রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬ ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

বিনোদন

বাংলা চলচ্চিত্রের ‘অমর নায়ক’-কে নিয়ে যত আয়োজন

বাংলা চলচ্চিত্রের ‘অমর নায়ক’-কে নিয়ে যত আয়োজন

বাংলা চলচ্চিত্রের অমর নায়ক সালমান শাহর ৩০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। প্রিয় এই নায়ককে স্মরণ করতে বিএফডিসি, ছোট পর্দা ও প্রেক্ষাগৃহ; সবখানেই এখন অনুরাগী ও শুভাকাঙ্ক্ষীদের স্মৃতিচারণ ও আবেগ। প্রয়াণের তিন দশক পূর্তিতে বিএফডিসিতে উন্মুক্ত চলচ্চিত্র প্রদর্শনী, টেলিভিশনে বিশেষ সিনেমা প্রচার এবং প্রেক্ষাগৃহে নতুন সিনেমা মুক্তি যেন সালমান শাহর প্রতি ভক্তদের অমলিন ভালোবাসার চিত্রই ফুটিয়ে তুলছে।

নায়কের স্মৃতি রক্ষার্থে ও সাধারণ দর্শকদের সুযোগ করে দিতে তিন দিনব্যাপী বিশেষ চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করেছে বিএফডিসি। এক বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানিয়েছে, বিএফডিসির ভিআইপি প্রজেকশন হলে আজ ৬ সেপ্টেম্বর থেকে ৮ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই উন্মুক্ত প্রদর্শনী। 

প্রতিদিন বিকেল ৪টায় সালমান শাহ অভিনীত কালজয়ী সিনেমাগুলো দর্শকরা বিনা মূল্যে উপভোগ করতে পারবেন। প্রদর্শনীর সূচি অনুযায়ী, প্রথম দিন (৬ সেপ্টেম্বর) দেখানো হবে জনপ্রিয় চলচ্চিত্র 'স্বপ্নের ঠিকানা'। পরদিন (৭ সেপ্টেম্বর) পর্দায় উঠবে নায়কের অন্যতম সফল সিনেমা 'কেয়ামত থেকে কেয়ামত' এবং সমাপনী দিন (৮ সেপ্টেম্বর) বিকেলে প্রদর্শিত হবে জনপ্রিয় চলচ্চিত্র 'তোমাকে চাই'।

ছোট পর্দায় সালমান শাহর উপস্থিতি ধরে রাখতে বেসরকারি টেলিভিশন চ্যানেল দীপ্ত টিভি আয়োজন করেছে সপ্তাহব্যাপী সিনেমা উৎসব। ৫ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ১১ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন দুপুর ২টা ৩০ মিনিটে চ্যানেলটিতে প্রচারিত হবে সালমান শাহ অভিনীত জনপ্রিয় সাতটি চলচ্চিত্র। সূচি অনুযায়ী, ৫ সেপ্টেম্বর ‘বিচার হবে’, ৬ সেপ্টেম্বর ‘স্বপ্নের ঠিকানা’, ৭ সেপ্টেম্বর ‘আনন্দ অশ্রু’, ৮ সেপ্টেম্বর ‘এই ঘর এই সংসার’, ৯ সেপ্টেম্বর ‘জীবন সংসার’, ১০ সেপ্টেম্বর ‘প্রেম পিয়াসী’ এবং সমাপনী দিন ১১ সেপ্টেম্বর সম্প্রচারিত হবে বাদল খন্দকার পরিচালিত আলোচিত সিনেমা ‘স্বপ্নের পৃথিবী’।

আরও

মাঝরাস্তায় উলঙ্গ করে দাঁড় করাব’- ঋতাভরীর বিস্ফোরক মন্তব্যে তোলপাড়

বিনোদন

মাঝরাস্তায় উলঙ্গ করে দাঁড় করাব’- ঋতাভরীর বিস্ফোরক মন্তব্যে তোলপাড়

কলকাতার শোবিজ অঙ্গনের অন্ধকার দিক নিয়ে ফের সরব হলেন জনপ্রিয় অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী। কর্মক্ষেত্রে যৌন হেনস্তা ও ‘মি ট...

২০২৬-০৯-০৪ ১৭:৪০

ব্যাংকের চাকরি ছেড়ে যেভাবে হয়ে উঠেছিলেন মহানায়ক

বিনোদন

ব্যাংকের চাকরি ছেড়ে যেভাবে হয়ে উঠেছিলেন মহানায়ক

বাংলা চলচ্চিত্রের ইতিহাসের অন্যতম উজ্জ্বল নক্ষত্র, রুপালি পর্দার ‘মহানায়ক’খ্যাত অভিনেতা বুলবুল আহমেদের আজ জন্মদিন। ১৯৩৯...

২০২৬-০৯-০৪ ১১:২৮

কণ্ঠের জাদুতে পাঁচ দশক, আজও অনন্য সাবিনা ইয়াসমিন

বিনোদন

কণ্ঠের জাদুতে পাঁচ দশক, আজও অনন্য সাবিনা ইয়াসমিন

পাঁচ দশকেরও বেশি সময় ধরে যার কণ্ঠের জাদুতে বুঁদ হয়ে আছে কয়েক প্রজন্ম, সেই প্রবাদপ্রতিম কোকিলকণ্ঠী সংগীতশিল্পী সাবিনা...

২০২৬-০৯-০৪ ০৯:২৪

বাংলা চলচ্চিত্রের চিরন্তন মহানায়ক তিনি : অপূর্ব

বিনোদন

শতবর্ষে উত্তম কুমার বাংলা চলচ্চিত্রের চিরন্তন মহানায়ক তিনি : অপূর্ব

বেঁচে থাকলে আজ শতবর্ষে পা রাখতেন অভিনেতা উত্তম কুমার। যিনি বাংলা চলচ্চিত্রের ‘মহানায়ক’ হিসেবে কালজয়ী হয়ে আছেন। যুগ যুগ ধ...

২০২৬-০৯-০৩ ১৩:৪২

ফটোশুটে দুই সাবেকের রসায়ন, আর ঝগড়া করবেন না দেব-শুভশ্রী

বিনোদন

ফটোশুটে দুই সাবেকের রসায়ন, আর ঝগড়া করবেন না দেব-শুভশ্রী

একসময় রুপালি পর্দার অন্যতম জনপ্রিয় রোমান্টিক জুটি ছিলেন দেব ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়। সম্পর্ক ভেঙে গেলেও দুজনের বন্ধুত্ব ও...

২০২৬-০৯-০২ ০৯:৫১

মিষ্টি জান্নাতের প্রেমের বিয়ে, স্বামীকে নিয়ে রহস্য!

বিনোদন

মিষ্টি জান্নাতের প্রেমের বিয়ে, স্বামীকে নিয়ে রহস্য!

বিভিন্ন সময়ে নানা মন্তব্য করে আলোচনায় থাকা অভিনেত্রী মিষ্টি জান্নাতের বিয়ে নিয়ে বেশ কিছুদিন ধরেই চলছিল নানা জল্পনা। সম্প...

২০২৬-০৮-৩১ ১৭:০৬