দেবের পারিবারিক ছবিতে মন্তব্য শুভশ্রীর, উঠল সেই বিতর্কিত প্রসঙ্গ
বিনোদন ডেস্ক
|
২০২৬-০৯-০৫ ১১:২০
সিইও: সাজ্জাদ হোসেন
বাংলাদেশ অফিস: ইউরোপা টাওয়ার, ফ্ল্যাট ৩/বি, ৩৮৩/১/এফ বিটিভি সংলগ্ন, পূর্ব রামপুরা, ঢাকা-১২১৯।
যুক্তরাজ্য অফিস: লেক্স হাউস, ১-৭ হেইনল্ট স্ট্রিট, ইলফোর্ড আইজি১ ৪ইএল, যুক্তরাজ্য।
ফোন : +৪৪ ৭৪৯৫ ৯২২৫৮২
© ২০২৬ | চ্যানেল ১৮ কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত
পরিবারের সঙ্গে ছুটি কাটানোর কিছু মুহূর্ত সামাজিক মাধ্যমে শেয়ার করেছিলেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা দেব। সেই ছবির মন্তব্য ঘরে হাজির হয়ে সবাইকে তাক লাগিয়ে দেন অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী। সাবেক এই তারকা জুটির মন্তব্যের আদান-প্রদানে নতুন করে আলোচনায় উঠে এসেছে বহু পুরোনো সেই আলোচিত ‘ইনোসেন্স’ বিতর্ক।
সম্প্রতি বোন ও মা-বাবার সঙ্গে পশ্চিমবঙ্গের টাকিতে সময় কাটানোর কয়েকটি ছবি ভক্তদের জন্য পোস্ট করেন দেব। দেবের সেই পোস্টের মন্তব্য ঘরে শুভশ্রী রসিকতা করে লেখেন, ‘ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছি বলে কি ভেবেছো ইনোসেন্সটা চলে গিয়েছে!!!!’
শুভশ্রীর এমন মন্তব্যের জবাবে চুপ থাকেননি দেবও। তিনি উত্তরে লেখেন, ‘আমার চোখে নিজেকে খুঁজে দেখো, আগের মতই আজও আছে যে সবই এক।’
দুই তারকার এই ভার্চুয়াল কথোপকথন দেখার পর নেটিজেনদেরও নানা মন্তব্যের ঝড় ওঠে।