সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬ ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

বিনোদন

‘আমি পাঠান, ইচ্ছা হলে গুলি কর’, শাহরুখের চাঞ্চল্যকর তথ্য

‘আমি পাঠান, ইচ্ছা হলে গুলি কর’, শাহরুখের চাঞ্চল্যকর তথ্য

নব্বইয়ের দশকে হিন্দি সিনেমার ওপর অপরাধ জগতের দাপট ছিল অহরহ। বলিউড তারকাদের ওপর আন্ডার ওয়ার্ল্ডের হুমকি-ধামকি ছিল নিত্যদিনের ঘটনা। তাদের কথা মতো চলতে হবে তারকাদের- এমনটাই পণ থাকত; ব্যতিক্রম হলে মৃত্যু।

বলিউড কিং শাহরুখ খানও এমনটা সম্মুখীন হয়েছেন একাধিকবার। কিন্তু সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনই এক চাঞ্চল্যকর কথা এলো, যা শুনে বুক কেঁপে উঠতে পারে শাহরুখ ভক্তদের।

সরাসরি প্রাণনাশের হুমকি দেওয়া হয় শাহরুখকে! কিন্তু দমে যাননি কিং খান। চাপের কাছে করেননি নতি স্বীকার। বরং স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছিলেন, প্রয়োজনে তাকে গুলি করা হলেও তিনি কোনো আদেশে কাজ করবেন না।

সম্প্রতি ভারতীয় চলচ্চিত্র নির্মাতা সঞ্জয় গুপ্ত এক পডকাস্টে নব্বইয়ের দশকে আন্ডারওয়ার্ল্ডের দাপটের মুখে শাহরুখের এমন সাহসী ভূমিকার কথা প্রকাশ করেছেন। 

সঞ্জয় গুপ্ত জানান, সে সময় বলিপাড়ায় মুম্বাই আন্ডারওয়ার্ল্ডের ব্যাপক প্রভাব ও নিয়ন্ত্রণ ছিল। অনেক প্রযোজক ও অভিনেতাকে সিনেমা বা শো করার জন্য বাধ্য করা হতো। তবে শাহরুখ খান তাদের আদেশের সামনে মাথা নত করতে রাজি হননি।

সঞ্জয় বলেন, ‘চলচ্চিত্র শিল্পে শুধু শাহরুখ খানই হুমকির মুখে দাঁড়িয়ে বলতে পেরেছিলেন, “আমি এই সিনেমা বা শো কখনোই করব না, আমি পাঠানের বাচ্চা, ইচ্ছা হলে আমাকে গুলি করে দাও।” শাহরুখ বলেছিলেন, ভয় পেয়ে তিনি কাজ করবেন না। তার এই সাহসিকতা শেষ পর্যন্ত আন্ডারওয়ার্ল্ডের অপরাধীদের মনেও তার প্রতি শ্রদ্ধার জায়গা তৈরি করেছিল।’

আরও

সিডনিতে শাবনূরের আতিথ্যে তাসকিন, জমজমাট বারবিকিউ পার্টি

বিনোদন

সিডনিতে শাবনূরের আতিথ্যে তাসকিন, জমজমাট বারবিকিউ পার্টি

অস্ট্রেলিয়ার সিডনিতে পরিবার নিয়ে ঘুরতে গিয়ে ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী শাবনূরের সান্নিধ্য পেলেন জাতীয় দলের পেসার তা...

২০২৬-০৯-০৫ ২০:১৭

‘থ্রি ইডিয়টস’-এর দেয়ালে লেখা ৫ সেপ্টেম্বরের রহস্য

বিনোদন

‘থ্রি ইডিয়টস’-এর দেয়ালে লেখা ৫ সেপ্টেম্বরের রহস্য

প্রতি বছর ৫ সেপ্টেম্বর এলেই সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে ভাইরাল হয় বলিউডের জনপ্রিয় চলচ্চিত্র থ্রি ইডিয়টস-এর একটি দৃশ্...

২০২৬-০৯-০৫ ১৮:২৮

৫ সেপ্টেম্বর এলেই কেন ভাইরাল হয় ‘থ্রি ইডিয়টস’-এর সেই দৃশ্য?

বিনোদন

৫ সেপ্টেম্বর এলেই কেন ভাইরাল হয় ‘থ্রি ইডিয়টস’-এর সেই দৃশ্য?

প্রতি বছর ৫ সেপ্টেম্বর এলেই সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে ভাইরাল হয় বলিউডের জনপ্রিয় চলচ্চিত্র ‘থ্রি ইডিয়টস’-এর একটি দৃ...

২০২৬-০৯-০৫ ১৭:১৪

দেবের পারিবারিক ছবিতে মন্তব্য শুভশ্রীর, উঠল সেই বিতর্কিত প্রসঙ্গ

বিনোদন

দেবের পারিবারিক ছবিতে মন্তব্য শুভশ্রীর, উঠল সেই বিতর্কিত প্রসঙ্গ

পরিবারের সঙ্গে ছুটি কাটানোর কিছু মুহূর্ত সামাজিক মাধ্যমে শেয়ার করেছিলেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা দেব। সেই ছবির মন্তব্...

২০২৬-০৯-০৫ ১১:২০

মাঝরাস্তায় উলঙ্গ করে দাঁড় করাব’- ঋতাভরীর বিস্ফোরক মন্তব্যে তোলপাড়

বিনোদন

মাঝরাস্তায় উলঙ্গ করে দাঁড় করাব’- ঋতাভরীর বিস্ফোরক মন্তব্যে তোলপাড়

কলকাতার শোবিজ অঙ্গনের অন্ধকার দিক নিয়ে ফের সরব হলেন জনপ্রিয় অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী। কর্মক্ষেত্রে যৌন হেনস্তা ও ‘মি ট...

২০২৬-০৯-০৪ ১৭:৪০