সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

ভোলার অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ড্রেজার ও বাল্কহেড জব্দ

ভোলার অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ড্রেজার ও বাল্কহেড জব্দ

ভোলা সদর উপজেলার তেঁতুলিয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করার সময় একটি ড্রেজার ও বালু পরিবহন করা তিনটি বাল্কহেড জব্দ করা হয়েছে।

সোমবার (১৮মে) সকাল ১০টার দিকে সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুজ্জামানের নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের অভিযানে উপজেলার ভেলুমিয়া ইউনিয়নের চর পাতাবুনিয়া এলাকার তেঁতুলিয়া নদী থেকে এগুলো জব্দ করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘ দিন ধরে একটি অসাদু চক্র ভোলা তেঁতুলিয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে। ফলে ওই এলাকায় তীব্র ভাঙনে মানুষের ঘরবাড়ি ও ফসলী জমি হুমকির মুখে পড়েছে। 

বিভিন্ন সময়ে প্রশাসনের পক্ষ থেকে অভিযান চালানো হলেও প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে চক্রটি রাতের আঁধারে বালু উত্তোলন করে যাচ্ছে। বালু উত্তোলন বন্ধে সোমবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরিফুজ্জানের নেতৃত্বে একটি অভিযান চালানো হয়। 

অভিযানে চর পাতাবুনিয়া এলাকা থেকে একটি ড্রেজার ও একটি বালুভর্তি বাল্কহেড এবং চতলার খাল এলাকা থেকে আরো দুইটি বালুভর্তি বাল্কহেড জব্দ করা হয়। তবে অভিযানের খবর পেয়ে ড্রেজার ও বাল্কহেডের চালক এবং শ্রমিকরা পলিয়ে যাওয়ায় তাদের আটক কর সম্ভব হয়নি।

সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুজ্জামান জানান, তেঁতুলিয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে সকালের দিকে চর পাতাবুনিয়া এলাকায় অভিযান চালানো হয়। 

এ সময় অভিযানকারী টিমকে দেখে বালু উত্তোলনকারীরা ড্রেজার ও বাল্কহেড রেখে পালিয়ে যায়। পরে সেখান থেকে একটি ড্রেজার ও তিনটি বাল্কহেড জব্দ করা হয়। এ ঘটনায় নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে। 

আসামীদেরকে ঘটনাস্থলে না পাওয়ায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা সম্ভব হয়নি।  তবে বালু উত্তোলন বন্ধে ভবিষ্যতে আরো কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে জানান। 

আরও

সোনারগাঁয়ে নিষিদ্ধ কসমেটিকস বিক্রি, দুই মামলায় ২৫ হাজার টাকা জরিমানা

সারা দেশ

সোনারগাঁয়ে নিষিদ্ধ কসমেটিকস বিক্রি, দুই মামলায় ২৫ হাজার টাকা জরিমানা

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুরে অননুমোদিত ও নিষিদ্ধ প্রসাধনী বিক্রি এবং পণ্যের মোড়কে আমদানিকারকের নাম-ঠিকানাসহ প্রয়োজন...

২০২৬-১০-১১ ১৯:১৪

আমি চাই দেশে ২শত টিরও বেশি বিমান থাকবে- বিমানমন্ত্রী মিল্লাত

সারা দেশ

আমি চাই দেশে ২শত টিরও বেশি বিমান থাকবে- বিমানমন্ত্রী মিল্লাত

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের মতো এত দেশপ্রে...

২০২৬-১০-১১ ১৯:১৩

সিরাজদিখানে আড়াই লাখ টাকার চায়না দুয়ারী জাল বিনষ্ট

সারা দেশ

সিরাজদিখানে আড়াই লাখ টাকার চায়না দুয়ারী জাল বিনষ্ট

মুন্সীগঞ্জের সিরাজদিখানে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় অভিযান চালিয়ে প্রায় আড়াই লাখ টাকা মূল্যের ৪০টি চায়না দুয়ারী জাল ও একট...

২০২৬-১০-১১ ১৯:১১

সোনারগাঁয়ে পরিবেশ রক্ষায় যুব সংস্থার ব্যতিক্রমী উদ্যোগ

সারা দেশ

সোনারগাঁয়ে পরিবেশ রক্ষায় যুব সংস্থার ব্যতিক্রমী উদ্যোগ

পরিবেশ দূষণ কমাতে পরিত্যক্ত প্লাস্টিক ও অন্যান্য বর্জ্যের বিনিময়ে পরিবেশবান্ধব গাছ উপহার দিয়ে ব্যতিক্রমী সচেতনতামূলক কর্...

২০২৬-১০-১১ ১৯:০৮

জামায়াত ইসলামী এবং আওয়ামী লীগ ৯৬ বন্ধু তাদের ভালোবাসা দেখেছি- রাশেদ খান

সারা দেশ

জামায়াত ইসলামী এবং আওয়ামী লীগ ৯৬ বন্ধু তাদের ভালোবাসা দেখেছি- রাশেদ খান

বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী রাশেদ খান বলেছেন, পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ দিল্লিতে বসে আ...

২০২৬-১০-১১ ১৯:০৭