শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬ ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

বিনোদন

সিডনিতে শাবনূরের আতিথ্যে তাসকিন, জমজমাট বারবিকিউ পার্টি

সিডনিতে শাবনূরের আতিথ্যে তাসকিন, জমজমাট বারবিকিউ পার্টি

অস্ট্রেলিয়ার সিডনিতে পরিবার নিয়ে ঘুরতে গিয়ে ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী শাবনূরের সান্নিধ্য পেলেন জাতীয় দলের পেসার তাসকিন আহমেদ। শাবনূরের ভাইয়ের বাসায় আয়োজিত বারবিকিউ পার্টিতে দুই পরিবার মিলে কাটিয়েছে আনন্দঘন এক সন্ধ্যা।

দীর্ঘদিন ধরে পরিবার নিয়ে সিডনিতে বসবাস করছেন শাবনূর। অস্ট্রেলিয়ায় বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন আয়োজনেও নিয়মিত অংশ নেন তিনি। এবার পরিবার নিয়ে অস্ট্রেলিয়া সফরে থাকা তাসকিন আহমেদও দেখা করলেন শাবনূর ও তাঁর পরিবারের সঙ্গে।

পরে শাবনূরের ভাইয়ের বাসায় আয়োজন করা হয় বারবিকিউ পার্টির। গল্প, আড্ডা আর খাওয়া-দাওয়ায় জমে ওঠে সন্ধ্যার আয়োজন। সেই আনন্দঘন মুহূর্তের বেশ কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন শাবনূর ও তাসকিন।

শাবনূর তাঁর পোস্টে তাসকিন ও তাঁর পরিবারের সঙ্গে সময় কাটানোর কথা জানিয়ে ধন্যবাদ জানান। একই সঙ্গে জাতীয় দলের এই পেসারের উজ্জ্বল ভবিষ্যৎ ও আরও সাফল্য কামনা করেন তিনি।

অন্যদিকে, একই আয়োজনের একটি ছবি শেয়ার করে তাসকিনও শাবনূর ও তাঁর পরিবারকে আতিথ্যের জন্য ধন্যবাদ জানান।

ছবি প্রকাশের পর ভক্তদের মধ্যেও তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ। শাবনূর ও তাসকিনকে একই ফ্রেমে দেখে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসা করছেন অনেকে।

এদিকে, দীর্ঘ ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ খেলতে গিয়েছিল বাংলাদেশ। দুই ম্যাচের সিরিজটি ১-১ ব্যবধানে ড্র হয়েছে। ঐতিহাসিক এই সফরের দলে ছিলেন তাসকিন আহমেদও।

সিরিজ শেষে দলের বেশিরভাগ ক্রিকেটার দেশে ফিরলেও তাসকিন আহমেদ, তাইজুল ইসলাম ও মুমিনুল হকসহ কয়েকজন এখনো অস্ট্রেলিয়ায় অবস্থান করছেন।

আরও

কণ্ঠের জাদুতে পাঁচ দশক, আজও অনন্য সাবিনা ইয়াসমিন

বিনোদন

কণ্ঠের জাদুতে পাঁচ দশক, আজও অনন্য সাবিনা ইয়াসমিন

পাঁচ দশকেরও বেশি সময় ধরে যার কণ্ঠের জাদুতে বুঁদ হয়ে আছে কয়েক প্রজন্ম, সেই প্রবাদপ্রতিম কোকিলকণ্ঠী সংগীতশিল্পী সাবিনা...

২০২৬-০৯-০৪ ০৯:২৪

বাংলা চলচ্চিত্রের চিরন্তন মহানায়ক তিনি : অপূর্ব

বিনোদন

শতবর্ষে উত্তম কুমার বাংলা চলচ্চিত্রের চিরন্তন মহানায়ক তিনি : অপূর্ব

বেঁচে থাকলে আজ শতবর্ষে পা রাখতেন অভিনেতা উত্তম কুমার। যিনি বাংলা চলচ্চিত্রের ‘মহানায়ক’ হিসেবে কালজয়ী হয়ে আছেন। যুগ যুগ ধ...

২০২৬-০৯-০৩ ১৩:৪২

ফটোশুটে দুই সাবেকের রসায়ন, আর ঝগড়া করবেন না দেব-শুভশ্রী

বিনোদন

ফটোশুটে দুই সাবেকের রসায়ন, আর ঝগড়া করবেন না দেব-শুভশ্রী

একসময় রুপালি পর্দার অন্যতম জনপ্রিয় রোমান্টিক জুটি ছিলেন দেব ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়। সম্পর্ক ভেঙে গেলেও দুজনের বন্ধুত্ব ও...

২০২৬-০৯-০২ ০৯:৫১

মিষ্টি জান্নাতের প্রেমের বিয়ে, স্বামীকে নিয়ে রহস্য!

বিনোদন

মিষ্টি জান্নাতের প্রেমের বিয়ে, স্বামীকে নিয়ে রহস্য!

বিভিন্ন সময়ে নানা মন্তব্য করে আলোচনায় থাকা অভিনেত্রী মিষ্টি জান্নাতের বিয়ে নিয়ে বেশ কিছুদিন ধরেই চলছিল নানা জল্পনা। সম্প...

২০২৬-০৮-৩১ ১৭:০৬

রজত জয়ন্তীতে ‘দিল চাহতা হ্যায়’: আমির-সাইফের পাশে নেই অক্ষয়

বিনোদন

এই পুনর্মিলন তো অসম্পূর্ণ, অক্ষয় খান্না নেই রজত জয়ন্তীতে ‘দিল চাহতা হ্যায়’: আমির-সাইফের পাশে নেই অক্ষয়

ফারহান আখতার পরিচালিত ‘দিল চাহতা হ্যায়’ বলিউডে এক নতুন যুগের সূচনা করেছিল আড়াই দশক আগে। বন্ধুত্ব এবং জীবনের বোধকে দেখানো...

২০২৬-০৮-৩১ ১৩:৪২

খালেদা জিয়ার সাজ কেন, যে ব্যাখ্যা অভিনেত্রী চমকের

বিনোদন

খালেদা জিয়ার সাজ কেন, যে ব্যাখ্যা অভিনেত্রী চমকের

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাজ ধারণ করে সম্প্রতি ব্যাপক আলোচনায় এসেছেন অভিনেত্রী ও কনট...

২০২৬-০৮-৩১ ১২:৪৬