বুধবার, ৮ এপ্রিল ২০২৬ ২৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
Channel18

আন্তর্জাতিক

ভিসা সেবা নিয়ে ১৩ দেশের যৌথ সতর্কতা

ভিসা সেবা নিয়ে ১৩ দেশের যৌথ সতর্কতা

ভিসা, পারমিটসহ অন্যান্য কনস্যুলার সেবা গ্রহণের ক্ষেত্রে আবেদনকারীদের জন্য বিশেষ সতর্কতা ও নতুন নির্দেশনা জারি করেছে বিশ্বের ১৩টি দেশ। আজ বুধবার (০৮ এপ্রিল) ঢাকাস্থ জার্মান দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে এক যৌথ বিবৃতির মাধ্যমে এই নির্দেশনা জনসমক্ষে আনা হয়।

বিবৃতি প্রদানকারী দেশগুলোর তালিকায় রয়েছে- যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, জার্মানি, ফ্রান্স, ইতালি, স্পেন, নেদারল্যান্ডস, সুইডেন, সুইজারল্যান্ড, নরওয়ে, ডেনমার্ক ও হাঙ্গেরি।

যৌথ বিবৃতিতে দেশগুলো স্পষ্টভাবে জানিয়েছে, ভিসার আবেদন প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতে আবেদনকারীদের অবশ্যই সংশ্লিষ্ট দেশের নির্ধারিত সরকারি পদ্ধতি অনুসরণ করতে হবে। কোনো অবস্থাতেই লাইসেন্সবিহীন বা অবিশ্বস্ত এজেন্টের শরণাপন্ন না হতে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে। এছাড়া, অননুমোদিত কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সঙ্গে অর্থ লেনদেন করা থেকে বিরত থাকতে সতর্ক করা হয়েছে।

বিবৃতিতে হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, ভুয়া বা জাল নথিপত্র ব্যবহার করলে আবেদনকারীর ভিসা প্রাপ্তি কেবল বিলম্বিতই হবে না, বরং এর ফলে বড় ধরনের আর্থিক ক্ষতি, সীমান্তে প্রবেশে স্থায়ী নিষেধাজ্ঞা এবং গুরুতর আইনি জটিলতা তৈরি হতে পারে।

দূতাবাসগুলোর পক্ষ থেকে জানানো হয়েছে, কোনো দেশের মিশন বা দূতাবাসই কোনো মধ্যস্থতাকারী এজেন্টের সঙ্গে সম্পৃক্ত নয়। যারা ভিসা পাইয়ে দেওয়ার ক্ষেত্রে বিশেষ সুবিধা বা প্রভাব খাটানোর দাবি করে, তাদের ওপর নির্ভর না করার পরামর্শ দেওয়া হয়েছে।

নিরাপদ, স্বচ্ছ ও ন্যায়সংগত আবেদন প্রক্রিয়া বজায় রাখতে আবেদনকারীদের শুধুমাত্র সংশ্লিষ্ট দেশের সরকারি ওয়েবসাইট ও দাপ্তরিক মাধ্যমের তথ্য যাচাই করে পরবর্তী পদক্ষেপ নিতে আহ্বান জানানো হয়েছে।

আরও

শেহবাজের এক্সবার্তা কি অন্য কেউ লিখে দেন, প্রশ্ন ফোর্বসের

আন্তর্জাতিক

শেহবাজের এক্সবার্তা কি অন্য কেউ লিখে দেন, প্রশ্ন ফোর্বসের

ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধে মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের একটি এক্সপোস্ট নিয়ে প্রশ্ন তু...

২০২৬-০৪-০৮ ১১:২৯

যুক্তরাষ্ট্র-ইরানকে পাকিস্তানে আসার নিমন্ত্রণ দিলেন শেহবাজ

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইরানকে পাকিস্তানে আসার নিমন্ত্রণ দিলেন শেহবাজ

টানা ৪০ দিন যুদ্ধের পর ১৫ দিনের অস্থায়ী যুদ্ধবিরতিতে রাজি হওয়ার পর যুদ্ধাবসান সংক্রান্ত সংলাপের জন্য যুক্তরাষ্ট্র ও ইরান...

২০২৬-০৪-০৮ ১১:১৫

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতির পর তেলের দাম কমলো প্রায় ১৪ শতাংশ

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতির পর তেলের দাম কমলো প্রায় ১৪ শতাংশ

যুক্তরাষ্ট্র ও ইরানের যুদ্ধবিরতি এবং শর্তসাপেক্ষে হরমুজ প্রণালী খুলে দেওয়ার ব্যাপারে ইরানি পররাষ্ট্রমন্ত্রীর প্রতিশ্রুতি...

২০২৬-০৪-০৮ ১১:১৪

হরমুজ প্রণালি ব্যবহারের জন্য টোল নেবে ইরান ও ওমান

আন্তর্জাতিক

হরমুজ প্রণালি ব্যবহারের জন্য টোল নেবে ইরান ও ওমান

অবশেষে শর্তসাপেক্ষে দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। যুদ্ধবিরতি আলোচনায় মধ্যস্থতা করেছেন পাকিস...

২০২৬-০৪-০৮ ১১:১২

‘আমাদের সম্পূর্ণ ও সর্বাত্মক বিজয় হয়েছে,’ দাবি ট্রাম্পের

আন্তর্জাতিক

‘আমাদের সম্পূর্ণ ও সর্বাত্মক বিজয় হয়েছে,’ দাবি ট্রাম্পের

ইরানের সঙ্গে ২ সপ্তাহের যুদ্ধবিরতির পরই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে এই যুদ্ধে যুক্তরাষ্ট্র...

২০২৬-০৪-০৮ ১১:০২

যুদ্ধবিরতির খবরে এশিয়ার শেয়ার বাজারে তেজিভাব

আন্তর্জাতিক

যুদ্ধবিরতির খবরে এশিয়ার শেয়ার বাজারে তেজিভাব

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণার পর এশিয়ার শেয়ার বাজারে তেজিভাব দেখা গে...

২০২৬-০৪-০৮ ০৯:২৩