সোমবার, ৩১ আগস্ট ২০২৬ ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

বিনোদন

খালেদা জিয়ার সাজ কেন, যে ব্যাখ্যা অভিনেত্রী চমকের

খালেদা জিয়ার সাজ কেন, যে ব্যাখ্যা অভিনেত্রী চমকের

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাজ ধারণ করে সম্প্রতি ব্যাপক আলোচনায় এসেছেন অভিনেত্রী ও কনটেন্ট ক্রিয়েটর রুকাইয়া জাহান চমক। নিজের ভ্লগ সিরিজ ‘ডিসকভারিং বাংলাদেশ উইথ চমক’-এর একটি পর্বে বেগম জিয়ার আইকনিক লুকে ক্যামেরার সামনে আসেন তিনি। হঠাৎ কেন এই সাজ, তা নিয়ে কৌতূহল তৈরি হলে সম্প্রতি একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এর স্পষ্ট ব্যাখ্যা দেন অভিনেত্রী।

ভাইরাল হওয়ার উদ্দেশ্যে এই সাজ কি না, এমন প্রশ্নের জবাবে চমক বলেন, “আপনারা কি আমার ‘ডিসকাভারিং বাংলাদেশ’ ব্লগ আগে দেখেন নাই? এর আগে আমি যখন মনিপুরী বা গারোদের নিয়ে ভিডিও করছি, তখন তাদের কস্টিউম পরেছি। আমি যখন তাঁতশিল্প নিয়ে ভিডিও করছি, তখন তাঁতের শাড়িটা পরছি। আমি যখন যে ভিডিওটা করি, তখন সেটার লুক নিই। ভাইরাল হওয়ার জন্য এটা করিনি, আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন এটা আমার ভিডিও বানানোর প্যাটার্ন।”

নিজের সাজ ও পোশাক দিয়ে দেশের সংস্কৃতি তুলে ধরার কথা জানিয়ে তিনি আরও বলেন, ‘আমি ফ্যাশন, আমাদের ট্র্যাডিশন ও কালচার নিয়ে স্টাডি করি। বাংলাদেশের পোশাক এমন একটা জিনিস যার মাধ্যমে আমরা আমাদের আইডেন্টিটি, দেশের পরিচয় ও কালচার রিপ্রেজেন্ট করতে পারি।’

চলতি বছর বিএনপির হয়ে সংরক্ষিত নারী আসনে মনোনয়ন ফরম কিনে আলোচনায় এসেছিলেন চমক। রাজনীতি প্রসঙ্গে তার বক্তব্য, ‘আমি দেশনীতিবিদ হতে চাই। আমার জন্য রাজনীতি শব্দটা একটু আলাদা। দেশের জন্য কিছু করার একটা প্ল্যাটফর্ম দরকার। এরকম কিছু বড় প্ল্যাটফর্ম যদি পাই, সেখান থেকে আমার জন্য দেশের পলিসি মেকিং, দেশের অনেক পরিবর্তন আনার জায়গাটা পাওয়া সহজ হবে। এটাই আমার রাজনীতিতে জড়ানোর কারণ ছিল।’

বর্তমান সরকারের মূল্যায়ন প্রসঙ্গে জানতে চাওয়া হলে এই অভিনেত্রী বলেন, ‘আমি এই মূল্যায়নটা কোনো আলাদা জায়গা দিয়ে করতে পারব না। কোনো জায়গায় তারা ১০ এ ১০, কোনো জায়গায় তারা ১০ এ ০। এক কথায় তো উতর দেওয়া যাবে না। এটা নিয়ে গবেষণা করতে হবে।’

২০১৭ সালে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতায় রানারআপ হওয়ার মধ্য দিয়ে শোবিজে পা রাখেন রুকাইয়া জাহান চমক। এরপর ‘হায়দার’, ‘মহানগর’, ‘হাউস নম্বর-৯৬’ ও ‘ভাইরাল হ্যাজব্যান্ড’-এর মতো জনপ্রিয় কাজ দিয়ে অল্প দিনেই দর্শকপ্রিয়তা অর্জন করেন তিনি। বর্তমানে অভিনয়ের পাশাপাশি ভ্লগিং নিয়েও বেশ সরব এই অভিনেত্রী।

আরও

বিতর্ক নয়, শিল্প দিয়ে বাঁচতে চেয়েছিলেন মাইকেল জ্যাকসন

বিনোদন

বিতর্ক নয়, শিল্প দিয়ে বাঁচতে চেয়েছিলেন মাইকেল জ্যাকসন

আজ ২৯ আগস্ট, পপ সম্রাট মাইকেল জ্যাকসনের ৬৮তম জন্মদিন। ২০০৯ সালে তিনি পৃথিবী থেকে বিদায় নিলেও তার গান, নাম এবং তার সৃষ্টি...

২০২৬-০৮-২৯ ১৩:১৯

মুক্তির দুই বছর পর ওটিটিতে চঞ্চলের এই সিনেমা

বিনোদন

১৮ পুরস্কার ও ১২ উৎসবের স্বীকৃতি মুক্তির দুই বছর পর ওটিটিতে চঞ্চলের এই সিনেমা

নির্মাতা মৃণাল সেনের জীবন নিয়ে নির্মিত বায়োপিক পদাতিক-এ মুখ্য চরিত্রে ছিলেন দেশের গুণী অভিনেতা চঞ্চল চৌধুরী। বছর দুয়েক আ...

২০২৬-০৮-২৯ ১০:১০

নেপালে অপু বিশ্বাসের সিনেমার শুটিং থেকে ফিরলেন আটকে পড়া খরাজ, যা জানালেন

বিনোদন

নেপালে অপু বিশ্বাসের সিনেমার শুটিং থেকে ফিরলেন আটকে পড়া খরাজ, যা জানালেন

নেপালে ভয়াবহ আকস্মিক বন্যা তথা হড়পা বানের ছোবলে নিহতের সংখ্যা ৬০০ ছুঁইছুঁই, এখনো নিখোঁজ প্রায় দুই হাজার মানুষ। এমন বিপর...

২০২৬-০৮-২৮ ২৩:০০

দাদির শেখানো টোটকায় সৌন্দর্যচর্চা, কারিশমার মুখেই রহস্য ফাঁস

বিনোদন

দাদির শেখানো টোটকায় সৌন্দর্যচর্চা, কারিশমার মুখেই রহস্য ফাঁস

একসময় বলিউডের পর্দায় নিজের সৌন্দর্য ও অভিনয়ের জাদুতে দর্শকের হৃদয় জয় করেছিলেন কারিশমা কাপুর। সময়ের সঙ্গে অভিনয়ের পাশাপাশ...

২০২৬-০৮-২৮ ১৯:০৭

দীর্ঘদিন পর বড়পর্দায় বাপ্পারাজ, নায়িকা কলকাতার মধুমিতা

বিনোদন

দীর্ঘদিন পর বড়পর্দায় বাপ্পারাজ, নায়িকা কলকাতার মধুমিতা

দীর্ঘদিন পর আবারও বড়পর্দায় ফিরছেন জনপ্রিয় অভিনেতা বাপ্পারাজ। নতুন সিনেমা **‘গুলশানের চামেলী’**তে গুরুত্বপূর্ণ একটি চরিত্...

২০২৬-০৮-২৮ ১৭:১৬

গোপন বিয়ে নাকি চুক্তিভিত্তিক সম্পর্ক? মুখ খুললেন প্রভা

বিনোদন

গোপন বিয়ে নাকি চুক্তিভিত্তিক সম্পর্ক? মুখ খুললেন প্রভা

অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার বিয়ে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ কিছুদিন ধরে নানা আলোচনা চলছে। গোপনে বিয়ে, স্বামীর পরি...

২০২৬-০৮-২৮ ১৪:৪৮