রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬ ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

বিনোদন

ইঙ্গিত দিলেন নির্মাতা, তবে কি ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার?

ইঙ্গিত দিলেন নির্মাতা, তবে কি ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার?

টলিউডের অন্যতম চর্চিত ও সফল পরিচালক সৃজিত মুখোপাধ্যায় ও বাংলাদেশি অভিনেত্রী মিথিলার দাম্পত্যকে কাঁটাতার আষ্টেপৃষ্ঠে ধরেছিল অনেক আগেই। এবার নাম না ধরেও সম্পর্কের কফিনে শেষ পেরেক পুঁতে দিলেন পরিচালক নিজেই। সম্প্রতি পশ্চিমবঙ্গের জনপ্রিয় টকশো অনুষ্ঠান ‘স্ট্রেইট আপ উইথ শ্রী’-তে উপস্থিত হয়ে নিজের অতীত সম্পর্ক, সাবেকদের সঙ্গে বর্তমান বন্ধুত্ব এবং নিজের একাকিত্ব নিয়ে সোজাসাপ্টা কথা বললেন পরিচালক।

সাক্ষাৎকারে এক প্রশ্নের জবাবে সৃজিত সরাসরি জানান, জীবনের এই বয়সে এসে তিনি ‘স্টেবল পার্টনারশিপ’ বা স্থায়ী সঙ্গীর অভাব বোধ করেন।

সৃজিত ও মিথিলার বিয়ের পর প্রায় ছয় বছর কেটেছে। সেভাবে গুছিয়ে সংসার কোনোদিনই করেননি দুজনে। গত তিন বছরে বারবার তাদের বিচ্ছেদ চর্চায় উঠে এসেছে। এদিন সরাসরি মিথিলার প্রসঙ্গ না উঠলেও জীবনে যে কোনও ‘স্থায়ী সঙ্গী নেই’ তা স্পষ্ট করলেন নির্মাতা নিজেই।

তবে কি সৃজিত আর মিথিলার সম্পর্ক আগেই ভেঙেছে? পরিচালকের এই খোলামেলা স্বীকারোক্তি অনুগামীদের মনে সেই সম্পর্কে চিড় ধরা বা পরোক্ষ বিচ্ছেদের জল্পনাকেই নতুন করে উসকে দিলো।

এ সময় স্বস্তিকা মুখোপাধ্যায় কিংবা ঋতাভরী চক্রবর্তীর মতো সাবেকদের সঙ্গে সম্পর্ক ভাঙলেও তাদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ যোগাযোগের কথা স্বীকার করে নেন সৃজিত। এখানেই শেষ নয়, সৃজিতের কথায়- সুস্মিতা (চট্টোপাধ্যায়) একটা সময় তার খুবই ঘনিষ্ঠ ছিলেন। পরিচালকের সঙ্গে কি তার প্রেম ছিল? উত্তরে সৃজিত বলেন, ‘সব সম্পর্কের লেবেল হয় না। ও আমার খুব ঘনিষ্ঠ ছিল, আমরা এক্সট্রিমলি ক্লোজ ছিলাম। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই ঘনিষ্ঠতা মুছে গিয়েছে, এখন আর আমরা অতটা ক্লোজ নই। তবে একে অপরের শুভাকাঙ্ক্ষী।’

তিনি আরও বলেন, ‘আসলে জীবন একটা জার্নি, অনেকে ট্রেন থেকে কয়েকটা স্টেশন পর নেমে যায়। সুস্মিতাও নেমে গিয়েছে, হয়তো অন্য কোনও ট্রেন ধরেছে’।

আরও

সিডনিতে শাবনূরের আতিথ্যে তাসকিন, জমজমাট বারবিকিউ পার্টি

বিনোদন

সিডনিতে শাবনূরের আতিথ্যে তাসকিন, জমজমাট বারবিকিউ পার্টি

অস্ট্রেলিয়ার সিডনিতে পরিবার নিয়ে ঘুরতে গিয়ে ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী শাবনূরের সান্নিধ্য পেলেন জাতীয় দলের পেসার তা...

২০২৬-০৯-০৫ ২০:১৭

‘থ্রি ইডিয়টস’-এর দেয়ালে লেখা ৫ সেপ্টেম্বরের রহস্য

বিনোদন

‘থ্রি ইডিয়টস’-এর দেয়ালে লেখা ৫ সেপ্টেম্বরের রহস্য

প্রতি বছর ৫ সেপ্টেম্বর এলেই সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে ভাইরাল হয় বলিউডের জনপ্রিয় চলচ্চিত্র থ্রি ইডিয়টস-এর একটি দৃশ্...

২০২৬-০৯-০৫ ১৮:২৮

৫ সেপ্টেম্বর এলেই কেন ভাইরাল হয় ‘থ্রি ইডিয়টস’-এর সেই দৃশ্য?

বিনোদন

৫ সেপ্টেম্বর এলেই কেন ভাইরাল হয় ‘থ্রি ইডিয়টস’-এর সেই দৃশ্য?

প্রতি বছর ৫ সেপ্টেম্বর এলেই সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে ভাইরাল হয় বলিউডের জনপ্রিয় চলচ্চিত্র ‘থ্রি ইডিয়টস’-এর একটি দৃ...

২০২৬-০৯-০৫ ১৭:১৪

দেবের পারিবারিক ছবিতে মন্তব্য শুভশ্রীর, উঠল সেই বিতর্কিত প্রসঙ্গ

বিনোদন

দেবের পারিবারিক ছবিতে মন্তব্য শুভশ্রীর, উঠল সেই বিতর্কিত প্রসঙ্গ

পরিবারের সঙ্গে ছুটি কাটানোর কিছু মুহূর্ত সামাজিক মাধ্যমে শেয়ার করেছিলেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা দেব। সেই ছবির মন্তব্...

২০২৬-০৯-০৫ ১১:২০

মাঝরাস্তায় উলঙ্গ করে দাঁড় করাব’- ঋতাভরীর বিস্ফোরক মন্তব্যে তোলপাড়

বিনোদন

মাঝরাস্তায় উলঙ্গ করে দাঁড় করাব’- ঋতাভরীর বিস্ফোরক মন্তব্যে তোলপাড়

কলকাতার শোবিজ অঙ্গনের অন্ধকার দিক নিয়ে ফের সরব হলেন জনপ্রিয় অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী। কর্মক্ষেত্রে যৌন হেনস্তা ও ‘মি ট...

২০২৬-০৯-০৪ ১৭:৪০

ব্যাংকের চাকরি ছেড়ে যেভাবে হয়ে উঠেছিলেন মহানায়ক

বিনোদন

ব্যাংকের চাকরি ছেড়ে যেভাবে হয়ে উঠেছিলেন মহানায়ক

বাংলা চলচ্চিত্রের ইতিহাসের অন্যতম উজ্জ্বল নক্ষত্র, রুপালি পর্দার ‘মহানায়ক’খ্যাত অভিনেতা বুলবুল আহমেদের আজ জন্মদিন। ১৯৩৯...

২০২৬-০৯-০৪ ১১:২৮