মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬ ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

বিনোদন

ভেনিসে বাঁধনের ওপর হামলা: জড়িতদের গ্রেপ্তারের দাবি এনসিপির

ভেনিসে বাঁধনের ওপর হামলা: জড়িতদের গ্রেপ্তারের দাবি এনসিপির

ইতালির ভেনিসে অভিনেত্রী ও জুলাই আন্দোলনের যোদ্ধা আজমেরী হক বাঁধন ও তাঁর পরিবারের ওপর হামলার অভিযোগে তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। একই সঙ্গে হামলায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে বিচারের দাবি জানিয়েছে দলটি।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেন এক যৌথ বিবৃতিতে এ প্রতিবাদ জানান।

বিবৃতিতে বলা হয়, ভেনিসে বাঁধনের ওপর হামলা ও শারীরিকভাবে হেনস্তার পাশাপাশি তাঁর সঙ্গে থাকা নারী ও শিশুকেও আঘাত করা হয়েছে। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় এনসিপি।

দলটির নেতারা অভিযোগ করেন, আওয়ামী লীগের নেতা-কর্মীরা বিদেশের মাটিতে থেকেও জুলাই আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি ও কর্মীদের ওপর রাজনৈতিক সহিংসতা চালানোর চেষ্টা করছে। ভেনিসে বাঁধনের ওপর হামলার ঘটনাকে এরই একটি উদাহরণ হিসেবে উল্লেখ করেছে তারা।

বিবৃতিতে আরও অভিযোগ করা হয়, আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের ভেনিসে উপস্থিতির সময় তাঁর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত কয়েকজনের সঙ্গে বাঁধনের পরিবারের ওপর হামলার ঘটনা ঘটে। হামলার সময় বাঁধনকে জোরপূর্বক ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিতে বাধ্য করা হয়েছে বলেও দাবি করেছে এনসিপি।

এনসিপির আহ্বায়ক ও সদস্যসচিব বলেন, বিদেশের মাটিতে জুলাই আন্দোলনের যোদ্ধাদের ওপর হামলার ঘটনায় রাজনৈতিক সহিংসতার প্রবণতা স্পষ্ট হয়েছে। তাদের ভাষায়, এ ধরনের ঘটনার সঙ্গে জড়িতদের কোনোভাবেই ছাড় দেওয়া উচিত নয় এবং তাদের আইনের আওতায় আনতে হবে।

বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় ও সরকারের প্রতি আহ্বান জানিয়ে এনসিপি নেতারা বলেন, ইতালির সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে হামলায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের উদ্যোগ নিতে হবে। একই সঙ্গে বিদেশে অবস্থানরত জুলাই আন্দোলনের যোদ্ধা, প্রবাসী কর্মী ও সাধারণ বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিত করতে দূতাবাসগুলোকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান তারা।

হামলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কূটনৈতিক ও আইনি প্রক্রিয়ায় ব্যবস্থা নেওয়া না হলে সরকারকে রাজনৈতিকভাবে এর জবাব দিতে হবে বলেও বিবৃতিতে সতর্ক করেছে এনসিপি। দলটি জানিয়েছে, দেশ-বিদেশের বিভিন্ন মঞ্চে রাজনৈতিক সহিংসতার বিরুদ্ধে তারা অবস্থান অব্যাহত রাখবে।

আরও

বাংলা চলচ্চিত্রের ‘অমর নায়ক’-কে নিয়ে যত আয়োজন

বিনোদন

বাংলা চলচ্চিত্রের ‘অমর নায়ক’-কে নিয়ে যত আয়োজন

বাংলা চলচ্চিত্রের অমর নায়ক সালমান শাহর ৩০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। প্রিয় এই নায়ককে স্মরণ...

২০২৬-০৯-০৬ ১২:০৭

সিডনিতে শাবনূরের আতিথ্যে তাসকিন, জমজমাট বারবিকিউ পার্টি

বিনোদন

সিডনিতে শাবনূরের আতিথ্যে তাসকিন, জমজমাট বারবিকিউ পার্টি

অস্ট্রেলিয়ার সিডনিতে পরিবার নিয়ে ঘুরতে গিয়ে ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী শাবনূরের সান্নিধ্য পেলেন জাতীয় দলের পেসার তা...

২০২৬-০৯-০৫ ২০:১৭

‘থ্রি ইডিয়টস’-এর দেয়ালে লেখা ৫ সেপ্টেম্বরের রহস্য

বিনোদন

‘থ্রি ইডিয়টস’-এর দেয়ালে লেখা ৫ সেপ্টেম্বরের রহস্য

প্রতি বছর ৫ সেপ্টেম্বর এলেই সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে ভাইরাল হয় বলিউডের জনপ্রিয় চলচ্চিত্র থ্রি ইডিয়টস-এর একটি দৃশ্...

২০২৬-০৯-০৫ ১৮:২৮

৫ সেপ্টেম্বর এলেই কেন ভাইরাল হয় ‘থ্রি ইডিয়টস’-এর সেই দৃশ্য?

বিনোদন

৫ সেপ্টেম্বর এলেই কেন ভাইরাল হয় ‘থ্রি ইডিয়টস’-এর সেই দৃশ্য?

প্রতি বছর ৫ সেপ্টেম্বর এলেই সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে ভাইরাল হয় বলিউডের জনপ্রিয় চলচ্চিত্র ‘থ্রি ইডিয়টস’-এর একটি দৃ...

২০২৬-০৯-০৫ ১৭:১৪

দেবের পারিবারিক ছবিতে মন্তব্য শুভশ্রীর, উঠল সেই বিতর্কিত প্রসঙ্গ

বিনোদন

দেবের পারিবারিক ছবিতে মন্তব্য শুভশ্রীর, উঠল সেই বিতর্কিত প্রসঙ্গ

পরিবারের সঙ্গে ছুটি কাটানোর কিছু মুহূর্ত সামাজিক মাধ্যমে শেয়ার করেছিলেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা দেব। সেই ছবির মন্তব্...

২০২৬-০৯-০৫ ১১:২০