে বেশ কয়েকবার ভোলা সদর মডেল থানা পুলিশকে জানানো হয় এবং উভয় পরিবারের মধ্যে সমোঝোতা হয়,এছাড়া ফের তারা সংসার করেন। সর্বশেষ বুধবার দিনগত রাতে সুমাইয়া তার বোন মিমের মোবাইল ফোনে ভয়েস রেকর্ড পাঠিয়ে জানান যে- স্বামী সোহাগ তাকে ফের মারধরসহ অমানবিক নির্যাতন চালিয়েছেন। 

বৃহস্পতিবার সকালে স্বামী সোহাগ তার শ্বশুর বাড়িতে ফোন দিয়ে তাদেরকে দ্রুত আসতে বললে তারা এসে দেখেন ঘরের দরজা খোলা এবং সোহাগসহ ঘরে থাকা তার পরিবারের অন্যান্য লোকজন তারা বাসা থেকে পালিয়ে যান। এবং ঘরের শয়নকক্ষের খাটের উপর সুমাইয়ার মরদেহ পরে আছে। পরে খবর পেয়ে ভোলা সদর মডেল থানা পুলিশ গিয়ে মরদেহের সুরতাহাল সম্পন্ন করে মরদেহের ময়নাতদন্তের জন্য ভোলার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

এটি পরিকল্পিত হত্যাকাণ্ড দাবি করে সুমাইয়ার বাবা অভিযোগ করে বলেন,মেয়ের সুখের জন্য বিয়ের পর জামাতা সোহাগকে ব্যবসার জন্য অন্তত ২০-৩০ লাখ টাকা দিয়েও মেয়ের সুখ দেখিনি,প্রায়ই নির্যাতন করতো। গতরাতে সুমাইয়াকে ঘরের মধ্যে স্বামী সোহাগ,শ্বাশুড়ি ও ননদ তার উপর শারীরিক নির্যাতন চালিয়ে মৃত্যু নিশ্চিতের পর পালিয়ে গিয়েছে। সোহাগ এবং তার পরিবারের লোকজন মিলে তার প্রথম স্ত্রীকেও একই ভাবে মেরেছে,পরে জানতে পেরেছি। এছাড়া তারা সুমাইয়া হত্যার সুষ্ঠু বিচারের দাবিও জানান।

এবিষয়ে ভোলা সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) মো.জিয়াউদ্দিন জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে সুমাইয়ার মরদেহের সুরতাহাল রিপোর্ট সম্পন্ন করে মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠিয়েছি। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারন জানা যাবে। এঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে এখনও থানায় মামলা করেনি তবে মামলা হলে এ ঘটনায়  জরিতদের তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও

সোনারগাঁয়ে নিষিদ্ধ কসমেটিকস বিক্রি, দুই মামলায় ২৫ হাজার টাকা জরিমানা

সারা দেশ

সোনারগাঁয়ে নিষিদ্ধ কসমেটিকস বিক্রি, দুই মামলায় ২৫ হাজার টাকা জরিমানা

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুরে অননুমোদিত ও নিষিদ্ধ প্রসাধনী বিক্রি এবং পণ্যের মোড়কে আমদানিকারকের নাম-ঠিকানাসহ প্রয়োজন...

২০২৬-১০-১১ ১৯:১৪

আমি চাই দেশে ২শত টিরও বেশি বিমান থাকবে- বিমানমন্ত্রী মিল্লাত

সারা দেশ

আমি চাই দেশে ২শত টিরও বেশি বিমান থাকবে- বিমানমন্ত্রী মিল্লাত

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের মতো এত দেশপ্রে...

২০২৬-১০-১১ ১৯:১৩

সিরাজদিখানে আড়াই লাখ টাকার চায়না দুয়ারী জাল বিনষ্ট

সারা দেশ

সিরাজদিখানে আড়াই লাখ টাকার চায়না দুয়ারী জাল বিনষ্ট

মুন্সীগঞ্জের সিরাজদিখানে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় অভিযান চালিয়ে প্রায় আড়াই লাখ টাকা মূল্যের ৪০টি চায়না দুয়ারী জাল ও একট...

২০২৬-১০-১১ ১৯:১১

সোনারগাঁয়ে পরিবেশ রক্ষায় যুব সংস্থার ব্যতিক্রমী উদ্যোগ

সারা দেশ

সোনারগাঁয়ে পরিবেশ রক্ষায় যুব সংস্থার ব্যতিক্রমী উদ্যোগ

পরিবেশ দূষণ কমাতে পরিত্যক্ত প্লাস্টিক ও অন্যান্য বর্জ্যের বিনিময়ে পরিবেশবান্ধব গাছ উপহার দিয়ে ব্যতিক্রমী সচেতনতামূলক কর্...

২০২৬-১০-১১ ১৯:০৮

জামায়াত ইসলামী এবং আওয়ামী লীগ ৯৬ বন্ধু তাদের ভালোবাসা দেখেছি- রাশেদ খান

সারা দেশ

জামায়াত ইসলামী এবং আওয়ামী লীগ ৯৬ বন্ধু তাদের ভালোবাসা দেখেছি- রাশেদ খান

বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী রাশেদ খান বলেছেন, পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ দিল্লিতে বসে আ...

২০২৬-১০-১১ ১৯:০৭