শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬ ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

বিনোদন

কণ্ঠের জাদুতে পাঁচ দশক, আজও অনন্য সাবিনা ইয়াসমিন

কণ্ঠের জাদুতে পাঁচ দশক, আজও অনন্য সাবিনা ইয়াসমিন

পাঁচ দশকেরও বেশি সময় ধরে যার কণ্ঠের জাদুতে বুঁদ হয়ে আছে কয়েক প্রজন্ম, সেই প্রবাদপ্রতিম কোকিলকণ্ঠী সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিনের ৭৩তম জন্মদিন আজ। ১৯৫৪ সালের ৪ সেপ্টেম্বর জন্ম নেওয়া এ সংগীত নক্ষত্র ৭২ বছর পূর্ণ করে এবার পা দিলেন ৭৩ বছরে। বয়স সত্তরের কোঠা পেরোলেও বাংলা গানের জগতে তাঁর সুরের দীপ্তি আজও সমান উজ্জ্বল।

শৈশব থেকেই পারিবারিক সূত্রে গানের আবহে বেড়ে ওঠা এই গুণী শিল্পীর। সংগীতে তার প্রথাগত তালিম ও দীর্ঘ সাধনা তাকে পৌঁছে দিয়েছে এক অনন্য উচ্চতায়। প্রেম, বিরহ, আনন্দ কিংবা দেশপ্রেম প্রতিটি অনুভূতির গানেই তার গায়কি পেয়েছে ভিন্ন মাত্রা। 

১৯৬৭ সালে ‘আগুন নিয়ে খেলা’ চলচ্চিত্রে ‘মধুর জোছনা দীপালি’ গানটির মাধ্যমে রূপালী পর্দায় তার সুরের যাত্রা শুরু হয়।  এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে; একে একে গেয়েছেন একের পর এক কালজয়ী গান। দীর্ঘ ক্যারিয়ারে সাবিনা ইয়াসমিনের কণ্ঠে ধারণ হয়েছে ১০ হাজারেরও বেশি গান, যার মধ্যে প্রায় দেড় সহস্রাধিক চলচ্চিত্রের। 

দেশের চলচ্চিত্রে তার দীর্ঘ পদচারণা তাকে বানিয়েছে বাংলা সংগীতের অন্যতম প্রভাবশালী কাণ্ডারি। রেডিও-টেলিভিশনের স্বর্ণযুগ পেরিয়ে আজকের ডিজিটাল প্রযুক্তির যুগেও তার গানের আবেদন এতটুকু কমেনি। শুধু চলচ্চিত্রের বাণিজ্যিক গানই নয়, দেশাত্মবোধক গানেও তার অবদান অবিস্মরণীয়। 

মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও মাতৃভূমির প্রতি গভীর ভালোবাসার গল্প তার গায়কিতে রূপ নিয়েছে জনমানুষের আবেগে। সংগীতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ১৯৮৪ সালে ‘একুশে পদক’ এবং ১৯৯৬ সালে রাষ্ট্রীয় সর্বোচ্চ সম্মাননা ‘স্বাধীনতা পদকে’ ভূষিত হন তিনি। এছাড়া রেকর্ডসংখ্যক জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ের গৌরবও তার দখলেই।

আরও

মিষ্টি জান্নাতের প্রেমের বিয়ে, স্বামীকে নিয়ে রহস্য!

বিনোদন

মিষ্টি জান্নাতের প্রেমের বিয়ে, স্বামীকে নিয়ে রহস্য!

বিভিন্ন সময়ে নানা মন্তব্য করে আলোচনায় থাকা অভিনেত্রী মিষ্টি জান্নাতের বিয়ে নিয়ে বেশ কিছুদিন ধরেই চলছিল নানা জল্পনা। সম্প...

২০২৬-০৮-৩১ ১৭:০৬

রজত জয়ন্তীতে ‘দিল চাহতা হ্যায়’: আমির-সাইফের পাশে নেই অক্ষয়

বিনোদন

এই পুনর্মিলন তো অসম্পূর্ণ, অক্ষয় খান্না নেই রজত জয়ন্তীতে ‘দিল চাহতা হ্যায়’: আমির-সাইফের পাশে নেই অক্ষয়

ফারহান আখতার পরিচালিত ‘দিল চাহতা হ্যায়’ বলিউডে এক নতুন যুগের সূচনা করেছিল আড়াই দশক আগে। বন্ধুত্ব এবং জীবনের বোধকে দেখানো...

২০২৬-০৮-৩১ ১৩:৪২

খালেদা জিয়ার সাজ কেন, যে ব্যাখ্যা অভিনেত্রী চমকের

বিনোদন

খালেদা জিয়ার সাজ কেন, যে ব্যাখ্যা অভিনেত্রী চমকের

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাজ ধারণ করে সম্প্রতি ব্যাপক আলোচনায় এসেছেন অভিনেত্রী ও কনট...

২০২৬-০৮-৩১ ১২:৪৬

পাকিস্তানি গানে কেন এত মজেছে বাংলাদেশের জেন-জিরা

বিনোদন

পাকিস্তানি গানে কেন এত মজেছে বাংলাদেশের জেন-জিরা

শুক্রবার, ২৪ জুলাই ২০২৬। সন্ধ্যা ছয়টা। ঢাকার মাদানী অ্যাভিনিউয়ে তখন মুষলধারে বৃষ্টি। ষ্টেজের সামনে পানি জমে গেছে। দর্শকদ...

২০২৬-০৮-৩০ ১৫:৪০

সড়ক দুর্ঘটনার কবলে তাসনুভা তিশা, দুমড়েমুচড়ে গেছে গাড়ি

বিনোদন

সড়ক দুর্ঘটনার কবলে তাসনুভা তিশা, দুমড়েমুচড়ে গেছে গাড়ি

নাটকের শুটিং শেষ করে ঢাকায় ফেরার পথে সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন জনপ্রিয় অভিনেত্রী তাসনুভা তিশা। রোববার (৩০ আগস্ট) মধ্যরাত...

২০২৬-০৮-৩০ ০৯:৪৩

দেড় বছর পর সাইফ আলী খানের ওপর হামলার দায় স্বীকার বাংলাদেশি শরীফুলের

বিনোদন

দেড় বছর পর সাইফ আলী খানের ওপর হামলার দায় স্বীকার বাংলাদেশি শরীফুলের

বলিউড অভিনেতা সাইফ আলী খানের ওপর হামলার ঘটনায় দেড় বছরেরও বেশি সময় পর নিজের দায় স্বীকার করেছেন বাংলাদেশি নাগরিক মোহাম্মদ...

২০২৬-০৮-২৯ ১৮:৫৩